সববাংলায়

২২ মাঘ | ৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২২ মাঘ এবং ইংরাজি ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২২ মাঘ | ৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শঙ্খ ঘোষের জন্মদিন। একদিকে যেমন তিনি কবি অন্যদিকে তেমনই প্রাবন্ধিক – সাহিত্য সমালোচক এবং বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞও বটে। তাঁর কাব্যে স্থান পেয়েছে মানুষ, দেশ, সমাজ ও সভ্যতার কথা। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sankha-ghosh/
  • আজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন। ‘সি আর সেভেন’ নামে সারাবিশ্বে জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বহু মানুষ সর্বকালের সেরা ফুটবলার বলে মনে করেন। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা স্মরণীয় হয়ে থাকবে ফুটবলের ইতিহাসে। তিনিই প্রথম ফুটবলার যিনি ইংল্যান্ড, স্পেন এবং ইতালির লিগ ট্রফি জিতেছেন৷ রিয়াল মাদ্রিদ ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও রয়েছে তাঁর নামেই। ফুটবলের পাশাপাশি মানবহিতৈষী নানা কাজের সঙ্গেও যুক্ত থেকেছেন৷ আবার কর ফাঁকি দেওয়া ও ধর্ষণের অভিযোগে আইনি ঝামেলাতেও পড়তে হয়েছে তাঁকে। এমন বিতর্কিত কিন্তু কিংবদন্তি এক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/cristiano-ronaldo/
  • আজ অভিনেতা সন্তোষ দত্তের মৃত্যুদিন। সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা ‘পরশ পাথর’-এ অভিনয়ের মাধ্যমেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয় নিয়ে এতটাই উন্মাদনা ছিল সন্তোষবাবুর যে তাঁর বাবা আশঙ্কা করতেন একদিন ছেলে বুঝি তাঁর ঘরছাড়া হবে। এই আশঙ্কা থেকেই অল্প বয়সে সন্তোষ দত্তের বিবাহ দিয়ে দেন তাঁর বাবা। প্রথমে ব্যাঙ্কে কাজ করলেও, পরে তিনি একজন ক্রিমিনাল লইয়ার হয়ে ওঠেন। অবশ্য পাশাপাশি অভিনয়ও চালিয়ে যান। ভীষণ পরিশ্রমী এই মানুষটি সাধারণ জীবনযাপনই পছন্দ করতেন। সিনেমায় অভিনয়ের পরেও দীর্ঘদিন ট্রামে-বাসে যাতায়াত করেছেন তিনি। কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিনহার মতো পরিচালকের সঙ্গেও৷ বাংলার এই কিংবদন্তি অভিনেতা সন্তোষ দত্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/santosh-dutta/
  • আজ হজরত ইনায়েত খান পাঠানের মৃত্যুদিন। তিনি একজন সুফি সাধক যাঁর হাত ধরেই পাশ্চাত্যে প্রথম সুফিবাদের প্রবর্তন হয়। তাঁর গানে প্রেমবাদ, ছন্দময়তা ও সৌন্দর্য বিশেষ এক স্বকীয় বৈশিষ্ট্যে উপস্থাপিত হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hazrat-inayat-khan/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-05

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ভূমিকম্প এলে পশুপাখিরা বুঝতে পারে কীভাবে? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/animals-may-predict-earthquakes/
  • বাংলা মাধ্যম স্কুলে সংস্কৃত বিভীষিকার আরেক নাম। শব্দ রূপ ধাতুরূপ বচন প্রত্যয় বুঝতে গিয়ে যে কতবার দিদিমনি মাস্টারমশাই দের কাছে কানমলা খেতে হয়েছে সে অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে। কিন্তু এই ভারতেই এমন একটা গ্রাম আছে যেখানে সবাই সংস্কৃতে কথা বলে। কোথায়? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mattur
  • বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটি জেলা হল ঠাকুরগাঁও। ১৯৮৪ সালে জেলা হিসেবে সরকারিভাবে ঠাকুরগাঁওয়ের আত্মপ্রকাশ হলেও আদতে এটি অত্যন্ত প্রাচীন একটি জনপদ। এই জেলার সাথে যেমন চর্যাপদের নাম জড়িয়ে আছে তেমনি এই জেলা সারা বাংলাদেশে গম উৎপাদনে নজির সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে নিয়ে এই জেলাতেই গঠিত হয়েছে একাত্তর ফুট উঁচু ‘অপরাজেয় ৭১’ স্মৃতিসৌধ। ঠাকুরগাঁও জেলা সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/thakurgaon/

২২ মাঘ | ৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • হাওড়া জেলার ইতিহাস বিজড়িত জনপদ হল বাগনান। এখানের দেউল গ্রাম, বাঁটুল গ্রাম হস্ত শিল্পের জন্য বিখ্যাত। এখানের মাটির কণায় কণায় রয়েছে অজানা ইতিহাস, যা বহু বাগনানবাসীর ও অজানা। নেতাজি, ক্ষুদিরাম, নজরুল প্রমুখের পদধূলি ধন্য এই ভূমি। আমরা বাগনান ঘুরে এবং বাগনান সম্পর্কে পড়াশোনা করে এই তথ্যচিত্রটি বানিয়েছি, যা আপনাকে এই জায়গা নিয়ে বেশ কিছু দারুণ তথ্য দেবে। দেখুন এখানে https://youtu.be/4jjIbFsf09E
  • এই ভূতের কবলে পড়লে খবরদার দৌড়াবেন না। কেন জানতে দেখুন এখানে https://youtu.be/L64l6PK7KNs

২২ মাঘ | ৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২২ মাঘ | ৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading