আজ বাংলা ১৪৩২ সালের ৫ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ২৩ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ শামসুর রহমানের জন্মদিন। সংকীর্ণতামুক্ত উদার মানবতাবোধ, জ্বলন্ত সময়ের চিত্র, প্রতিবাদ, হতাশা, গ্লানি, স্বপ্ন, রোমান্টিকতা, তারুণ্যের জয় এই সবই মিলেমিশে রয়েছে তাঁর কবিতার ছত্রে ছত্রে। তাঁকে বাংলাদেশের প্রধান কবি হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shamsur-rahman/
- আজ দারাশাউ নশেরওয়ান ওয়াদিয়ার জন্মদিন। জাহাজ প্রস্তুতকারী সংস্থা,ঐতিহাসিক ওয়াদিয়া পরিবারের উত্তরসূরি তিনি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নন ইউরোপীয় ডিগ্রীধারী প্রথম ভারতীয় বিজ্ঞানী তিনি। ভারতবর্ষের প্রথম ভূতাত্ত্বিক মানচিত্র তাঁর হাতেই করা। শিবালিক হিমালয় থেকে ‘স্টেগোডন গানেসা’ নামক হাতির পূর্ব পুরুষের বিশালাকায় দাঁতের ফসিল আবিষ্কার তাঁরই কৃতিত্ব। তাঁর সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/darashaw-nosherwan-wadia/
- আজ চাষী নজরুল ইসলামের জন্মদিন। মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলাদেশে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। নিজে মুক্তিযুদ্ধে অংশও নিয়েছিলেন এবং সিনেমায় সত্যিকারের মুক্তিযোদ্ধাদের দিয়ে অভিনয়ও করিয়েছিলেন। দুইবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এই পরিচালক কিন্তু ছোটবেলা থেকে দিলীপ কুমারের মতো নায়ক হতে চাইতেন৷ মায়ের বালা চুরি করে পালিয়েছিলেন বোম্বেতেও। রেডিওতে, থিয়েটারে লাগাতার কাজ করে গেছেন। কিন্তু কীভাবে সিনেমার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ তাঁর তৈরি হল এবং তাঁর জীবনের আরও নানা খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/chashi-nazrul-islam
- আজ কিংবদন্তী ফুটবলার পেলে-এর জন্মদিন। শুধু তাঁকে একবার চোখের দেখার জন্য নাইজেরিয়ার গৃহযুদ্ধ ৪৮ ঘন্টার জন্য স্থগিত হয়ে গিয়েছিল। জোহান ক্রুয়েফ তাঁর সম্পর্কে বলেছিলেন তাঁর দেখা একমাত্র খেলোয়াড় যিনি যুক্তির সব সীমানা ছাড়িয়ে গিয়েছিলেন’। রয়টার্সের মতে তিনি ‘শতাব্দীর সেরা অ্যাথলিট’। তিনি কালো সোনা। তিনি পেলে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pele/
- আজ নেলী সেনগুপ্তের মৃত্যুদিন। জন্মসূত্রে বিদেশিনী হয়েও ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন নেলী সেনগুপ্ত। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্ত্রী হিসেবে তাঁর পরিচয় ঘটলেও, স্বাধীনতা সংগ্রামে স্বতন্ত্র অবদানের জন্যেই তিনি অধিক স্মরণীয়। অসহযোগ আন্দোলনই হোক, কিংবা আইন অমান্য আন্দোলন নেলী সেনগুপ্ত ছিলেন তার সামনের সারিতে। এজন্য দিল্লিতে চার মাসের জন্য কারাবাসও করেছেন তিনি। তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/nellie-sengupta/
- আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি একজন বাঙালি সাহিত্যিক তথা কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক এবং আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunil-gangopadhyay/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-23
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ ভাইফোঁটা। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/bhai-fonta/
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- এখানে দেবীর শুধু মুণ্ডটি পূজা করা হয়। দেবী এখানে ত্রিশূল হাতে অসূরদলনী নন, দশভুজাও নন। এখানে নেই মহিষাসুর, নেই দেবীর বাহন সিংহ, নেই দেবীর চার পুত্র কন্যা। এমনকি দেবীর সমগ্র মূর্তিও এখানে অনুপস্থিত। দুর্গা বলতে শুধু একটা মুখ। লোকমুখে এই পুজোর নাম কাটা মুণ্ডর পুজো । যদিও দুর্গার এই ব্যতিক্রমী রূপটি সম্পর্কে কোন শাস্ত্রীয় ব্যাখ্যা নেই। তবে এই পূজার উৎস নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। বিভিন্ন দুর্গাপূজার মধ্যে কেতুগ্রামের দুর্গাপূজা সকলের থেকে ভিন্ন। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ketugram-durgapuja/
- আটটি বাড়িতে আটরকমের রীতি, কোথাও নবমীতে পুজো শুরু তো কোথাও ষষ্ঠীতে। দেবী এখানে আমিষপ্রিয়া – রুই, ভেটকি, পার্শে, ইলিশে সাজানো থাকে তাঁর ভোগের থালা। সন্ধিপুজোর দিন ল্যাটামাছ আর কাচকলা পোড়া দিয়ে খিচুড়ি খান তিনি। সেই ১৬১০ সালে প্রথম পূজা শুরু হয় দেবীর। উদ্যোক্তা লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। হ্যাঁ, কলকাতার ইতিহাসের সাবর্ণ রায়চৌধুরীর বংশের প্রথম পুরুষ তিনি। দেবীর পূজাও প্রথম সুরু করেন তিনি। ইতিহাসমথিত সেই বনেদি পুজোর অন্দরের কথা জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/sabarna-roy-chowdhury-puja/
- লক্ষ্মীপুর জেলা বলতেই চোখের সামনে ভাসে – নারকেল, সুপুরি, ইলিশ এবং সয়াবিন। সমগ্র বাংলাদেশে লক্ষ্মীপুর জেলা বিখ্যাত সুপুরির রাজধানী হিসেবে। বাংলাদেশের সর্ববৃহৎ নৌ বন্দর এই জেলাতেই অবস্থিত। লক্ষ্মীপুর জেলার আরেক নাম ‘সয়াল্যান্ড বা সয়াবিনের লক্ষ্মীপুর’। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লক্ষ্মীমন্ত এই জেলাটি সম্পর্কে আরো জানতে পড়ুন লক্ষ্মীপুর জেলা https://sobbanglay.com/sob/lakshmipur/
- দেবী দুর্গার বদলে পূজিত হন স্বয়ং অসুর। তিনিই নাকি আদিবাসীদের হুদুড় দুর্গা। তাঁর হত্যার দিনটি তাই তাদের কাছে পরম শোকাবহ। আর সেই শোক পালন করতে মূলত খেরওয়াল জনগোষ্ঠীর মানুষেরা মহানবমীর দিন পালন করে দাঁশাই উৎসব। এই সময় বিশেষ রকম বাদ্যযন্ত্র নিয়ে চলে গান-বাজনা আর কাঠি নাচ। পুরুষেরা পরেন নারীর সাজ। এই অদ্ভুত সুন্দর লোকবিশ্বাস আর লোক উৎসব সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dashain-festival/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুদিন। আধুনিক বাংলা কবিতার দিগ্বলয়ে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি। তিনি একাধারে কবি তথা ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক এবং সাংবাদিক ছিলেন। জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি ছিলেন তিনি। তাঁর জীবনী নিয়ে এই তথ্যচিত্রটি দেখুন এখানে https://youtu.be/tjziHV20E7c
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান