সববাংলায়

৭ নভেম্বর ।। ২০ কার্ত্তিক ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস সারা ভারত জুড়ে পালিত হয়। ৭ নভেম্বর প্রখ্যাত বিজ্ঞানী মাদাম কুরির জন্মদিন। তিনি নিউক্লিয়ার থেরাপি এবং রেডিওথেরাপি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন যার ফলে ক্যানসার রোগ চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য এসেছে। তাই তাঁর সেই অবদানকে মনে রেখেই এই সচেতনতামূলক দিবস উদযাপন করা হয়। এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-cancer-awarness-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিপিনচন্দ্র পালের জন্মদিন। ইতিহাস-খ্যাত ত্রয়ী ‘লাল-বাল-পাল’-এর ‘পাল’ হলেন বিপিনচন্দ্র পাল। তাঁকে বৈপ্লবিক চিন্তাধারার জনক বলা হয়ে থাকে। চরমপন্থায় বিশ্বাসী বিপিনচন্দ্র গান্ধীজীর অসহযোগ আন্দোলনের তীব্র প্রতিবাদ করেছিলেন। আজীবন অসংখ্য সংবাদপত্র সম্পাদনা করেছেন তিনি এবং সাংবাদিক হিসেবে সেগুলিকে ব্যবহারও করেছিলেন ব্রিটিশ বিরোধী হাতিয়ার হিসেবে। বঙ্গভঙ্গের বিরোধিতার পক্ষে গণসমর্থন সংগ্রহের জন্য তিনি ভারতের বিভিন্ন প্রান্তে সফর ও প্রচারের আয়োজন করেছিলেন। অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকার করায় কারাদণ্ড ভোগ করতে হয় তাঁকে। ইংল্যান্ডে বিপ্লবী ধারা প্রবাহের কেন্দ্র ইন্ডিয়া হাউসে যোগ দিয়ে সেই সূদুর বিদেশে ‘স্বরাজ’ নামে একটি পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেছিলেন। এই বীর বিপ্লবী, সাংবাদিক ও লেখক বিপিনচন্দ্র পাল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bipin-chandra-pal/
  • আজ স্বনামধন্য ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেন্কট রামনের জন্মদিন। তিনি সি.ভি.রামন নামেই বেশি পরিচিত ছিলেন। ১৯৩০ সালে আলোকরশ্মির এক নতুন ধরনের বিক্ষেপ আবিষ্কার করে পদার্থবিজ্ঞান বিভাগে (বিজ্ঞানের কোনো শাখায়, প্রথম এশীয় হিসেবে) নোবেল পুরস্কার পান তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-venkata-raman/
  • আজ মারি কুরির জন্মদিন। এই মহীয়সী নোবেল পুরস্কারের ইতিহাসে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এবং এখনও অবধি একমাত্র মহিলা হিসেবে এবং বিজ্ঞানের দুটি বিষয়ে একমাত্র ব্যক্তি হিসেবে দু দুটি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাঁর স্বামী, মেয়ে, জামাই তাঁরাও প্রত্যেকে এক একজন নোবেল লরেট। ল্যাব কোটের পকেটে একটি টেস্টটিউবে রেডিয়াম নিয়ে ঘুরতেন। আর এই রেডিয়ামই তাঁর জীবন কেড়ে নিল। তাঁর অসামান্য জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/marie-curie
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-7

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আগুনের শিখার বিভিন্ন রঙ আমরা সকলেই দেখেছি। বাড়িতে রান্নার গ্যাস ওভেনে নীল, প্রদীপের বেলায় হলুদ আবার জ্বলন্ত লাভায় তা লাল। কিন্তু আগুনের রঙ বিভিন্ন হয় কেন? এখানে আমরা জেনে নেবো আগুনের রঙ হলুদ, লাল, কিংবা নীল হওয়ার পিছনে বিজ্ঞানের ব্যাখ্যা কী আছে। https://sobbanglay.com/sob/why-flame-color-differ
  • শীতকাল মানেই পিকনিকের সময়। তবে শীতকালই শুধু নয়, সারা বছর ধরেই পিকনিক করা যায়। এক নজরে দেখে নিই পশ্চিমবঙ্গের পিকনিক স্পটগুলো https://sobbanglay.com/sob/west-bengal-picnic-spots

আজ ইউটিউবে কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg.

বিশেষ আকর্ষণীয় ভিডিও: :

  • পুরীর জগন্নাথ মন্দির বা জগন্নাথধাম হল হিন্দুদের চারধামের একটি ধাম। অন্য তিনটি ধাম হল বদরিনাথ, রামেশ্বরম ও দ্বারকা। প্রতিটা হিন্দু জীবনে অন্তত একটিবার এই চারটে ধাম ভ্রমণ করতে চান। আর চারধামের মধ্যে জগন্নাথধাম বাঙালির সবচেয়ে কাছে হওয়ায় বিষ্ণু বা জগন্নাথের আশীর্বাদ নিতে বাঙালি বারে বারে ছুটে আসে এখানে। আপনিও যদি পুরী জগন্নাথ মন্দির ঘুরতে যাবার প্ল্যান করছেন, তাহলে অবশ্যই দেখে নিন এই ভিডিও https://youtu.be/h-RCqzjL0Lc

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading