সববাংলায়

১৯ নভেম্বর ।। ২ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রানী লক্ষ্মীবাঈয়ের জন্মদিন। তিনি ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব। ব্রিটিশ শাসনকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হলেন লক্ষ্মীবাঈ। মহাশ্বেতা দেবী তাঁর বীরত্ব নিয়ে লিখেছিলেন “ঝাঁসী কি রাণী” নামের একটি বই। লক্ষ্মীবাঈ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhansi-rani-laxmi-bai/
  • আজ ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। ভারতের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। তিনি একজন সাহসী এবং দৃঢ়চেতা রাজনৈতিক ব্যক্তি ছিলেন। নিজের কার্যকালে রাষ্ট্রের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর সুদৃঢ় নেতৃত্বে আন্তর্জাতিক মহলে ভারতের সম্মান বৃদ্ধি হয়। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। তাঁর জীবনী নিয়ে বিভিন্ন তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/indira-gandhi
  • আজ কেশব চন্দ্র সেনের জন্মদিন। তিনি ঊনিশ শতকের বাংলা নবজাগরনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন ব্রাহ্ম নেতা ও ধর্মসংস্কারকই কেবল ছিলেন না, জাতীয় চেতনা ও জাতীয়তাবোধ উন্মেষে তিনি অন্যতম ভূমিকা পালন করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/keshub-chandra-sen/
  • আজ দারা সিং-এর জন্মদিন। তিনি ছিলেন প্রথম ভারতীয় খেলোয়াড়, যিনি রাজ্যসভার সদস্যপদ পেয়েছিলেন। পাঞ্জাবের এক সাধারণ কৃষক পরিবারে জন্মেও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। মল্লযুদ্ধ থেকে অভিনয়, চিত্রপরিচালনা থেকে রাজনীতি প্রতিটি ক্ষেত্রে রেখেছিলেন নিজের প্রতিভার স্বাক্ষর। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dara-singh/
  • আজ সলিল চৌধুরীর জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে অশৌচ পালন করা এক কিশোর কালক্রমে অনুভব করেন রবীন্দ্রসংগীতের চেয়েও বড় ক্যানভাস চাই তাঁর মনের কথা মনের মতো করে বলতে গেলে। দেশী বা বিদেশী সঙ্গীতের ছন্দ, সুর, কথা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেই কাটিয়ে দিলেন তাঁর গোটা জীবন, এবং তাঁর মধ্য দিয়েই হয়ে উঠলেন দেশের প্রথম সারির সুরকার। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/salil-choudhury
  • আজ কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই-এর জন্মদিন। তাঁর প্রাথমিক পরিচয় তিনি ছিলেন বিশিষ্ট একজন আইনজীবী। কিন্তু একজন সমাজ ও শিক্ষাসংস্কারক হিসেবেও ভারতব্যাপী তাঁর খ্যাতি। শিক্ষাকে মূল্যবান সম্পদ মনে করতেন বলেই কানাড়া হাইস্কুল যেমন গড়েছেন তেমনি নারীশিক্ষার গুরুত্ব অনুধাবন করে উনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজের বুকে দাঁড়িয়েও কানাড়া গার্লস হাইস্কুল প্রতিষ্ঠা করার মতো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই মানবহিতৈষী মহান ব্যক্তিত্ব আম্মেম্বল সুব্বা রাও পাই সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ammembal-subba-rao-pai/
  • আজ বাঙালি স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের মৃত্যুদিন। তিনি ওয়াহাবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ভূ-স্বামী, জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর আমরণ লড়াই এবং তাঁর বিখ্যাত বাঁশের কেল্লার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/titumir/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-19

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ছট পূজার তৃতীয় দিন। এইদিন কাছাকাছি কোন নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতীদের সাথে অস্তগামী সূর্যকে দুধ অর্পণ করে অর্ঘ্য করা হয়। ছট পূজা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/chhath-puja/
  • আজ ইতু পূজা। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/itu-puja-vrat/
  • আজ নাটাই চন্ডীর পূজা। বিস্তারিত ব্রতকথা জানুন এখানে https://sobbanglay.com/sob/natai-chandi-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • উনবিংশ শতাব্দীর ঐতিহাসিক প্রাসাদ, ইতালীয় রেনেসাঁর স্থাপত্যশৈলীর নিদর্শন, রাজবংশের ব্যবহৃত দুর্মূল্য জিনিসের সম্ভার, সবুজ গাছপালায় ভরা প্রাকৃতিক সৌন্দর্যময় সুবিশাল প্রাসাদচত্বর—কোচবিহার রাজবাড়িতে ঘুরতে গেলে এতকিছুর স্বাদ তো পাওয়া যাবেই, তাছাড়াও আরও সব ঐতিহাসিক নিদর্শন পর্যটকদের সুদূর অতীতে নিয়ে যাবে। এই কোচবিহার রাজবাড়ি এবং সেখানে ভ্রমণ করতে সাহায্য করবে এমনকিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-cooch-behar-palace
  • সাপ নিয়ে অনেকের মনেই রয়েছে অজানা আতঙ্ক। অনেকেই জানতে চান, সাপের কামড় থেকে বাঁচবেন কীভাবে অর্থাৎ সাপের কামড় এড়ানোর কী কী উপায় আমাদের হাতে আছে – সেসব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-to-avoid-snake-bite

আজ ইউটিউবে কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রানী লক্ষ্মীবাঈয়ের জন্মদিন। ঝাঁসির রাণী বা ঝাঁসী কি রানী লক্ষ্মীবাঈ ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব। ব্রিটিশ শাসনকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হলেন লক্ষ্মীবাঈ। তাঁকে নিয়ে দেখুন এখানে https://www.youtube.com/watch?v=pBwwS–8UEM

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ইতু পূজা, যা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পুজো শেষ হয়। কুমারী, সধবা, বিধবা সবাই এই ব্রত করতে পারে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/8K2mMi2rMw4
  • আজ নাটাই চন্ডীর পূজা। নাটাই চণ্ডী ব্রতের কাহিনী দেখুন এখানে https://youtu.be/KexT1rmV2kk

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading