সববাংলায়

১ সেপ্টেম্বর ।। ১৪ ভাদ্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জন্মদিন। তিনি ভারতবর্ষে ‘হরেকৃষ্ণ আন্দোলন’-এর অন্যতম প্রধান মুখ এবং ইস্কনের প্রতিষ্ঠাতা। সারা বিশ্বে গৌড়ীয় বৈষ্ণবতত্ত্বকে ছড়িয়ে দিতে তিনি সচেষ্ট ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prabhupada/
  • আজ নচিকেতার জন্মদিন। নচিকেতা চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও গীতিকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nachiketa-chakraborty/
  • আজ শৈলেন মান্নার জন্মদিন। কুড়ি বছরের ফুটবলজীবনে ডিফেন্ডার হিসেবে খেললেও তিনি কোনোদিন হলুদ বা লাল কার্ড দেখেননি। নিজের প্রিয় দল মোহনবাগানে খেলার জন্য কোনো দিন একটি টাকাও পারিশ্রমিক নেননি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sailen-manna/
  • আজ আবদুর রহমান বিশ্বাসের জন্মদিন। জিয়াউর রহমানের মন্ত্রীসভায় বস্ত্র ও পাটমন্ত্রী এবং পরে আবদুস সাত্তারের মন্ত্রীসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বহু সময় কাজ করেছিলেন আবদুর রহমান বিশ্বাস। পরে তিনিই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তিনি পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন এখানে – https://sobbanglay.com/sob/abdur-rahman-biswas/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-1/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাংলার এই ভূখণ্ড কেবল কথাশিল্পীর অসামান্য কথায় সমৃদ্ধ নয়, অনেকেই জানে না বুড়ীবালামের যুদ্ধে যাওয়ার আগে বাঘাযতীন এখানেই লুকিয়ে ছিলেন বেশ কিছুদিন। সারা বাংলায় এখানেই কেবল মোষের শিং এর শিল্পকলা দেখা যায় একথা যেমন সত্য, তেমনি বুক ঠুকে বলে দেওয়া যায় জেলায় এখানেই একমাত্র প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম রয়েছে যা না দেখলে এ বাংলা কতটা সম্পদশালী তার আন্দাজ করা যায় না। এই রকম বহু ইতিহাস ঘিরে রয়েছে বাগনানকে। বাগনান নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bagnan
  • খিদে পেয়েছে খেয়ে নিলাম এটাই তো দস্তুর। কে আর তখন ভাবে খিদে কেন পায়! আর খিদে পায় সে না হয় ঠিক আছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারিই বা কীভাবে! এসব বেয়াক্কেলে প্রশ্ন না হয় খিদের সময় নাই করল কেউ – কিন্তু পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে একটু ভেবে দেখুন দেখি খিদে পেয়েছিল জানলেন কীভাবে? জানেন না তো? তাহলে পড়ে নিন এই লেখাটি https://sobbanglay.com/sob/how-do-we-know-we-are-hungry

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

১৯৯০ সালের একদিন আমেরিকার নিউ মেক্সিকোর পাহাড়ে ঘেরা ছোট জনপদ তাওসে রাত ৯টা নাগাদ হঠাৎ শহরের সকল অধিবাসী অবাক হয়ে যায় একটি ঘটনায়। আকাশ বাতাস মথিত করে অদ্ভুত এক গুঞ্জন শোনা যেতে থাকে। অনেকটা একটা বাইক স্ট্যান্ড থাকা অবস্থায় চালু রাখলে যেমন গুনগুন আওয়াজ হয় অনেকটা সেরকম। টানা হয়ে চলেছে শব্দটা। পৃথিবীর ইতিহাসে এই গুঞ্জনই তাওস হাম নামে পরিচিত। যার সমাধান মেলেনি আজও। এই রহস্যের বিস্তারিত জানতে দেখুন এখানে

.

.

.

.

.

.

বাঙালির সেরা উৎসব এই দুর্গাপূজা। কিন্তু বাঙালি কি নিজস্ব উৎসবেই তার বাঙ্গালিয়ানা ভুলতে বসেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনায় সববাংলায়-এর পক্ষ থেকে অয়ন মৈত্র এবং রুবাই শুভজিৎ ঘোষ। দেখতে থাকুন

অন্যান্য আরও যা পড়বেন :

সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/

  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading