সববাংলায়

১৬ মে ।। ১ জ্যৈষ্ঠ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ যতীন্দ্রমোহন ঠাকুরের জন্মদিন। তাঁর পৃষ্ঠপোষকতায় ক্ষেত্রমোহন গোস্বামী ভারতে প্রথম অর্কেস্ট্রা নিয়ে গবেষণা করেছিলেন৷ ভারতের প্রথম ‘সুরবাহার’ কনসার্টটি তাঁর দরবারে প্রদর্শিত হয়েছিল। তাঁর অন্যতম কীর্তি হল ‘টেগোর ক্যাসল’ নির্মান৷ তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jatindramohan-tagore/
  • আজ জোসেফ ফুরিয়ের মৃত্যুদিন। বর্তমানে যা আমাদের কাছে গ্রিন হাউজ এফেক্ট নামে পরিচিত, প্রথম সেই বিষয়ের ধারণা দিয়েছিলেন গণিতবিদ জোসেফ ফুরিয়ে। তাঁর অন্যতম অবদান হল তাপীয় পরিবহনের গাণিতিক তত্ত্বের নির্মাণ, যা ‘ফুরিয়ে সিরিজ’ নামে পরিচিত। ফরাসি বিপ্লবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। সক্রিয় অংশগ্রহণের ফলে একাধিকবার কারাবাস করতে হয় তাঁকে এবং মৃত্যুদণ্ড থেকেও তিনি রক্ষা পান সৌভাগ্যবশত। নেপোলিয়ন বোনাপার্টের খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন জোসেফ। নেপোলিয়নের মিশর যাত্রায় তিনি বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অভিযানে সামিল হয়েছিলেন। এই প্রতিভাবান গণিতবিদ জোসেফ ফুরিয়ে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/joseph-fourier/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-16

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ২০০৮ সালের আজকের দিনে উত্তরপ্রদেশের নয়ডায় তলোয়ার পরিবারের বাসভবনে চৌদ্দ বছরের আরুষি তলোয়ারকে বন্ধ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। আরুষি তলোয়ারকে হত্যার জন্য প্রাথমিকভাবে তলোয়ার পরিবারের গৃহকর্মী হেমরাজকে সন্দেহ করা হলেও দুদিন পরে যখন হেমরাজেরও মৃতদেহ আবিষ্কৃত হয় বাড়ির ছাদ থেকে তখন রহস্য অন্যদিকে বাঁক নেয়। আজও এই মৃত্যু রহস্যের কোনো কুল-কিনারা করতে পারেনি আদালত। হিন্দিভাষায় এই কেসটিকে কেন্দ্র করে ‘তলোয়ার’ নামে বিখ্যাত একটি সিনেমা তৈরি হয়েছিল। এই অমীমাংসিত আরুষি তলোয়ার হত্যা মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arushi-talwar-murder-case/
  • পিতৃহারা টমাস আলভা এডিসন একদিন স্কুল থেকে বাড়ীতে এসে তাঁর মাকে একটি চিঠি দিয়ে বললেন, “মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।” মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে তিনি বললেন, “মা, কাঁদছো কেন?” চোখ মুছতে মুছতে মা বললেন, “বাবা, এটা আনন্দের কান্না!” সেই চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/-M99kfhJ7Io

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পড়ে, প্রতিটিই জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়। কুমারী এবং সধবা উভয়েই এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

আথিরাপল্লি জলপ্রপাতে যাওয়ার সুন্দর রাস্তার দৃশ্যটি দেখুন এই ভিডিওতে

অন্যান্য আরও যা পড়বেন :

মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/

  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading