সববাংলায়

২৭ নভেম্বর ।। ১০ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ত্রৈলঙ্গ স্বামীর জন্মদিন। তাঁর ভক্তেরা মনে করতেন তিনি হলেন সাক্ষাৎ ভগবান শিবের অবতার। স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাঁকে আখ্যা দিয়েছিলেন ‘কাশীর জ্যান্ত বিশ্বেশ্বর’’ নামে। কথিত আছে তিনি নাকি প্রায় ২৮০ বছর বেঁচেছিলেন। সাধক বামাক্ষ্যাপা, শ্যামাচরণ লাহিড়ী, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ প্রমুখ অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তাঁর সম্মুখে মাথা নত করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক এই মহাত্মার জীবনের নানা আশ্চর্য ঘটনা https://sobbanglay.com/sob/trailanga-swami/
  • আজ হরিবংশ রাই বচ্চনের জন্মদিন। হরিবংশ রাই বচ্চন হিন্দী সাহিত্যের অন্যতম শক্তিশালী একজন লেখক। ‘হিন্দী কবি সম্মেলনে’রও সদস্য ছিলেন তিনি। ‘মধুশালা’, ‘মধুবালা’, ‘মধুকলস’ -এই কাব্যগ্রন্থত্রয়কে তাঁর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সৃষ্টি বলে গণ্য করা যায়। কবি হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন অনুবাদক। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/harivansh-rai-bachchan/
  • আজ ব্রুস লির জন্মদিন। তিনিই প্রথম সিনেমার মাধ্যমে মার্শাল আর্টকে সারা বিশ্বের দরবারে সুপরিচিত করে তোলেন। প্রশ্নাতীত ভাবে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মার্শাল আর্টিস্ট হিসেবে গণ্য করা হয় তাঁকে। অ্যাকশন ধর্মী সিনেমায় মার্শাল আর্টকে হলিউডে জনপ্রিয় করে তোলার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/brucee-lee/
  • আজ অ্যান্ডারস সেলসিয়াসের জন্মদিন। বিজ্ঞানের ইতিহাসে তিনি মূলত সেলসিয়াস থার্মোমিটারের আবিষ্কারক হিসেবেই জনপ্রিয় হয়ে আছেন। অথচ সেটি কিন্ত আমাদের ব্যবহৃত সেলসিয়াস থার্মোমিটারের চেয়ে একদমই আলাদা ছিল। এর কারণ কী এবং বিজ্ঞানী সেলসিয়াসের জীবনের নানা কাহিনী জানতে হলে পড়ে ফেলুন এই লেখাটি – https://sobbanglay.com/sob/anders-celsius
  • আজ বিশ্বনাথ প্রতাপ সিং-এর মৃত্যুদিন। তিনি ছিলেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি ‘মন্ডল কমিশন রিপোর্ট’ বাস্তবায়িত করার কথা ঘোষণা করেন। এই রিপোর্টে সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিবর্গের জন্য কর্মক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হয়েছিল। তাঁর প্রধানমন্ত্রীত্বের সময়েই রাম জন্মভূমি বাবরি মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vishwanath-pratap-singh/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-27

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ গুরু নানক জয়ন্তী। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/guru-nanak-jayanti/
  • আজ রাস পূর্ণিমা তিথিতে রাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উৎসব নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ras
  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • পুরীর জগন্নাথ মন্দির হিন্দুধর্মের অন্যতম প্রাচীন একটি মন্দির এবং অহিন্দুদের প্রবেশ এখানে কঠোরভাবে নিষিদ্ধ। এটিই একমাত্র মন্দির যেখানে মূর্তিগুলি কিছু বছর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয়। ২০১৬ সাল থেকে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করছে। এখানে https://sobbanglay.com/sob/jagannath-temple/
  • গত কয়েক দশকের দেখা গেছে জমজ বাচ্চা জন্মানোর হার বাড়ছে। মানুষের এক বারে একটি বাচ্চা জন্মানোই সাধারণ ঘটনা, জমজ জন্মানোকে ব্যতিক্রম হিসেবেই দেখা হয়। জমজ বাচ্চা কেন হয়? কেনই বা জমজ জন্মানোর হার বাড়ছে? জানতে পড়তেই হবে এখানে https://sobbanglay.com/sob/why-twins-are-formed

আজ ইউটিউবে কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • পিটার ক্যাটের চেলো কাবাব নিয়ে এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/hD5zbtvrCPU

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading