সববাংলায়

আজকের দিনে | ১০ জুন

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১০ জুন ।

আজকের দিনে ভারত:

১৯০৫ সালের আজকের দিনে অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা সংসদ গঠিত হয়।

১৯৩১ সালের আজকের দিনে বিখ্যাত ভায়োলিন বাদক এম.এস.গোপালাকৃষ্ণানের জন্ম হয়।

১৯৩৮ সালের আজকের দিনে বিশিষ্ট ব্যবসায়ী রাহুল বাজাজের জন্ম হয়।

১৯৫১ সালের আজকের দিনে বিশিষ্ট প্রাবন্ধিক এস ওয়াজেদ আলীর মৃত্যু হয়।

১৯৫৫ সালের এই দিনে বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোনের জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের যাত্রা শুরু হয়।

১৯৭২ সালের আজকের দিনে বিশিষ্ট উদ্যোগপতি, প্রযুক্তিবিদ সুন্দর পিচাইয়ের জন্ম হয়।

১৯৮১ সালের আজকের দিনে ভারতীয় প্যারালিম্পিক অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝারিয়ার জন্ম হয়।

১৯৯৩ সালের আজকের দিনে ৯৩ বছর বয়সে মহান চিকিৎসক এবং বিজ্ঞানী সুধীরনাথ সান্যালের মৃত্যু হয়।

২০২১ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯১৮ সালের আজকের দিনে বিশিষ্ট কবি ফারুখ আহমদের জন্ম হয়।

১৯৪২ সালের আজকের দিনে বিশিষ্ট ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামানের জন্ম হয়।

১৯৯৪ সালের আজকের দিনে ঢাকায় প্রায় দশ হাজার মানুষের মিছিল বেরোয় যাদের দাবী ছিল তসলিমা নাসরিনের মৃত্যুদন্ড।

২০১৫ সালের আজকের দিনে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইবুন্যাল গনস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডক্টর জারফুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে।

২০১৬ সালের আজকের দিনে আইসিস জঙ্গি হামলায় হিন্দু আশ্রমসেবক নিত্যারঞ্জন পান্ডের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব:

১১৯০ সালের আজকের দিনে তৃতীয় ক্রুসেড চলাকালীন জেরুজালেমের দিকে একটি বাহিনীর নেতৃত্ব দেয়ার সময় গোকসু নদীতে ডুবে প্রথম ফ্রেডেরিক বারবারোসার মৃত্যু হয়।

১৭৬০ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসা ও ঔষধাদি সংক্রান্ত আইন পাশ হয়।

১৯১৬ সালের আজকের দিনে হুসাইন বিন আলি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহের ঘোষণা করেন।

১৯৪০ সালের আজকের দিনে ইতালি, ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪০ সালের আজকের দিনে দু’মাসের যুদ্ধের পর শেষ পর্যন্ত নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৬ সালের আজকের দিনে ইতালীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৬৭ সালের আজকের দিনে মধ্যপ্রাচ্যের ষষ্ঠ দিবসীয় যুদ্ধের অবসান ঘটে।

১৯৭৭ সালের আজকের দিনে সম্ভবত প্রথম প্রকৃত ‘হোম কম্পিউটার’, ‘অ্যাপল ২’-কে আনুষ্ঠানিকভাবে বাজারে বিক্রির জন্য ছাড়া হয়।

১৯৭৭ সালের আজকের দিনে মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকান্ডে দোষী সাব্যস্ত জেমস আর্ল রে জেল থেকে পালিয়ে যান।

১৯৯২ সালের আজকের দিনে স্যাটেলাইট ‘ইন্টেলস্যাট কে’-র উৎক্ষেপণ সম্পন্ন হয়।

২০০২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কেভিন ওয়ারউইক দুজন পৃথক ব্যক্তির স্নায়ুতন্ত্রের মধ্যে সরাসরি বৈদ্যুতিক যোগাযোগ স্থাপনের পরীক্ষামূলক গবেষণায় সফল হন।

২০০৩ সালের আজকের দিনে নাসার ‘স্পিরিট রোভার’ শীর্ষক মহাকাশযানটি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

২০১৩ সালের আজকের দিনে ইরাকে পরপর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ফলে প্রায় সত্তর জন নিরপরাধ মানুষ প্রাণ হারান।

আজকের দিনে

আজকের দিনে | ৯ জুন আজকের দিনে | ১১ জুন

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading