সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। ২১ জুন সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই দিবসটি পালন করে। সারা বিশ্বের মানুষের মধ্যে যোগ ব্যায়ামের উপকারিতা ছড়িয়ে দেওয়াই হল এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। এই দিবসটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-day-of-yoga/
আজ বিশ্ব সুর দিবস। সঙ্গীত মানুষকে তৃপ্তি দেয়, সঙ্গীত মানুষের মানসিক ভারসাম্যকেও সুস্থ করে তুলতে পারে। শুধু তাই নয়, সঙ্গীতের আরও অনেক গুণাবলী রয়েছে। আর সে কথা মাথায় রেখেই বিশ্ব জুড়ে সঙ্গীতপ্রেমীদের উদ্বুদ্ধ করতে আয়োজিত হয় বিশ্ব সঙ্গীত দিবস। সেই ১৯৮২ সাল থেকে প্রতি বছর ২১ জুন পালিত হয়ে আসছে এই বিশেষ দিনটি। এই দিনটি সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-music-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ মিশেল প্লাতিনির জন্মদিন। ফরাসি ফুটবলের ইতিহাসে একজন কিংবদন্তি খেলোয়াড় ছিলেন মিশেল প্লাতিনি। পরপর তিনবার ব্যালন ডি’অর-এর অর্জন করেছিলেন তিনি। দীর্ঘদিন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোলের রেকর্ড ছিল তাঁর। খেলা পরবর্তী জীবনে হয়েছিলেন উয়েফার সভাপতিও। ফরাসি ফুটবল ফেডারেশনের সহ-সভাপতির পদও অলঙ্কৃত করেছিলেন তিনি। তাঁর এই বর্ণময় জীবনে অবশ্য আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার মত ঘটনাও আছে। শাস্তি হিসেবে দীর্ঘদিন খেলাধুলা সংক্রান্ত বিষয় থেকে নিষিদ্ধ থাকতে হয় তাঁকে। এই বিতর্কিত অথচ প্রতিভাবান ফুটবলার মিশেল প্লাতিনি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/michel-platini/
আজ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহের মৃত্যুদিন। বাংলাদেশের প্রভাবশালী কবিদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল এক শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার। প্রবল আত্মবিশ্বাসে ভর করে তিনি নিয়মের বেড়াজাল ভেঙ্গে এগিয়ে চলেছিলেন। কিন্তু বিধাতা তাঁকে স্বপ্ন দেখারই স্বাধীনতা দিয়েছিলেন, পূরণ করার নয়। মাত্র চৌত্রিশ বছরের জীবনে তিনি সুস্পষ্ট ছাপ রেখে গেছেন তাঁর বিশ্বাসের, তাঁর মতাদর্শের। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rudra-mohammad-shahidullah/
আজ নিকোলো ম্যাকিয়াভেলির মৃত্যুদিন। পৃথিবী বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে বেশ কিছু প্রকল্পে কাজ করেছিলেন ইতালীয় দার্শনিক, কূটনীতিক এবং লেখক নিকোলো ম্যাকিয়াভেলি। রাজনৈতিক কারণে কারাবন্দীও থাকতে হয়েছিল তাঁকে। ফ্লোরেন্সের নিজস্ব সেনাবাহিনী গঠনের মূল কান্ডারি ছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/machiavelli/
ব্যাসদেব তো গান্ধারীর গর্ভপাত করা মাংসপিণ্ড থেকে একশো এক ভ্রূণ আলাদা করে তাদের একশো একটা ঘিয়ের কলশীতে ভিজিয়ে রাখলেন। একটা কলশী থেকে জন্ম নিল দুর্যোধন। বাকি একশোটি কলশী থেকে দুর্যোধনের জন্মের এক মাসের মধ্যেই জন্ম নিল আরও নিরানব্বই জন ছেলে ও একটি মেয়ে। মেয়েটির নাম দুঃশলা। আর দুর্যোধন সমেতই বাকি বাকি ভাইদের নাম নীচে দেওয়া হল। সেই নামগুলো পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gandhari-children-list/
উট হল মরুভূমির প্রাণী। উটকে আমরা মরুভূমির জাহাজ বলে থাকি। উটের শরীরে নানারকম বৈশিষ্ট্য রয়েছে যা মরুভূমির মত কঠিন পরিবেশে উটকে বেঁচে থাকতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যের মধ্যে উটের একটি বিশেষ বৈশিষ্ট্য বা অভিযোজন হল উটের পিঠের কুঁজ। আসুন জেনে নেওয়া যাক উটের পিঠে কুঁজ থাকে কেনhttps://sobbanglay.com/sob/why-camels-have-humps/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরটি অবিভক্ত বাংলায় প্রথম নবরত্ন স্থাপত্য রীতিতে তৈরী করা মন্দির। বাংলায় এই মন্দির কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর এবং তারাপীঠ এর মতো সমান জনপ্রিয়। এখানে মা দুর্গা অষ্টাদশভুজা। এই মন্দির নিয়ে বিস্তারিত জানুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
বিধান রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং জগদ্বিখ্যাত চিকিৎসক। চিকিৎসা ক্ষেত্রে তাঁকে সম্মান জানিয়ে প্রতি বছর তাঁর জন্মদিনে সারা ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। কিন্তু তাঁর চিকিৎসা বা রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যত আলোচনা হয়, তাঁর রসিকতা নিয়ে সিকিভাগও আলোচনা হয় না। তিনি ছিলেন আদ্যোপান্ত একজন রসিক মানুষ। দারুণ মজার সেই তথ্য জানতে দেখুন এই ভিডিও
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান