সববাংলায়

৮ মে ।। ২৪ বৈশাখ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত জটিল রোগ। বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে এই রোগ থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস সেই বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালিত একটি দিন। বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/world-thalassaemia-day
  • আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। ১৮৫৯ সালে সংঘটিত ফ্রান্স অস্ট্রিয়ার যুদ্ধের পর ইতালির সালফারিনোর মাঠে প্রায় ৪০ হাজার সৈন্য পড়েছিল। এদের মধ্যে নিহত ও আহত দু’রকমের সৈন্য ছিল। হেনরি ডুনান্ট সেই সময় সেই স্থান পার হচ্ছিলেন, এই মর্মান্তিক দৃশ্য দেখে গ্রামবাসীদের নিয়ে তিনি উভয় পক্ষের আহত সৈন্যদের সেবায় নিয়োজিত হন। এর ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে হাজার হাজার সৈন্য রক্ষা পায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে হেনরি ডুনান্ট রেডক্রস নামক সংস্থা প্রতিষ্ঠা করেন। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/world-red-cross-red-crescent-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নিমাই ঘোষের জন্মদিন। কেউ একজন তাঁর ক্যামেরা ফেলে গেলেন ট্যাক্সিতে, আর সেই ক্যামেরা হাতে পেয়ে কালেকালে আরেকজন হয়ে উঠলেন দেশের প্রথমসারির আলোকচিত্রশিল্পী, সত্যজিৎ রায়ের কথায়, “ক্যামেরা হাতে বসওয়েল”। এমনটা তো গল্পেই মানায় ভাল, তাই দিয়ে যে আস্ত একটা জীবন তৈরি করা যায়, নিমাই ঘোষ না থাকলে জানাই যেতনা। তাঁকে দেখলেই জানা যায়, যে শুধু একটা ক্যামেরা পেলেই হয়না, তাঁর সঙ্গে থাকতে হয় নিষ্ঠা, অধ্যবসায় আর নতুন কিছু করার জেদ। নিমাই ঘোষ সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nemai-ghosh/
  • আজ পল গোগাঁর মৃত্যুদিন। তিনি ছিলেন একজন ‘পোস্টইম্প্রেসনিষ্ট’ দিকপাল ফ্রেঞ্চ চিত্রশিল্পী। চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ ভাস্কর, নামী প্রিন্ট মেকার, স্বনামধন্য মৃৎশিল্পী ও বিখ্যাত লেখক। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paul-gauguin/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-08

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব রক্তদানের পর সেই রক্ত কীভাবে সংরক্ষণ করা হয় আর রক্ত সংরক্ষণ করতেই বা কি কি লাগে https://sobbanglay.com/sob/how-blood-is-preserved/
  • আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব রক্তদাতা নির্বাচন করা হয় কীভাবে https://sobbanglay.com/sob/how-to-select-blood-donor
  • আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব বিভিন্ন রোগব্যাধি রক্তদান প্রক্রিয়াকে প্রভাবিত করে কীভাবে https://sobbanglay.com/sob/disease-affecting-blood-donation/
  • আমরা তো সকলে ABO গ্রুপ এর রক্তের কথা জানি আর জানি পজিটিভ নেগেটিভ। কিন্তু জানেন কি ৩৫ রকমের ব্লাড গ্রুপিং সিস্টেম আছে? আর এর মধ্যে এমন একটি ব্লাড গ্রুপ আছে যা নাকি গোটা বিশ্বে ৫০ জনেরও কম লোকের আছে। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব সেই বিরল গোল্ডেন ব্লাড গ্রুপ সম্বন্ধে। জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/golden-blood-group

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

ইরানের কারমান প্রদেশের অন্তর্গত সারজান শহর। এই সারজান শহর থেকে দক্ষিণ পূর্ব বরাবর চল্লিশ কিমি এগোলে জনাকীর্ণ প্রান্তরে রয়েছে এক অদ্ভুত পাথরের বাগান।

কয়েকশো গাছ রয়েছে এখানে যার কোনটিতেই সবুজের লেশ মাত্র নেই। মরা ডাল থেকে তার দিয়ে বেঁধে বড় বড় পাথর কে যেন ঝুলিয়ে দিয়ে গেছে। দিন নেই রাত নেই গাছগুলি পাথর বুকে নিয়েই দাঁড়িয়ে আছে। কিন্তু কে কারা করেছে এমন? কেনই বা করেছে? জানলে অবাক হয়ে যাবেন। দেখুন এখানে

.

.

বিধান রায় ছিলেন জগদ্বিখ্যাত চিকিৎসক। তাঁর যে রোগনির্ণয়ের ক্ষমতা ছিল, তা ঈশ্বরতুল্য। মানুষ তাঁকে আধুনিক ধ্বন্বন্তরী রূপে দেখত। শুধু কি সাধারণ মানুষের দেবতা ছিলেন তিনি? একেবারেই না। কে ছিলেন না তাঁর রোগীর তালিকায় – মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট আ্যটলী, আমেরিকার রাষ্ট্রপতি জন.এফ.কেনেডি কে নেই। তাঁর এই ক্ষমতার বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে

অন্যান্য আরও যা পড়বেন :

মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/

  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading