আজ বাংলা ১৪৩৩ সালের ১৪ আষাঢ় এবং ইংরাজি ২০২৬ সালের ২৯ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন। বাঙালি বিদ্যায়, নম্রতায়, স্থিরতায়, দৃঢ়তায়, নেতৃত্বে ঠিক কোন উচ্চতায় যেতে পারে তার মূর্ত প্রতীক ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে দুটি ডিগ্রি অর্জনকারী প্রথম ছাত্র ছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজাবাজার সায়েন্স কলেজ প্রতিষ্ঠায় তাঁর বিশেষ অবদান ছিল। সমগ্র বাঙালি জাতি তাঁকে ‘বাংলার বাঘ’ নামে চেনে। তাঁর অসামান্য জীবন সম্পর্কে জানতে পড়ুন। https://sobbanglay.com/sob/sir-ashutosh-mukhopadhyay/
- আজ প্রশান্ত চন্দ্র মহলানবীশের জন্মদিন। তাঁকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাও তিনি। পরিসংখ্যানবিদ হিসেবে তাঁর অন্যতম কৃতিত্ব হল মহালানোবীশ দূরত্বের আবিষ্কার। ১৯৫০ সালে ভারতে প্রথম ডিজিটাল কম্পিউটার আনার প্রচেষ্টায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prasanta-chandra-mahalanobis/
- আজ বুদ্ধদেব গুহ-এর জন্মদিন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও অত্যন্ত সাফল্যের সঙ্গে বাংলা সাহিত্য জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। সাহিত্যসাধনার পাশাপাশি তিনি সাঙ্গীতিক জগতেও অত্যন্ত দক্ষ। মাধুকরী- তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি বলা যায়। বাঙালীকে অরণ্যপ্রেমী করে তোলায় বড় অবদান তাঁর অমর সৃষ্টি- ঋজুদা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/buddhadeb-guha/
- আজ মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুদিন। বাংলা কাব্য সাহিত্যে তাঁর হাত ধরেই ‘অমিত্রাক্ষর ছন্দের’ আগমন ঘটে। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে তাঁকে গণ্য করা হয়। আধুনিক ভারতীয় নাটকের জনক বলা হয়ে থাকে তাঁকে। মেঘনাদবধ কাব্য- তাঁরই অমর সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/michael-madhusudan-dutt/
- আজ বাঙালি ব্যায়ামবীর মনতোষ রায়ের মৃত্যুদিন। তিনি এশিয়া তথা ভারতের প্রথম বিশ্বশ্রী অর্থাৎ মিস্টার ইউনিভার্সের খেতাব জিতেছিলেন ১৯৫৮ সালে এশিয়ান বডিবিল্ডিং ফাউণ্ডেশন গড়ে তোলেন তিনটি ইন্টারন্যাশনাল বডিবিল্ডিং ফেডারেশন তাঁকে সারাজীবনের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে স্বর্ণপদকে ভূষিত করে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/manotosh-roy/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-29
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ জগন্নাথের স্নানযাত্রা উৎসব। স্নানের পর জগন্নাথেরও জ্বর আসে শুনেছেন? হ্যাঁ আর ঠিক এই জন্য ১৫ দিন জগন্নাথের দর্শন পান না ভক্তরা। জগন্নাথকে স্নান করাতেই এক মহাসমারোহ করে উৎসব পালিত হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তারই নাম জগন্নাথের স্নানযাত্রা। এই স্নানযাত্রা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/snan-yatra-of-jagannath/
- আজ বট পূর্ণিমা ব্রত। এই ব্রত নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/savitri-choturdoshi-brata
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- জীবনে কখনও হাঁচি হয়নি এমন মানুষ বোধ হয় নেই। ঠান্ডা লেগে হোক ধুলো-পরাগ ইত্যাদিতে বা এলার্জির কারণে হোক আমাদের হাঁচি হয় বিভিন্ন সময়। কিন্তু হাঁচি হয় কেন সে বিষয়ে কি কখনও ভেবে দেখেছেন? শুধু হাঁচি কেন হয় নয় হাঁচি কেন প্রয়োজনীয় সেটিও জেনে নিতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/why-do-we-sneeze/
- অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী জেলার অন্যতম বৈশিষ্ট্য এখানকার কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের কারণে পটুয়াখালী “সাগরকন্যা” নামেও পরিচিত। কেবল সৌন্দর্য নয়,পটুয়াখালী বিখ্যাত তার মোষের দুধের দই এবং দেশের একমাত্র জলের মিউজিয়ামের কারণেও। এই জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/patuakhali/
- ব্যোমকেশ ফেলুদা কিরীটি ইত্যাদিরা বাঙালিদের কাছে অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্র। গল্পের গোয়েন্দা চরিত্রগুলি মগজাস্ত্রের সাহায্যে একের পর এক অপরাধের কিনারা করেছেন। বাস্তব জীবনেও অপরাধের কমতি কিছু নেই এবং তার বেশ কিছু অপরাধের কিনারা করতে মগজাস্ত্রে শান দিতে হয় বৈকি! তাই প্রয়োজন গোয়েন্দা বাহিনীর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ভারতের প্রাচীনতম তো বটেই এমনকি গোটা বিশ্বের অন্যতম প্রাচীন গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পৃথিবী বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও প্রায় এক দশকের পুরনো। এই গোয়েন্দা বিভাগ নিয়ে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/detective-department-of-kolkata-police

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন। আমরা এক ডাকে তাঁকে চিনি ‘বাংলার বাঘ’ হিসেবে। তিনি শুধুমাত্র একজন মহান শিক্ষাবিদ, গণিতজ্ঞ বা আইনজ্ঞ ছিলেন না; তিনি ছিলেন আধুনিক বাংলার উচ্চশিক্ষা ব্যবস্থার প্রধান স্থপতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর অবদান বাঙালি জাতিকে বিশ্বমঞ্চে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/tbc4Y_mlUeE
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ বট পূর্ণিমা ব্রত। এই দিন গুজরাত, মহারাষ্ট্রসহ সাবিত্রী, সত্যবান ও ধর্ম রাজার পূজা করা হয়। বলা হয় এই ব্রত পালন করলে বৈধব্য যন্ত্রনা ভোগ করতে হয় না। সধবা মহিলারা এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/Ya0G5E-2dK8

অন্যান্য আরও যা পড়বেন :
- জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
- জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
- জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান