সববাংলায়

১২ ফাল্গুন | ২৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ১২ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১২ ফাল্গুন | ২৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শঙ্খ চৌধুরীর জন্মদিন। বিখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর রামকিঙ্কর বেইজের কৃতী ছাত্র এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ভাস্কর শঙ্খ চৌধুরী ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধিতার জন্য কারাবাসও করেছিলেন। ভাস্কর্য শিল্পে অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছিল। কেবলমাত্র ভাস্করই নন, বিভিন্ন শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেছিলেন তিনি। বিদেশের শিল্প সম্মেলন বা অধিবেশনে ভারতবর্ষের তরফে প্রতিনিধিত্বও করেছেন শঙ্খ চৌধুরী। বিংশ শতাব্দীর এই প্রতিভাবান ভাস্কর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sankho-chaudhuri/
  • আজ সুনির্মল বসুর মৃত্যুদিন। আজীবন লেখালিখির মাধ্যমেই জীবিকা নির্বাহ করেছেন তিনি। শিশু সাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতি সমগ্র বাংলায় বিস্তৃত। প্রায় একশোটিরও বেশি কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। শুধুই ছড়া নয়, গল্প-উপন্যাস এমনকি নাটকও লিখেছেন তিনি। মণিমেলার আসর হোক কিংবা সব পেয়েছির আসর সর্বত্র তাঁর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যেত। সুনির্মল বসুর জীবনের না জানা অনেক তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sunirmal-basu/
  • আজ ডন ব্র্যাডম্যানের মৃত্যুদিন। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের মুকুটহীন সম্রাট। তাঁর অবিশ্বাস্য টেস্ট ব্যাটিং গড় আজ প্রবাদে পরিণত হয়েছে। তাঁকে থামাতেই ইংল্যান্ড অধিনায়ক ডগলাস জার্ডিন আবিষ্কার করেন ‘বডিলাইন’। তিনি ক্রিকেটের ডন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/donald-george-bradman/
  • ১৯৬৭ সালের ২৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চতুর্থ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন তথা পশ্চিমবঙ্গের অন্যান্য নির্বাচন নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-legislative-assembly/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-25

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আর্জেন্টিনা দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবল দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশ হিসেবে।আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলে ব্রাজিল-এর মতই একটি ফুটবল পাগল দেশ কেবল নয় সারা বিশ্বের নিরিখে ব্রাজিল এর পরই সবথেকে জনপ্রিয় ফুটবল খেলিয়ে দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠার পেছনে সবথেকে বড় ভুমিকা যিনি পালন করেছেন তিনি ডিয়েগো আরমান্দো মারাদোনা এবং বর্তমানে লিওনেল মেসি।কিন্তু ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে চেনার বাইরেও আর্জেন্টিনাকে দেশ হিসেবে আজ আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/argentina/
  • বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার সর্বত্র বরাক উপত্যকা বাংলাভাষা আন্দোলনে গুলিবর্ষণের পর স্টেশন চত্বরে ৯ টি লাশ পাওয়া গিয়েছিল। পরদিন ২০ মে এই লাশ কাঁধে বহন করে বিরাট শোক মিছিল সারা শিলচর শহর প্রদক্ষিণ করে। গুলি বর্ষণের পরদিন আরো দুটি লাশ পাওয়া যায়। এই নিয়ে লাশের সংখ্যা দাঁড়ায় এগারোতে। বরাক উপত্যকার ভাষাশহীদদের সম্বন্ধে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/martyr-of-barak-valley-bengali-language-movement
  • ২০১৩ সালে যোধপুরে এক ১৬ বছর বয়সী নাবালিকাকে এবং আহমেদাবাদের আশ্রমে একজন আশ্রমিক মহিলাকে ধর্ষণের অভিযোগে এই আসারাম বাপুর বিরুদ্ধে রুজু হয় ধর্ষণ মামলা। তাঁর গ্রেপ্তারিকে কেন্দ্র করে তাঁর ভক্তরা তান্ডব চালায়। এর সাথে এই মামলার সাথে জড়িত অভিযোগকারীরা, আদালতের উকিল, বিচারক, সাক্ষীরা নিয়মিত প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন। অনেককে তো হত্যাও করা হয়েছে। ভারত কাঁপানো এই আসারাম বাপু ধর্ষণ মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/asaram-bapu-rape-case/

১২ ফাল্গুন | ২৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • তুলসী চক্রবর্তী একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা যিনি মূলত তাঁর কৌতুক অভিনেতার চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে বিখ্যাত। অসামান্য প্রতিভাধর এই মানুষটির কদর অবশ্য টলিউড কোনদিনই সেভাবে করেনি। চিরকাল তিনি লঘু হাস্যরসাত্মক চরিত্র করার জন্যই ডাক পেতেন। তাঁর জীবনকাহিনী শুনুন এখানে https://youtu.be/vL-JKKmj6Wk
  • কলিন জে. স্ট্যান একজন আমেরিকান মহিলা যাঁকে ক্যামেরন এবং জেনিস হুকার তাদের রেড ব্লাফ, ক্যালিফোর্নিয়ার বাড়িতে সাত বছরেরও বেশি সময় ধরে যৌনদাসী হিসেবে অপহরণ করেছিলেন। ক্যামেরন হুকারকে বিচারে ১০৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক নারকীয় অত্যাচারের কাহিনী শুনুন এখানে https://youtu.be/FbY1i2Gnlpc

১২ ফাল্গুন | ২৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১২ ফাল্গুন | ২৫ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading