সববাংলায়

২২ ডিসেম্বর ।। ৫ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতিবছর ২২ ডিসেম্বর সারা ভারত জুড়ে জাতীয় গণিত দিবস পালিত হয়৷ ভারতের প্রতিভাবান গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিবস উপলক্ষে এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিনটির গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-mathematics-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সারদা দেবীর জন্মদিন। তিনি একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী হিসেবে পরিচিত। সারদা দেবীর সম্পর্কে আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sarada-devi/
  • আজ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন। গণিতের প্রতি তাঁর ছিল অমোঘ আকর্ষণ এবং ভালোবাসা, শুধুমাত্র গণিতে মনোনিবেশের কারণে স্নাতকে অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি। প্রতিভাধর গণিতবিদ হিসেবে তিনি পরবর্তীকালে হয়ে ওঠেন একমাত্র ভারতীয় যিনি প্রথম লণ্ডনে পাড়ি দেন। তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে অসীম ধারা, অবিচ্ছিন্ন ভগ্নাংশ কিংবা ‘হারানো নোটখাতা’র গুপ্ত রহস্য। গণিতের দুনিয়ায় তাঁর আশ্চর্যজনক অবদান জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/srinivasa-ramanujan/
  • আজ মনোজ মিত্রের জন্মদিন। বিখ্যাত নাট্যদল ‘সুন্দরম’ তাঁর হাতেই গড়ে ওঠে। ‘সাজানো বাগান’ নাটকটি তাঁর কালজয়ী একটি সৃষ্টি। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manoj-mitra/
  • আজ হাবিবুর রহমানের জন্মদিন। অনেকেই বলে থাকেন টোকিওগামী যে বিমান দূর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছিল, সেই বিমানে ওঠার আগে পর্যন্ত তাঁর সঙ্গী ছিলেন ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম অফিসার হাবিবুর রহমান। প্রথম কাশ্মীর যুদ্ধের সময় তাঁর অবদান ছিল স্মরণীয়। জাপানে ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে যে ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ে ওঠে তিনি ছিলেন তাঁর সদস্য। হাবিবুর রহমানের জীবনের আরো উজ্জ্বল কীর্তির হদিশ পেতে পড়ুন – https://sobbanglay.com/sob/habib-ur-rahaman/
  • আজ স্যামুয়েল বেকেটের মৃত্যুদিন। বিশ্ব থিয়েটারের ইতিহাসে ‘ওয়েটিং ফর গোডো’ নাটকটি অ্যাবসার্ড নাটকের ধারায় এক অভিনব যাত্রাপথ সূচিত করেছিল। আর এই নাটকের মাধ্যমেই বিশ্ব থিয়েটারের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন স্যামুয়েল বেকেট। শুধু তাই নয়, বিশ্বের এখনও পর্যন্ত সবথেকে স্বল্পদৈর্ঘ্যের নাটক ‘ব্রেথ’ও তাঁরই কল্পনাপ্রসূত। মাত্র ৩৫ সেকেণ্ডের এই নাট্যপ্রযোজনায় কোনো স্পষ্ট চরিত্রই ছিল না। তবে নাটক ছাড়াও বহু বিখ্যাত উপন্যাস, ছোটোগল্পেরও স্রষ্টা তিনি। ১৯৬৯ সালে সাহিত্যে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে নোবেল পুরক্সারে সম্মানিত করা হয়। তাঁর সাহিত্য জীবন ও ব্যক্তিজীবনের নানা তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/samuel-beckett/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-22

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আর তিনদিন পরেই বড়দিন। আর বড়দিন এলেই সান্টা ক্লজকে নিয়ে আমরা বিশ্বজুড়ে মাতামাতি করি। কিন্তু এই রূপকথার আড়ালে সান্টা ক্লজ আসলে কে? কীভাবে তৈরি হল সান্টা ক্লজ চরিত্রটি? অনেকের মতে বিশপ সেন্ট নিকোলাসের অনুপ্রেরণায় সান্টা ক্লজের সৃষ্টি। জেনে নিন বিস্তারিত এখানে https://sobbanglay.com/sob/santa-claus/
  • সারদা দেবীর জন্মস্থান হিসেবে বিখ্যাত জয়রামবাটি পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। সারদা দেবীর বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই স্থানে। সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। একই সাথে ঘুরে নিন কাছে কামারপুকুরেও। কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
  • শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • হিন্দুদের দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণ বহু প্রাচীন কাল থেকেই বেশ জনপ্রিয়। বিভিন্ন পুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণের রাসলীলা, দোলযাত্রা ইত্যাদি ঘটনার পাশাপাশি শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে জন্মাষ্টমী পালন করে থাকেন আপামর হিন্দু ধর্মবিশ্বাসীরা। বিশেষভাবে মথুরা আর বৃন্দাবনে পালিত হলেও পৃথক পৃথক স্থানে যেখানে কৃষ্ণভজনা হয়, সেখানে ধুমধাম করে পালিত হয় এই জন্মাষ্টমী। কৃষ্ণাষ্টমী ও গোকুলাষ্টমী নামেও এই উৎসব পরিচিত। বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/vN33cI4-fs0
  • দিঘা এবং মন্দারমনির পরেই বাঙালির প্রিয় সমুদ্র সৈকত হল তাজপুর। আর নিরিবিলিতে সময় কাটানোর দিক থেকে প্রথম পছন্দ এটাই। হোটেল আর সমুদ্রের মাঝে যেখানে সবুজের সমাহার। সেই সবুজ পেরিয়ে হলুদ সৈকতের মধ্যে আসার পর লাল কাঁকড়ার খেলা আপনাকে মুগ্ধ করবেই। ক্লান্ত সপ্তাহের শেষে এক বা দুইদিনের শান্তি নিতে এখন বাঙালির অন্যতম পছন্দ তাজপুর। তাজপুর নিয়ে সুন্দর এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/X76FtTw_Ktg

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading