সববাংলায়

দীঘা যাওয়ার ট্রেন ২০২৬

পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা (Digha) বাঙালিদের কাছে সবচেয়ে জনপ্রিয় সৈকত। শুধু দীঘাই নয়, এই অঞ্চলেই এক সীমারেখা বরাবর পশ্চিমবঙ্গের সর্বাধিক সৈকত রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার দিকে উপকূল বরাবর পূর্ব মেদিনীপুরের সৈকতগুলো যথাক্রমে বাঁকিপুট, জুনপুট, বগুরান জলপাই, মন্দারমনি, তাজপুর, চাঁদপুর, শঙ্করপুর, ওল্ড দীঘা, নিউ দীঘা। কলকাতা ও আশেপাশের এলাকার মানুষ দিঘা, মন্দারমনি কিংবা পার্শ্ববর্তী সৈকতে যেতে বাস ও প্রাইভেট গাড়ি ব্যবহার করলেও, সকলের জন্য সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হল ট্রেন। এই লেখাতে ২০২৬ সালের দীঘা যাওয়ার ট্রেন (train to digha), কাঁথি যাওয়ার ট্রেন, মন্দারমনি যাওয়ার ট্রেন, তাজপুর যাওয়ার ট্রেন তথা পূর্ব মেদিনীপুরের অন্যান্য সৈকতগুলো যাওয়ার ট্রেনের তথ্য তুলে ধরা হয়েছে, যাতে আপনার ভ্রমণের পরিকল্পনা করা সহজ হয়।

এখানে সেইসব ট্রেনের তালিকাই দেওয়া হয়েছে, যেগুলি সপ্তাহের প্রতিদিন চলাচল করে। তবে এই নিয়মের একটিই ব্যতিক্রম রয়েছে, তা হল পাহাড়িয়া এক্সপ্রেস। এই ব্যতিক্রমের কারণ এটিই উত্তরবঙ্গ থেকে দীঘা যাওয়ার একমাত্র সরাসরি ট্রেন।

ট্রেন নাম্বারট্রেনের নামকোথা থেকে ছাড়বেকখন ছাড়বেকোথায় পৌঁছবেকখন পৌঁছবে
১২৮৫৭তাম্রলিপ্ত এক্সপ্রেসহাওড়াসকাল ৬টা ৪৫ মিনিটকাঁথিসকাল ৯টা ১৮ মিনিট
১২৮৫৭তাম্রলিপ্ত এক্সপ্রেসহাওড়াসকাল ৬টা ৪৫ মিনিটদীঘাসকাল ১০টা ৫ মিনিট
২২৮৯৭কাণ্ডারি এক্সপ্রেসহাওড়াদুপুর ৩টেকাঁথিবিকেল ৫টা ৩৪
মিনিট
২২৮৯৭কাণ্ডারি এক্সপ্রেসহাওড়াদুপুর ৩টেদীঘাসন্ধ্যে ৬টা ২০
মিনিট
১৫৭২২পাহাড়িয়া এক্সপ্রেসনিউ জলপাইগুড়িশুক্রবার রাত ৭টা ৫০ মিনিটকাঁথিশনিবার সকাল ১০টা ২৯ মিনিট
১৫৭২২পাহাড়িয়া এক্সপ্রেসনিউ জলপাইগুড়িশুক্রবার রাত ৭টা ৫০ মিনিটদীঘাশনিবার সকাল ১১টা ৫৫ মিনিট
১২৮৫৮তাম্রলিপ্ত এক্সপ্রেসদীঘাসকাল ১০টা ৩৫ মিনিটহাওড়াদুপুর ১ টা ৫৫ মিনিট
১২৮৫৮তাম্রলিপ্ত এক্সপ্রেসকাঁথিসকাল ১১টা ৬ মিনিটহাওড়াদুপুর ১ টা ৫৫ মিনিট
২২৮৯৮কাণ্ডারি এক্সপ্রেসদীঘাসন্ধ্যে ৭টা ২০
মিনিট
হাওড়ারাত ১০টা ৪০ মিনিট
২২৮৯৮কাণ্ডারি এক্সপ্রেসকাঁথিসন্ধ্যে ৭টা ৪৯
মিনিট
হাওড়ারাত ১০টা ৪০ মিনিট
১৫৭২২পাহাড়িয়া এক্সপ্রেসদীঘাশনিবার বিকেল ৫টা ৫
মিনিট
নিউ জলপাইগুড়িরবিবার সকাল ৯টা ৩০ মিনিট
১৫৭২২পাহাড়িয়া এক্সপ্রেসকাঁথিশনিবার বিকেল ৫টা ৩৬
মিনিট
নিউ জলপাইগুড়িরবিবার সকাল ৯টা ৩০ মিনিট

তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কাণ্ডারি এক্সপ্রেসে এসি চেয়ার ক্লাস (CC) এবং সেকেন্ড সিটিং ক্লাস (2S) রয়েছে। পাহাড়িয়া এক্সপ্রেসে থার্ড এসি (3A), স্লিপার ক্লাস (SL) এবং সেকেন্ড সিটিং ক্লাস (2S) রয়েছে।


সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৬


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading