সববাংলায়

১৭ মে ।। ২ জ্যৈষ্ঠ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ অনেক সময় উপসর্গহীন হওয়ার জন্য একে ‘নীরব ঘাতক’ বলা হয়ে থাকে।কিন্তু এর কারণে অনেক সময় শরীরের অন্য অঙ্গগুলো যেমন – হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তনালী, মস্তিষ্ক ও কিডনির মারাত্মক রকম ক্ষতি হয়। সেইজন্য এই রোগটির নিয়মিত চিকিৎসা প্রয়োজন। এই রোগের বিরুদ্ধে সচেতন হোন এবং দিনটিতে সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-hypertension-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ এডওয়ার্ড জেনারের জন্মদিন। তিনি গোবসন্ত হলে গুটি বসন্ত হয় না – সেই পর্যবেক্ষণ থেকেই ধারণা করতে পেরেছিলেন যে গোবসন্তের মধ্যে এমন কিছু আছে যা আমাদের প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে – ফলশ্রুতি গুটি বসন্তের টিকা আবিষ্কার। এই আবিষ্কার এক নতুন দিগন্ত উন্মোচন করে – টিকা প্রদান করে রোগ প্রতিরোধ বাড়ানোর পদ্ধতি। এরপর সারা বিশ্ব জুড়ে তৈরি হয়েছে নানান রোগের নানান ভ্যাক্সিন। ভ্যাক্সিন এর জনক এডওয়ার্ড জেনারের কথা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/edward-jenner/
  • আজ দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুদিন। তাঁর দেশাত্মবোধক গানের জন্য বাংলা সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। “ধনধান্য পুষ্পভরা” তাঁরই কালজয়ী সৃষ্টি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dwijendralal-ray/
  • আজ বেনু সেনের মৃত্যুদিন। ভারতে প্রথম সাদা-কালো নেগেটিভ থেকে রঙিন ফোটোগ্রাম তৈরি এবং রঙ পৃথকীকরণের পদ্ধতি আবিষ্কার করেছিলেন তিনি। বিএসফোর, ট্যানোরামা, ম্যাক্রো পিক্টোগ্রাফি ইত্যাদি পদ্ধতিতে সাদা-কালো ছবি ডেভেলপ করার ক্ষেত্রে তাঁর দক্ষতা ছিল অসামান্য। ফোটোগ্রাফির ক্ষেত্রে সমগ্র পৃথিবীর মধ্যে তৃতীয় ব্যক্তি বেনু সেন যিনি ‘মাস্টার্স অফ ফোটোগ্রাফি’ উপাধিতে ভূষিত হয়েছেন। তাঁর জীবনের আরো তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/benu-sen/
  • আজ উল্লাসকর দত্তের মৃত্যুদিন। ফাঁসির সাজা পেয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই উল্লাসকর দত্ত গেয়ে উঠেছিলেন ‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে’। কিন্তু শেষমেশ ফাঁসি হয়নি তাঁর, বদলে আন্দামানের সেলুলার জেলে দ্বীপান্তরের সাজা পান তিনি। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে আন্দামানে অকথ্য অত্যাচার সহ্য করতে করতে ইলেকট্রিক শকের প্রভাবে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন তিনি। তাঁর বিপ্লবী জীবনের এমনই সব তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ullaskar-dutta/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-17

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • টিভিতে প্রচারিত সানস্ক্রিন লোশনের বিজ্ঞাপনে আমরা অনেকেই দেখি কোনো লোশনে SPF60 আবার কোনটি বা SPF30 সমৃদ্ধ। কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের এই SPF টা কি বস্তু? জেনে নিন তাহলে এখানে https://sobbanglay.com/sob/why-does-sunscreen-lotion-has-spf/
  • টিকা বা ভ্যাক্সিন এর ধারণা প্রথম দিয়েছিলেন এডওয়ার্ড জেনার। এখন নানা রোগের ভ্যাক্সিন মানুষের করায়ত্ত। সেই ভ্যাক্সিন বা টিকা বা প্রতিষেধক কাজ করে কীভাবে জানতে এখানে দেখুন – https://sobbanglay.com/sob/how-does-vaccine-work/
  • পদবী নিয়ে আমাদের অনেকেরই শ্লাঘার শেষ নেই, আবার বিশেষ কিছু পদবীর প্রতি শ্লেষও কম নেই। আসুন জেনে নিই অ থেকে ঔ বর্ণের পদবীগুলির উৎপত্তির ইতিহাস https://sobbanglay.com/sob/origin-of-surname-part-1/

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

দ্বিজেন্দ্রলাল রায় উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা একজন নাট্যকার, সুরকার এবং সংগীত রচয়িতা যিনি মূলত তাঁর দেশাত্মবোধক গানের জন্য বাংলা সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে আছেন৷ বহুমুখী প্রতিভার অধিকারী দ্বিজেন্দ্রলাল ডি.এল.রায় নামেও পরিচিত ছিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

সূর্যের আলো মুখে পরতে ঘুম ভেঙে যায় অনিমিখের। ধড়ফড় করে ওঠে। কালকের ব্যাপারটা কি স্বপ্ন ছিল? মুখ ধুয়ে, ভয়ে ভয়ে লাইট জ্বালায়। আবার সেই এক ব্যাপার, যদিও বাইরে সূর্যের আলোর জন্য কম বোঝা যাচ্ছে, তবু সেই শো। ঝট করে ফোন বের করে, Tambourine constructions এ ফোন করতে হবে। কিন্তু করতে গিয়েও থেমে যায়। ভাবে আগে কৌষিকীকে বলা দরকার। অনিমিখ প্রথমে কৌষিকীকে ফোন করে পুরো ব্যাপারটা বলে।কৌষিকী বলে সে এখুনি ওদের না জানাতে, বিকেল করে চারটে নাগাদ আসবে, তারপরে ব্যাপারটা কি সে নিজের চোখে দেখতে চায়। কৌষিকী ঠিক সময়ে এসে যায়। সন্ধ্যে হলে অনিমিখ ভয়ে লাইট জ্বালায়। কৌষিকীও পুরো আতঙ্কে অস্থির হয়ে যায়। এ ঘর ও ঘর ছোটা ছুটি করতে থাকে আর লাইট জ্বালাতে থাকে। ওরা দুজন প্রায় দেড়- দুই ঘণ্টা ধরে পুরো ব্যাপারটা দেখতে থাকে।

কিসের আতঙ্কে অনিমিখ আর কৌষিকী ছোটাছুটি করতে থাকে? কি রহস্য লুকিয়ে আছে তাদের বাড়ির দেওয়ালে? জানতে হলে শুনুন ইন্দ্রনীল চক্রবর্তীর কলমে অসাধারণ এক কল্পবিজ্ঞানের গল্প দেয়াল –

অন্যান্য আরও যা পড়বেন :

মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/

  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading