সববাংলায়

২১ নভেম্বর ।। ৪ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • বিশ্বজুড়ে প্রতি বছর ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করা হয়ে থাকে। যোগাযোগ স্থাপনে, বিচিত্র সংস্কৃতির প্রচারে এবং সর্বোপরি বিশ্বায়নে টেলিভিশনের ভূমিকা কত গুরুত্বপূর্ণ সেটি মানুষের সামনে তুলে ধরতেই এবং সে বিষয়ে মানুষকে সচেতন করতেই এই বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করা হয় বিশ্বজুড়ে। এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-television-day/
  • প্রতি বছর ২১ নভেম্বর সমগ্র বাংলাদেশ জুড়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়। ১৯৭১ সালে এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানি সেনা ভারতীয় সেনার সাহায্য নিয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই দিবসটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/armed-force-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভলতেয়ারের জন্মদিন। তিনি নবজাগরণের এক অন্যতম পথিকৃৎ, সাহিত্যিক এবং দার্শনিক ছিলেন। ইতিহাসে ফরাসি নবজাগরণের সঙ্গে ‘ভলতেয়ারের যুগ’ কথাটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তাঁর অন্যতম একটি উক্তি আজকের দিনে দাঁড়িয়ে খুবই সাযুজ্যপূর্ণ এবং অবশ্য স্মর্তব্য, ‘সরকার যখন অন্যায় করছে, তখন ন্যায়ের কথা বলা বিপজ্জনক’। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/voltaire/
  • আজ স্বনামধন্য ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেন্কট রামনের মৃত্যুদিন। তিনি সি.ভি.রামন নামেই বেশি পরিচিত ছিলেন। ১৯৩০ সালে আলোকরশ্মির এক নতুন ধরনের বিক্ষেপ আবিষ্কার করে পদার্থবিজ্ঞান বিভাগে (বিজ্ঞানের কোনো শাখায়, প্রথম এশীয় হিসেবে) নোবেল পুরস্কার পান তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-venkata-raman/
  • আজ সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যুদিন। তিনি ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। অনুশীলন সমিতির সদস্য সত্যেন্দ্রনাথ মূলত বিখ্যাত হয়ে আছেন কানাইলাল দত্তের সহযোগিতায় আলিপুর বোমা মামলার বিচারাধীন রাজসাক্ষী নরেন গোঁসাইকে জেল চত্বরে গুলি করে হত্যা করার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/satyendranath-bosu/
  • আজ আবদুস সালামের মৃত্যুদিন। পাকিস্তানের প্রথম নোবেল প্রাপক বিজ্ঞানী আবদুস সালাম। ১৯৭৯ সালে হিগ্‌স-বোসন কণা তথা ঈশ্বর কণা আবিষ্কারের ভিত্তিভূমি স্থাপনের মধ্য দিয়ে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। তাঁর উদ্যোগেই স্থাপিত হয় পাকিস্তানের ‘স্পেস অ্যাণ্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন’। তাঁর জীবন সম্পর্কে আরো বিস্ময়কর তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-salam
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-21

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জগদ্ধাত্রী পূজার মহা নবমী। এই পূজা এবং দেবীর কাহিনী নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জগদ্ধাত্রী পূজা বলতেই চন্দননগরের কথা মনে পড়লেও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা অন্য মাহাত্ম্য বহন করে। বলা হয়ে থাকে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রই বাংলার নদীয়ায় প্রথম জগদ্ধাত্রী পূজা চালু করেন। আসুন এই সুযোগে একবার জেনে নেওয়া যাক কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা সম্পর্কে নানান অজানা তথ্য এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja-krishnanagar/
  • জগদ্ধাত্রী পূজায় চন্দননগর ও কৃষ্ণনগর যতটা কৌলীন্য বহন করে গুপ্তিপাড়া তার সিকিভাগও বহন করে না।গুপ্তিপাড়ার খ্যাতি তার অধুনা লুপ্তপ্রায় ‘গুপো সন্দেশ’ ও গুপ্তিপাড়ার রথযাত্রায়।কিন্তু খুব কম মানুষই জানেন এই গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী হল বাংলায় সর্বপ্রথম বারোয়ারি পূজার পথিকৃৎ। এটাই অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি দুর্গা পুজো। যদিও মায়ের জগদ্ধাত্রী রূপেরই পুজো হয় এখানে। বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guptipara-jagadhatri/

আজ ইউটিউবে কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় টুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে টুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/dkjIfV3Yd4Y
  • দেবের প্রথম ছবি অগ্নিশপথ। বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তারপরে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে চ্যালেঞ্জ ছবিটি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এখানে দেবের প্রথম ছবি অগ্নিশপথের প্রথম দৃশ্য রইল আপনাদের জন্য https://youtu.be/Lg2vcIJwj40

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading