সববাংলায়

২৫ নভেম্বর ।। ৮ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন। ‘রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী’। এই স্বেচ্ছাচারিতা আর প্রবল বোহেমিয়ানিজমের মধ্যেই তাঁর কবিতাচর্চা আর ব্যক্তিজীবন কেটেছে। কবিতার থেকেও তাঁর ব্যক্তিজীবনের খামখেয়াল আর প্রবল মদ্যপান পরবর্তীকালে বহু তরুণকে প্রভাবিত করেছিল। একসময় মধ্য রাতের কলকাতা শাসন করা সেই কবি স্বয়ং শক্তি চট্টোপাধ্যায়। মধ্যরাতের ফুটপাথ বদলের স্থিরচিত্র কীভাবে দেখেছিলেন তিনি, কীভাবে তাঁর জীবন আর কবিতা মিলেমিশে গেছে সেসব জানতে হলে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/shakti-chattopadhyay/
  • আজ ঝুলন গোস্বামীর জন্মদিন। ঝুলন গোস্বামী একজন ভারতীয় বাঙালি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহিলা ক্রিকেটার যিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ভারতের প্রথম কোনও মহিলা ক্রিকেটার হিসেবে তিনি সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhulan-goswami/
  • আজ নারায়ণ দেবনাথের জন্মদিন। একমাত্র বাঙালি তথা ভারতীয় কমিকস-শিল্পী ছিলেন নারায়ণ দেবনাথ যিনি শিশু-সাহিত্যিকের মর্যাদায় উন্নীত হয়েছিলেন। তিনিই একমাত্র ডি.লিট জয়ী কমিকস-শিল্পী। ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাঁটুল দি গ্রেট’ ইত্যাদি কালজয়ী সব কমিকসের স্রষ্টা তিনি। দীর্ঘ ৫৩ বছর ধরে প্রকাশিত হয়ে এসেছে ‘হাঁদা ভোঁদা’। আজও তা বাঙালির স্মৃতিতে অমলিন। কীভাবে সৃষ্টি হয়েছিল এই সব চরিত্রগুলি? কেমন ছিল নারায়ণ দেবনাথের জীবন? জানতে হলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/narayan-debnath/
  • আজ শ্যামলকুমার সেনের জন্মদিন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক চিটফান্ড কেলেঙ্কারির জন্য গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন শ্যামলকুমার সেন। বিতর্কও কম হয়নি তাঁকে ঘিরে। মাত্র ৮ মাসের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ সামলেছেন তিনি দক্ষ হাতে। পেশায় আইনজীবী ছিলেন শ্যামলকুমার সেন, অধ্যাপনাও করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাঁর সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/shyamal-kumar-sen/
  • আজ ফিদেল কাস্ত্রোর মৃত্যুদিন। তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতান্ত্রিক বিপ্লবী যিনি কিউবা বিপ্লবের প্রধান নেতা ছিলেন। তিনি ১৯৫৯ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী এবং ১৯৭৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কিউবার রাষ্ট্রপতি ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fidel-castro/
  • আজ মারাদোনার মৃত্যুদিন। ১৯৮৬’র বিশ্বকাপ। সাদা-কালো টিভির পর্দায় ভিড় করে সারা বিশ্বের মানুষ দেখেছিল একই ম্যাচে পরপর দুটি বিখ্যাত গোল। মাঝ মাঠ থেকে এগিয়ে পাঁচ জন ইংরেজ ফুটবলারকে পাশ কাটিয়ে দুরন্ত সেই গোলের জাদুতে মোহিত হয়ে আছে আজও ফুটবলের ইতিহাস। আর সেই গোলের কাণ্ডারী ফুটবলের ঈশ্বর মারাদোনা স্বয়ং। ‘হ্যাণ্ড অফ গড’ নিয়ে বিতর্ক উঠেছিল তুঙ্গে। ফুটবলের অবিশ্বাস্য ক্রীড়াদক্ষতা আর মাদক সেবনের অপরাধ-বিতর্ক ঘিরেই মারাদোনা আজও যেন এক কিংবদন্তি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/maradona/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-25

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সাইকেল চালাতে শেখার জন্য সাইকেলের ভারসাম্য নিয়ন্ত্রণ করা শিখতে হয় আর সেটা একবার শিখে গেলেই কেল্লাফতে। সাইকেলের ভারসাম্য রাখা হয় কীভাবে তা কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি বিজ্ঞানীদেরও অবাক করেছে। এসেছে নানান থিয়োরী – সেই সব থিয়োরী একে একে নাকোচও হয়ে গেছে। এই কয়েকবছর আগে, ২০০৭ সালে একদল গবেষক শেষ পর্যন্ত বললেন, কোন একটি বিষয় দিয়ে এই ভারসাম্য ব্যাখ্যা করা সম্ভব নয়। সাইকেলের ভারসাম্য সংক্রান্ত ভুল ধারণা ভেঙ্গে যাবে এই লেখাটি পড়লে। যদিও বিষয়টি জটিল তবে সাধারণ মানুষের বোঝার মত করে সহজভাবে লেখা এই বিষয়টি পড়ে নিন এখানে – https://sobbanglay.com/sob/science-behind-balance-of-cycle
  • চুল দিয়ে ৪০ টন ওজনের টয় ট্রেন টেনে গিনেস বুকে নাম তুলেছিলেন শিলিগুড়ির শৈলেন্দ্রনাথ রায়। নকশালবাড়ি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শিলিগুড়ির চারু মজুমদার। দার্জিলিং পাহাড়ে আসার জন্য রাস্তা বানিয়েছিলেন বর্ধমানের মহারাজা, মনে পড়ে সেই শিলিগুড়ির গ্যাঞ্জেস রোড। শিলিগুড়ি মনে করায়…নাহ আর নয় এবার লক্ষ্য হোক সবুজ পাহাড় আর গহন অরণ্য। শিলিগুড়ি নিয়ে নস্টালজিক হতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/siliguri/

আজ ইউটিউবে কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের সময় বয়স ছিল মাত্র ১৮ বছর। ক্ষুদিরামের উকিল কালিদাস বসু ১১ আগস্ট ক্ষুদিরামের ফাঁসির চাক্ষুস বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা শুনুন এই ভিডিওতে https://youtu.be/2FkmACmQyMw
  • সুন্দরবনের এক অসাধারণ গান শুনুন এখানে https://youtu.be/j7j7pUtjdwo

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading