পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা (Digha) বাঙালিদের কাছে সবচেয়ে জনপ্রিয় সৈকত। শুধু দীঘাই নয়, এই অঞ্চলেই এক সীমারেখা বরাবর পশ্চিমবঙ্গের সর্বাধিক সৈকত রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার দিকে উপকূল বরাবর পূর্ব মেদিনীপুরের সৈকতগুলো যথাক্রমে বাঁকিপুট, জুনপুট, বগুরান জলপাই, মন্দারমনি, তাজপুর, চাঁদপুর, শঙ্করপুর, ওল্ড দীঘা, নিউ দীঘা। কলকাতা ও আশেপাশের এলাকার মানুষ দিঘা, মন্দারমনি কিংবা পার্শ্ববর্তী সৈকতে যেতে বাস ও প্রাইভেট গাড়ি ব্যবহার করলেও, সকলের জন্য সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হল ট্রেন। এই লেখাতে ২০২৬ সালের দীঘা যাওয়ার ট্রেন (train to digha), কাঁথি যাওয়ার ট্রেন, মন্দারমনি যাওয়ার ট্রেন, তাজপুর যাওয়ার ট্রেন তথা পূর্ব মেদিনীপুরের অন্যান্য সৈকতগুলো যাওয়ার ট্রেনের তথ্য তুলে ধরা হয়েছে, যাতে আপনার ভ্রমণের পরিকল্পনা করা সহজ হয়।
এখানে সেইসব ট্রেনের তালিকাই দেওয়া হয়েছে, যেগুলি সপ্তাহের প্রতিদিন চলাচল করে। তবে এই নিয়মের একটিই ব্যতিক্রম রয়েছে, তা হল পাহাড়িয়া এক্সপ্রেস। এই ব্যতিক্রমের কারণ এটিই উত্তরবঙ্গ থেকে দীঘা যাওয়ার একমাত্র সরাসরি ট্রেন।
| ট্রেন নাম্বার | ট্রেনের নাম | কোথা থেকে ছাড়বে | কখন ছাড়বে | কোথায় পৌঁছবে | কখন পৌঁছবে |
|---|---|---|---|---|---|
| ১২৮৫৭ | তাম্রলিপ্ত এক্সপ্রেস | হাওড়া | সকাল ৬টা ৪৫ মিনিট | কাঁথি | সকাল ৯টা ১৮ মিনিট |
| ১২৮৫৭ | তাম্রলিপ্ত এক্সপ্রেস | হাওড়া | সকাল ৬টা ৪৫ মিনিট | দীঘা | সকাল ১০টা ৫ মিনিট |
| ২২৮৯৭ | কাণ্ডারি এক্সপ্রেস | হাওড়া | দুপুর ৩টে | কাঁথি | বিকেল ৫টা ৩৪ মিনিট |
| ২২৮৯৭ | কাণ্ডারি এক্সপ্রেস | হাওড়া | দুপুর ৩টে | দীঘা | সন্ধ্যে ৬টা ২০ মিনিট |
| ১৫৭২২ | পাহাড়িয়া এক্সপ্রেস | নিউ জলপাইগুড়ি | শুক্রবার রাত ৭টা ৫০ মিনিট | কাঁথি | শনিবার সকাল ১০টা ২৯ মিনিট |
| ১৫৭২২ | পাহাড়িয়া এক্সপ্রেস | নিউ জলপাইগুড়ি | শুক্রবার রাত ৭টা ৫০ মিনিট | দীঘা | শনিবার সকাল ১১টা ৫৫ মিনিট |
| ১২৮৫৮ | তাম্রলিপ্ত এক্সপ্রেস | দীঘা | সকাল ১০টা ৩৫ মিনিট | হাওড়া | দুপুর ১ টা ৫৫ মিনিট |
| ১২৮৫৮ | তাম্রলিপ্ত এক্সপ্রেস | কাঁথি | সকাল ১১টা ৬ মিনিট | হাওড়া | দুপুর ১ টা ৫৫ মিনিট |
| ২২৮৯৮ | কাণ্ডারি এক্সপ্রেস | দীঘা | সন্ধ্যে ৭টা ২০ মিনিট | হাওড়া | রাত ১০টা ৪০ মিনিট |
| ২২৮৯৮ | কাণ্ডারি এক্সপ্রেস | কাঁথি | সন্ধ্যে ৭টা ৪৯ মিনিট | হাওড়া | রাত ১০টা ৪০ মিনিট |
| ১৫৭২২ | পাহাড়িয়া এক্সপ্রেস | দীঘা | শনিবার বিকেল ৫টা ৫ মিনিট | নিউ জলপাইগুড়ি | রবিবার সকাল ৯টা ৩০ মিনিট |
| ১৫৭২২ | পাহাড়িয়া এক্সপ্রেস | কাঁথি | শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিট | নিউ জলপাইগুড়ি | রবিবার সকাল ৯টা ৩০ মিনিট |
তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কাণ্ডারি এক্সপ্রেসে এসি চেয়ার ক্লাস (CC) এবং সেকেন্ড সিটিং ক্লাস (2S) রয়েছে। পাহাড়িয়া এক্সপ্রেসে থার্ড এসি (3A), স্লিপার ক্লাস (SL) এবং সেকেন্ড সিটিং ক্লাস (2S) রয়েছে।
সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৬
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান