সববাংলায়

৮ চৈত্র | ২৩ মার্চ | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ৮ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ২৩ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৮ চৈত্র | ২৩ মার্চ | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • সারা বিশ্ব জুড়ে ২৩ মার্চ দিনটিতে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। ১৯৫০ সালে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থাটি তৈরি হয়েছিল রাষ্ট্রসংঘের এক বিশেষজ্ঞ সংস্থা হিসাবে। এরপর ১৯৫১ সালে এই সংস্থাটি জাতিসংঘে বিশেষ মর্যাদা পাওয়ার পর ২৩ মার্চ দিনটি বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করা হয়। https://sobbanglay.com/sob/world-meteorological-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ জাপানি চিত্রপরিচালক আকিরা কুরোসাওয়ার জন্মদিন। সিনেমার যে নতুনতর ভাষার সন্ধান তিনি দিয়েছিলেন গোটা বিশ্বকে তা যুগান্তকারী। সর্বকালের শ্রেষ্ঠ চিত্রপরিচালকদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। সহকারী পরিচালক থেকে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য চিত্রপরিচালক হয়ে ওঠার যে যাত্রা তাঁর, তা বিস্ময়কর। এই কিংবদন্তি চিত্রপরিচালক আকিরা কুরোসাওয়ার বিচিত্র জীবন ও কর্ম সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/akira-kurosawa
  • আজ ভগত সিং এর মৃত্যুদিন। আজকের দিনেই শুকদেব আর রাজগুরুর সাথে ভগত সিং এর ফাঁসি হয়েছিল। শহীদ ভগত সিং-এর জীবনের নানা জানা অজানা তথ্য জানুন এখানে https://sobbanglay.com/sob/bhagat-singh/
  • আজ শুকদেব থাপারের মৃত্যুদিন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিপ্লবীরা চিরস্মরণীয় হয়ে আছেন,তাঁদের মধ্যে অন্যতম হলেন শুকদেব থাপার। শহীদ ভগত সিং ও শিবরাম রাজগুরুর সাথে একত্রেই উচ্চারিত হয় শুকদেব থাপারের নাম। তিনি ভগত সিংয়ের সাথে লালা লাজপত রাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অফিসার স্কটকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিস্পুট বিলের প্রতিবাদে ভগত সিং রাজগুরুর সাথে তিনিও ন্যাশনাল লেজিস্লেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sukhdev-thapar/
  • আজ শিবরাম রাজগুরুর মৃত্যুদিন। শিবরাম হরি রাজগুরু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চরমপন্থী বিপ্লবী হিসেবে বিশিষ্ট একটি নাম। ব্রিটিশ বিরোধী বিপ্লবের ডাক দিয়ে একজন ব্রিটিশ পুলিশ অফিসারের হত্যায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে ভগৎ সিং ও শুকদেব থাপারের সঙ্গে একই ফাঁসির মঞ্চে শহিদ হতে হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shivaram-hari-rajguru/
  • আজ বেণীমাধব বড়ুয়ার মৃত্যুদিন। বেণীমাধব বড়ুয়া একজন ভারতীয় ভারততত্ত্ববিদ, পালি ও বৌদ্ধশাস্ত্রে পণ্ডিত যিনি প্রথম প্রাচ্যীয় পদ্ধতিতে বৌদ্ধ দর্শন ও প্রাচীন লিপি নিয়ে গবেষণা করেন। তিনি সেই সমস্ত কতিপয় এশীয়দের মধ্যে একজন যিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/benimadhab-barua/
  • আজ শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। ‘রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী’। এই স্বেচ্ছাচারিতা আর প্রবল বোহেমিয়ানিজমের মধ্যেই তাঁর কবিতাচর্চা আর ব্যক্তিজীবন কেটেছে। কবিতার থেকেও তাঁর ব্যক্তিজীবনের খামখেয়াল আর প্রবল মদ্যপান পরবর্তীকালে বহু তরুণকে প্রভাবিত করেছিল। একসময় মধ্য রাতের কলকাতা শাসন করা সেই কবি স্বয়ং শক্তি চট্টোপাধ্যায়। মধ্যরাতের ফুটপাথ বদলের স্থিরচিত্র কীভাবে দেখেছিলেন তিনি, কীভাবে তাঁর জীবন আর কবিতা মিলেমিশে গেছে সেসব জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/shakti-chattopadhyay/
  • আজ ‘ভাটপাড়ার উজ্জ্বলতম বিদ্রোহী সন্তান’ লোকনাথ ভট্টাচার্যের মৃত্যুদিন। তাঁর কবিতায় ভাবাবেগ, সস্তা রোমান্টিকতার কোন স্থান নেই । দৈনন্দিন জীবন আর অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এক গভীর দার্শনিক বোধ তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। বাঙালি কবি হয়েও ফরাসি সাহিত্য জগতে তাঁর অনায়াস বিচরণ ছিল। ফরাসি সাহিত্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ফরাসি সরকার দ্বারা ভূষিত হয়েছেন কমান্ডার অফ আর্ট্‌স্‌ অ্যান্ড লেটার্‌স্‌’ উপাধিতে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lokenath-bhattacharya/
  • ২০০৩ সালের ২৩ মার্চ একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর শেষ হয়। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ডের জিম্বাবুয়েতে এবং নিউজিল্যান্ডের কেনিয়াতে খেলতে যেতে অস্বীকার, নিষিদ্ধ ড্রাগ গ্রহণের জন্য শেন ওয়ার্নকে বিশ্বকাপ থেকে বাতিল ঘোষণা, সৌরভ গাঙ্গুলির একটি বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি,শচীন তেন্ডুলকরের অবিস্মরণীয় পারফর্ম্যান্স ইত্যাদি নানাবিধ নাটকীয় ঘটনার সাক্ষী ছিল ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপ। সেইসব ঘটনার বিস্তারিত বিবরণ এবং সেই বিশ্বকাপের খুঁটিনাটি আরও নানান তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/2003-cricket-world-cup
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-23

ধর্মীয় অনুষ্ঠান :

  • সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • দিল্লি বিধানসভায় আলোচনাসভা চলাকালীন সভার মাঝেই উন্মুক্ত স্থানে বোমা নিক্ষেপ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। ইনকিলাব জিন্দাবাদ শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিলেন তাঁরা। সেটাই ছিল তাঁদের দৃপ্ত প্রতিবাদের চেহারা। তার আগেই ঘটে গেছে পুলিশ কমিশনার স্যাণ্ডার্স হত্যার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মামলা – লাহোর ষড়যন্ত্র মামলা। এই মামলার বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/lahore-conspiracy-case/
  • মহাভারতের রচয়িতা ব্যাসদেব, জন্মেছিলেন সত্যবতীর গর্ভে, শান্তনু রাজার সাথে তার বিবাহের আগেই। ব্যাসদেবের পিতা ছিলেন পরাশর মুনি। কিভাবে পরাশর মুনির সাথে আলাপ হল সত্যবতীর এবং কিভাবে তার গর্ভে এল ব্যাসদেব, সেটা আলোচনা করব এই পর্বে। https://sobbanglay.com/sob/birth_of_vyasa/
  • খনার বচন জানেন তো? কে এই খনা তাও নিশ্চয় জানেন! আর সেই খনার প্রাচীন কাহিনী আর লোককথার মিশেলে আজও ইতিহাসের নিদর্শন হিসেবে রয়েছে খনামিহিরের ঢিপি। বারাসাতের কাছেই বেড়াচাঁপা মোড় পেরিয়ে এই খনামিহিরের ঢিপি আর একটু এগোলেই চন্দ্রকেতুর দূর্গের ভগ্নাবশেষ। জায়গাটার নাম চন্দ্রকেতুগড়। প্রাচীন ইতিহাসে মোড়া এই স্থানে ঘুরে আসতে চান? চটপট ব্যাগ গোছানোর আগে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/chandraketugarh-trip

৮ চৈত্র | ২৩ মার্চ | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভগত সিং এর মৃত্যুদিন। ভগত সিং একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে বটুকেশ্বর দত্তের সাথে বোমা নিক্ষেপ ও ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তাঁর অতুলনীয় অবদানের কারণে। মাত্র ২৩ বছর বয়সে তিনি শহীদ হন। ভগত সিংকে নিয়ে তথ্যমূলক ভিডিও দেখুন এখানে https://youtu.be/unSazS1vB9g

ধর্মীয় অনুষ্ঠান :

  • ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • সোমনাথ মন্দির গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাভাল শহরের কাছে আরব সাগরের তীরে অবস্থিত। বলা হয় এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। এই মন্দির নিয়ে বিস্তারিত জানুন সববাংলায় এর এই ভিডিওতে https://youtu.be/yRJMnGWF2LA

৮ চৈত্র | ২৩ মার্চ | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৮ চৈত্র | ২৩ মার্চ | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading