সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মান্না দে’র জন্মদিন। বাংলা ছায়াছবির গানের জগতে তাঁর তুলনা তিনি নিজেই। ছোট বেলায় কুস্তি ও বক্সিং শিখেছেন। বড় হয়েছেন যত বুঝেছেন তাঁর ক্ষেত্র সঙ্গীত। সঙ্গীতে আসার অনুপ্রেরণা ছিলেন তাঁর বিখ্যাত সুরকার কাকা। খ্যাতির চূড়ায় উঠেছেন যেমন, তেমনই বড় নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন শেষ দিকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manna-dey/
- আজ অমিতাভ চৌধুরীর মৃত্যুদিন। সাংবাদিক হিসেবে প্রায় দুই শতাধিক দুর্নীতি সম্পর্কিত কেস নিয়ে তিনি লেখালিখি করেন যার ফলস্বরূপ প্রায় পঞ্চাশজন উচ্চপদস্থ দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকের চাকরি খোয়া যায়। সাংবাদিকতার পেশার সূত্রে ইন্দিরা গাঁধী, মুজিবর রহমান, সুচিত্রা সেনের সাথেও তাঁর যোগাযোগ গড়ে উঠেছিল।তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amitabha-chowdhury/
- ১৯০৮ সালের ১ মে সকাল আটটা নাগাদ মুজফ্ফারপুর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ওয়েনি স্টেশনে এক মুদির দোকানে স্থানীয় কয়েকজন লোক ক্ষুদিরাম বসুকে শনাক্ত করে পুলিশকে খবর দেয়। সেখানেই কনস্টেবল ফতেহ সিং আর শিউ প্রসাদ সিং ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করে। ক্ষুদিরাম বসুর গ্রেপ্তারির সাথে সাথে কিছুদিনের মধ্যেই শুরু হল মুজফ্ফারপুর বোমা মামলা। ঐতিহাসিক এই মামলা সম্পর্কে জানতে ক্ষুদিরামের বিচার প্রক্রিয়া কোন গতিপথে এগোলো তা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muzaffarpur-bomb-case/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-01
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
- বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোহিনী একাদশী পালিত হয়। আজ এই ব্রত পালনের দিনে ব্রতকথাটি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mohini-ekadashi-broto/
- সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকা থেকে প্রায় তিরিশ মাইল দক্ষিণে সমুদ্রতল থেকে প্রায় দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত জ্বালামুখী সতীপীঠ একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম। মনে করা হয় এখানে সতীর জিহ্বা বা জিভ পড়েছিল। এই সতীপীঠে আগুনের সাতটি শিখা সর্বদাই জ্বলতে থাকে জাদের দেবী অম্বিকা রূপে পূজা করেন ভক্তরা। জনশ্রুতি অনুযায়ী এই আগুন স্পর্শ করলেও হাত পোড়ে না। জ্বালামুখী সতীপীঠ সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jawalamukhi-sati-peeth/
- আমাদের এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের বেশিরভাগেরই চোখের মণির রঙ কালো।কিন্তু এ ছাড়াও লক্ষ্য করলে দেখা যায় এমন অনেক মানুষ রয়েছেন যাদের চোখের মণির রঙ নীল বা খয়েরি। কিন্তু কেন বিভিন্ন মানুষের চোখের রঙ বিভিন্ন হয়? আসুন জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/why-do-humans-have-different-eye-colors
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ মোহিনী একাদশী ব্রত। এই ব্রতকথাটি ভিডিও আকারে দেখুন এখানে
.
.
.
.
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়।
বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে .
.
.
.
ভগবান শিবের আরাধনা করে অনেকে ষোল সোমবারের ব্রত রাখেন। এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী নিয়ে ভিডিওটি দেখুন এখানে
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
দেবের প্রথম ছবি অগ্নিশপথ। বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি।
এরপর আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তারপরে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে চ্যালেঞ্জ ছবিটি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এখানে তাঁর প্রথম সিনেমার প্রথম দৃশ্য রইল আপনাদের জন্য
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান