সববাংলায়

২৫ জুন ।। ৯ আষাঢ় ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিশ্বনাথ প্রতাপ সিং-এর জন্মদিন। তিনি ছিলেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি ‘মন্ডল কমিশন রিপোর্ট’ বাস্তবায়িত করার কথা ঘোষণা করেন। এই রিপোর্টে সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিবর্গের জন্য কর্মক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হয়েছিল। তাঁর প্রধানমন্ত্রীত্বের সময়েই রাম জন্মভূমি বাবরি মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vishwanath-pratap-singh/
  • আজ সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুদিন। বাংলা কবিতার ভূবনে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। নানা ধরণের ছন্দ উদ্ভাবনে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। রবীন্দ্রনাথের কাশ্মীর ভ্রমণে তাঁর সঙ্গী হয়েছিলেন তিনি । তিনি বাংলা কবিতার একমেবাদ্বিতীয়ম ‘ছন্দের জাদুকর’। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/satyendranath-dutta/
  • আজ বাসন্তী দুলাল নাগচৌধুরীর মৃত্যুদিন। অধ্যাপনার পাশাপাশি ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম সাইক্লোট্রন বানানোর কৃতিত্ব তাঁরই। ১৯৭০ এর দশকে ভারতের প্রতিরক্ষা দপ্তরের বৈজ্ঞানিক উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ক্যাবিনেট কমিটির সভাপতি হিসেবে তিনি ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা ‘স্মাইলিং বুদ্ধ’তে প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। তাঁর জীবন সম্বন্ধে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/basanti-dulal-nagchaudhury
  • আজ গুরুসদয় দত্তের মৃত্যুদিন। ‘চল কোদাল চালাই / ভুলে মানের বালাই’ কিংবা ‘ব্রত লয়ে সাধবো মোরা বাংলাদেশের কাজ’ ইত্যাদি গান আজও বাংলার গ্রামে গ্রামে গেলে শোনা যায়। এসবই ব্রতচারীর গান। বাংলায় ব্রতচারী আন্দোলনেরই জনক বলা হয় তাঁকে। তবে শুধুই ব্রতচারীর পরিচয়ে তাঁর সামগ্রিকতাকে ধরা সম্ভব নয়। লোকসংস্কৃতির চর্চা, সংরক্ষণ এবং পুনরুদ্ধারে তাঁর অবদান সত্যই অনস্বীকার্য। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gurusaday-dutta/
  • আজ মাইকেল জ্যাকসনের মৃত্যুদিন। তিনি বাঁচতে চেয়েছিলেন দেড়শো বছর, কিন্তু পঞ্চাশেই স্তব্ধ হয়ে গেছিল তাঁর জীবন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ যার কারণেই মার্কিন ‘এম টিভি’র জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল কয়েকগুণ। ৮টি গ্র্যামি ও ৩৯টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েও সারাজীবন বির্তক তাঁকে ঘিরে রেখেছিল। আজও আপামর পপ সঙ্গীতপ্রেমীদের কাছে তিনি অমর হয়ে আছেন তাঁর মুনওয়াকার নৃত্যশৈলীর জন্য, তাঁর সমস্ত গানের অ্যালবামগুলির জন্য। তাঁর চুলের ধরণ, নাচের ভঙ্গি, ফ্যাশন সবই প্রবলভাবে আকৃষ্ট করেছিল যুবসমাজকে। তাঁর জীবনের সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/michael-jackson/
  • আজ জগদানন্দ রায়ের মৃত্যুদিন। বাংলা সাহিত্যে প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ ছিলেন তিনি। তাঁর রচনাতেই প্রথম ভিনগ্রহের প্রাণীদের কথা জানা যায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অঙ্ক ও ইংরাজীর ‘কড়া’ শিক্ষক তিনি বাংলা ভাষায় বিজ্ঞানের প্রসারের জন্য লিখে গেছেন বিজ্ঞান বিষয়ক নানা গ্রন্থ। বিস্মৃতপ্রায় এই সাহিত্যিকের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jagadananda-roy/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-25

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আগুনের শিখা সে দেশলাই কাঠি হোক বা মোমবাতি সব সময় উপরের দিকে ওঠে। অথচ পৃথিবীতে অন্যান্য সব বস্তু অভিকর্ষের টানে নিচের দিকে নামে। কখনও কি মনে প্রশ্ন জেগেছে যে আগুনের শিখা উপরের দিকে ওঠে কেন অথবা মহাকাশযানে বা প্রায় শূন্য অভিকর্ষ টানে আগুনের শিখা কেমন দেখতে হবে? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-flames-burn-upward/
  • ভোলা জেলার আগের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এটি। জেলা প্রশাসন এই জেলাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করেছে। এছাড়াও ভোলা জেলা নারকেল, মোষের দুধের দইয়ের জন্যও বিখ্যাত। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bhola/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ বিবস্বৎ সপ্তমী ব্রত। আষাঢ় মাসের শুক্লপক্ষের সপ্তমীতে বিবস্বৎ সপ্তমী ব্রত পালন করা হয়ে থাকে। বলা হয় যিনি এই ব্রত পালন করেন সূর্যদেব তাঁকে রক্ষা করে থাকেন। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

ইতিহাস ও বৈচিত্রের শহর বাঁকুড়া,যার আনাচে কানাচে রয়েছে সংস্কৃতি ও ইতিহাসের ছোঁয়া। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিখ্যাত পাহাড় হল শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং এর ভিডিও দেখুন এখানে

.

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading