সববাংলায়

২৭ জানুয়ারি ।। ১২ মাঘ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৭ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্রায় ৬০ লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে গ্যাস চেম্বারে ঢুকিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে মেরে ফেলেছিল হিটলার এবং তাঁর নাৎসি দল। উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে ইহুদি-বিরোধী মনোভাব থেকে এই নৃশংস গণহত্যা আজও ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় যাকে ঐতিহাসিকরা ‘হলোকাস্ট’ বলে থাকেন। এই হলোকাস্টে মৃতদের স্মরণেই প্রতি বছর ২৭ জানুয়ারি পালিত হয় আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস। কীভাবে পালিত হয় এই দিনটি, কবে থেকেই বা এই দিনটি পালন করা শুরু হয় সেসব বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/international-holocaust-remembrance-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের জন্মদিন। তিনি ওয়াহাবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ভূ-স্বামী, জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর আমরণ লড়াই এবং তাঁর বিখ্যাত বাঁশের কেল্লার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/titumir/
  • আজ রাধাবিনোদ পালের জন্মদিন। তিনি একজন বাঙালি বিচারপতি যিনি বাঙালিদের থেকে জাপানিদের স্মৃতিতে বেশি স্মরণীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে অক্ষশক্তির পরাজয়ে মিত্রবাহিনীর এগারো জন বিচারপতির মধ্যে তিনিই ছিলেন একমাত্র বিচারপতি যিনি জাপানের যুদ্ধকালীন শীর্ষনেতাদের পক্ষে রায় দিয়েছিলেন। বিশ্বের দরবারে ভারতের গর্ব রাধাবিনোদ পাল এর একমাত্র দৃষ্টান্ত। আজ তাঁর জন্মদিনে তাঁর সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/radhabinod-pal/
  • আজ অনুকূল ঠাকুরের জন্মদিন। ধর্মগুরু হিসেবে অনুকূল ঠাকুর বিখ্যাত হলেও একাধারে তিনি ছিলেন একজন চিকিৎসক, দার্শনিক ও বিজ্ঞান অনুসন্ধিৎসু। বিপথগামী মানুষকে সঠিক দিশা দেখানোর উদ্দেশ্যে ও তাঁর মনে সেবাধর্মের প্রতি অনুরাগ জাগাতে তৈরী করেছিলেন সৎসঙ্গ আশ্রম। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anukul-thakur/
  • আজ লুই ক্যারলের জন্মদিন। শিশুসাহিত্যের জগতের অন্যতম জনপ্রিয় গ্রন্থ ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গ্রন্থের লেখক হলেন লুই ক্যারল। এই গ্রন্থটি স্বয়ং রাণী ভিক্টোরিয়াও ভীষণ উপভোগ করেছিলেন। একাধারে লুই ক্যারল ছিলেন একজন প্রখর যুক্তিবাদী এবং গণিতবিদ। গণিতবিদ্যা বিষয়ো একাধিক গ্রন্থও রচনা করেছিলেন তিনি। পাশাপাশি করতেন ফোটোগ্রাফির চর্চাও। প্রায় তিন হাজার ছবি তুলেছিলেন তিনি এবং তার মধ্যে অ্যালফ্রেড লর্ড টেনিসনের মতো বিখ্যাত মানুষদের ছবিও রয়েছে। বহুমুখী প্রতিভাধর ব্রিটিশ সাহিত্যিক লুই ক্যারল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lewis-carroll/
  • আজ মোৎসার্টের জন্মদিন। মাত্র পাঁচ বছর বয়স থেকেই সুর কম্পোজ করতে পারতেন। সেই বিস্ময় বালক পরবর্তীকালে ৬০০ এর উপর সুর কম্পোজ করেছিলেন। অথচ তাঁর ব্যক্তিজীবন খুব একটা সুখের ছিল না। এমনকি তাঁর মৃত্যুও রহস্যে ঘেরা। জানা অজানা সেই সমস্ত তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mozart
  • আজ ভারতের অষ্টম রাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমণের মৃত্যুদিন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramaswamy-venkataraman/
  • আজ বেগম সামরুর মৃত্যুদিন। আজকের ভারতে দিল্লির চাঁদনি চকের ভগীরথ প্যালেসই একমাত্র বহন করছে বেগম সামরুর স্মৃতি। সামান্য এক কোঠাবাড়ির নৃত্যশিল্পী থেকে চার হাজার সৈন্যের এক বাহিনীর নেতৃত্বে আসীন হন বেগম সামরু। অষ্টাদশ শতাব্দীর ভারতের রাজনৈতিক ইতিহাসে তাঁর মত শক্তিশালী ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন নারী আর দ্বিতীয় ছিল না। ক্যাথলিক ধর্মে দীক্ষিত হলেও মুঘল পুরুষদের মতো মাথায় পাগড়ি আর হাতে লম্বা নলওয়ালা হুঁকো নিয়েই আদালতে বসতেন তিনি। বেগম সামরুর অনালোচিত জীবনের আরো অজস্র কাহিনী জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/begum-samru/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-27

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শীতকালে আঙুলে সামান্য একটু ঠোকা লাগলে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার মত ব্যথা করে! অথচ অন্য সময় সেই রকম ঠোকা প্রায়ই লেগে থাকে সামান্য একটু হয়ত ব্যথা লাগে – কিন্তু আমল দেওয়ার মত না। বয়স্ক মানুষের বাতের ব্যথা যেন শীতকালে বাড়ে বেশি পুরনো ব্যথাও এই সময়ে বাড়ে! কেন জানেন কি? না জানলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-it-pains-more-in-winter/
  • শীতকাল মানেই পিকনিকের মরশুম। এই শীতে আপনার বাড়ির কাছাকাছি কোন পিকনিক স্পটটি ভাল, সেখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না তার সমস্ত তথ্যসেমত পশ্চিমবঙ্গের সব পিকনিক স্পটগুলো নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-picnic-spots/
  • বিদ্যুতের ঝলকানির সঙ্গে প্রচণ্ড শব্দ সহযোগে বজ্রপাত ঘটলে ভয় পায় না এমন মানুষ বিরল। ভয় পাওয়াটাই স্বাভাবিক। ভূপৃষ্ঠ থেকে তিন মাইল উচ্চতায় অবস্থিত বজ্র-বিদ্যুতের মধ্যে তিরিশ হাজার ভোল্ট তড়িৎ থাকে। বজ্রপাত হয়ে কত দুর্ঘটনা ও প্রাণনাশ যে হয় তা বলাই বাহুল্য। তাই নিশ্চয় জানতে ইচ্ছে করে বজ্রপাত আসলে কেন হয়? এই প্রশ্নের উত্তর পেতে হলে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/reason-behind-thunder

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • পিতৃহারা টমাস আলভা এডিসন একদিন স্কুল থেকে বাড়ীতে এসে তাঁর মাকে একটি চিঠি দিয়ে বললেন, “মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।” মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে তিনি বললেন, “মা, কাঁদছো কেন?” চোখ মুছতে মুছতে মা বললেন, “বাবা, এটা আনন্দের কান্না!” সেই চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/-M99kfhJ7Io
  • কখনও কি ভেবে দেখেছেন কোন মৃত ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে হলে পাসপোর্ট লাগবে কিনা? অথবা আপনি যদি এক বছর কথা না বলে চুপ করে থাকেন তাহলে কী হবে? বৃষ্টির শুরু বা শেষ দেখার সম্ভবনা কেমন? নাক ডাকার সময় স্বপ্ন দেখা যায় কিনা? এই ধরণের ৯টি অবাক করা তথ্য নিয়ে এই ভিডিওটি দেখুন https://youtu.be/Ggi6COyaN50

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading