সববাংলায়

২২ জুলাই ।। ৫ শ্রাবণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কাঙাল হরিনাথের জন্মদিন। গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশের জন্য দেউলিয়া হয়ে গিয়েছিলেন হরিনাথ মজুমদার আর সেই থেকেই তিনি পরিচিত হন কাঙাল হরিনাথ নামে। জমিদারদের উৎপীড়নের সংবাদ পত্রিকায় প্রকাশের জন্য জমিদারের লাঠিয়াল বাহিনী তাঁর বাড়িতে আক্রমণও করেছিল। তবু এত অর্থাভাব ও প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ বাইশ বছর এই পত্রিকা প্রকাশ করে গিয়েছেন হরিনাথ। তাঁর অনালোচিত জীবন ও সাহিত্যকর্ম, সমাজসেবার সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kangal-harinath/
  • আজ প্যারীচাঁদ মিত্রের জন্মদিন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু কলেজের অন্যতম ছাত্র এবং ইয়ং বেঙ্গল দলের অন্যতম নেতা ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/peary-chand-mitra/
  • আজ ইন্দ্রলাল রায়ের মৃত্যুদিন। তিনি প্রথম বাঙালি তথা ভারতীয় যুদ্ধবিমানচালক। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ভারতীয় হিসেবে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন ইন্দ্রলাল রায় এবং বিশ্বযুদ্ধের ইতিহাসে প্রথম বাঙালি বীর শহীদ তিনিই। নানা আশ্চর্য কাহিনী তাঁর জীবন জুড়ে রয়েছে – মর্গে তাঁকে মৃত বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে আবার যোগ দেন লড়াইয়ে, তার জন্যেও কম চেষ্টা করতে হয়নি। তাঁর জীবন সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/indra-lal-roy/
  • আজ মুথুলক্ষ্মী রেড্ডির মৃত্যুদিন। বিশ্বের প্রথম মহিলা যিনি আইনসভার ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তাঁর নাম মুথুলক্ষ্মী রেড্ডি। ডান্ডি অভিযানে গান্ধীজীর গ্রেফতারের প্রতিবাদে মাদ্রাজ কাউন্সিল ত্যাগ করেছিলেন তিনি। একাধারে তিনি ছিলেন একজন চিকিৎসক, সমাজকর্মী এবং নারীর অধিকারের জন্য প্রাণপণ লড়াই করে চলা এক মানুষ। দীর্ঘকালের দেবদাসী প্রথা বিলুপ্তির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন মুথুলক্ষ্মী। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muthulakshmi-reddy/
  • আজ হেমেন্দ্রনাথ মজুমদারের মৃত্যুদিন। অবনীন্দ্রনাথদের প্রাচ্যবাদী বেঙ্গল স্কুল ঘরানার বিরোধিতা করে পাশ্চাত্য অ্যাকাডেমিক ঘরানায় চিত্রচর্চার একটি ধারা বহমান রাখার চেষ্টা করেছিলেন শিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার। সেই উদ্দেশ্যে যামিনী রায়দের মতো সমমনস্ক কিছু শিল্পীদের নিয়ে তিনি গঠন করেন ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য নির্মিত দ্বারের অলঙ্করণের দায়িত্ব তাঁকে দেওয়া হলেও সে কাজ তিনি প্রত্যাখান করেছিলেন একজন আত্মমর্যাদাসম্পন্ন ভারতীয় হিসেবে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hemendranath-majumdar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-22

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা ব্রত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/goddess-manasa/
  • এই বছর শ্রাবণ মাস মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/
  • একসময় বাংলায় নীলচাষের অন্যতম কেন্দ্র ছিল দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বারুইপুর। ১৪৯৫ তে রচিত ‘মনসাবিজয়’ কাব্যে বিপ্রদাস পিপলাই এই অঞ্চলের অনেক স্থানের নাম উল্লেখ করেছিলেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যোগসূত্র আছে এই জনপদের সাথে। বারুইপুর নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/baruipur/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

পেঁচা পেঁচী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে পালিত হয়। এই পূজাকেই ভাদ্র মাসের লক্ষ্মীপূজা বলা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতেন? নাহলে দেখে নিন এক নজরে

.

.

.

.

.

.

অভিক সিনহার কণ্ঠে তাঁর স্বরচিত প্রবন্ধ ‘দল এবং মতাদর্শ – পার্থক্য কোথায়’ শুনুন এখানে

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading