সববাংলায়

আজকের দিনে | ৩০ জুলাই

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩০ জুলাই ।

বিশেষ দিবস:

৩০ জুলাই – আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

আজকের দিনে ভারত:

১৬২৩ সালের আজকের দিনে ‘রামচরিত মানস’ কাব্যের রচয়িতা তুলসীদাসের মৃত্যু হয় ।

১৮৮২ সালের আজকের দিনে বিপ্লবী সত্যেন বোসের জন্ম হয়।

১৮৮৬ সালের আজকের দিনে ভারতীয় মহিলা চিকিৎসক এবং সমাজ-সংস্কারক মুথুলক্ষ্মী রেড্ডির জন্ম হয়। 

১৯৫৬ সালের আজকের দিনে বাঁকুড়ায় যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মৃত্যু হয়।

১৯৭৩ সালের আজকের দিনে বলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগমের জন্ম হয়।

১৯৮০ সালের আজকের দিনে বিশিষ্ট চারুশিল্পী গোপাল ঘোষের মৃত্যু হয়।

২০১২ সালের আজকের দিনে তামিলনাড়ু এক্সপ্রেসে আগুন লেগে অন্তত ৩২জন যাত্রীর মৃত্যু হয়।

২০১২ সালের আজকের দিনে দিল্লির বিদ্যুৎকেন্দ্রের কার্য-বিপত্তির ফলে উত্তর ভারতের প্রায় ৪০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হন।

আজকের দিনে বাংলাদেশ:

১৮৯৭ সালের আজকের দিনে বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেনের জন্ম হয়।

১৯৫৩ সালের আজকের দিনে বাংলাদেশের চলচিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা) এর জন্ম হয়।

১৯৭৫ সালের আজকের দিনে নাট্যকার, মঞ্চাভিনেত্রী, নির্দেশক তাজিন আহমেদের জন্ম হয়।

১৯৮৬ সালের আজকের দিনে প্রথম শ্রেণীর ক্রিকেটার মোহাম্মদ শরিফুল্লার জন্ম হয়।

১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশী সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শীর জন্ম হয়।

আজকের দিনে বিশ্ব:

৭৬২ সালের আজকের দিনে আব্বাসীয় খলিফা আল মনসুর বাগদাদ শহরের প্রতিষ্ঠা করেন।

১৫০২ সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস হন্ডুরাসের উপকূলে গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।

১৫১১ সালের আজকের দিনে ইতালীয় চিত্রশিল্পী, ইতিহাসবিদ ও স্থপতি জর্জিও ভাসারির জন্ম হয়।

১৭৭১ সালের আজকের দিনে ইংরেজ কবি ও পণ্ডিত টমাস গ্রের মৃত্যু হয়।

১৮৬৩ সালের আজকের দিনে আমেরিকান প্রকৌশলী, ব্যবসায়ী ও ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের জন্ম হয়।

১৮৭৪ সালের আজকের দিনে ব্রিটিশ ফুটবলার বিলি মেরেডিথের জন্ম হয়।

১৮৯৮ সালের আজকের দিনে বিশ্বখ্যাত ইংরেজ ভাস্কর হেনরি মুরের জন্ম হয়।

১৮৯৮ সালের আজকের দিনে উনিশ শতকের জার্মানির বিখ্যাত নেতা অটো ভন বিসমার্কের মৃত্যু হয়।

১৯১৮ সালের আজকের দিনে আমেরিকান কবি জয়েস কিলমারের মৃত্যু হয়।

১৯৩৫ সালের আজকের দিনে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।

১৯৪৭ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ভাইরাসবিদ ফ্রাঁসোয়াজ বারে সিনৌসির জন্ম হয়।

১৯৪৮ সালের আজকের দিনে লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।

১৯৮২ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের জন্ম হয়।

১৯৯৬ সালের আজকের দিনে জার্মান অভিনেত্রী ও গায়িকা মাগডা স্নাইডারের মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২৯ জুলাই আজকের দিনে | ৩১ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading