সববাংলায়

১৭ বৈশাখ | ৩০ এপ্রিল | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৭ বৈশাখ এবং ইংরাজি ২০২৪ সালের ৩০ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৭ বৈশাখ | ৩০ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ফতিমা বিবির জন্মদিন। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফতিমা বিবি। একপ্রকার পুরুষশাসিত বিচার বিভাগে বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে তিনি বিচারালয়ে নারীদের কর্মজীবনের পথকে প্রশস্ত করে দিয়েছিলেন। এমনকি উচ্চতর বিচার বিভাগে মহিলাদের জন্য সংরক্ষণের পক্ষেও দাঁড়িয়েছিলেন তিনি। রাজীব গান্ধী হত্যা মামলায় দণ্ডিত চার বন্দীর ক্ষমার আবেদন প্রত্যাখান করেছিলেন তিনি। দুর্নীতির অভিযোগে বিদ্ধ জয়ললিতাকে সংখ্যাগরিষ্ঠতা-সহ জয়ের কারণে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ফতিমা। প্রতিভাবান আইনজীবী এবং রাজনীতিবিদ ফতিমা বিবি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fatima-beevi/
  • আজ সুধীন দাশের জন্মদিন। নজরুলগীতির প্রামাণিক এবং বিশুদ্ধ স্বরলিপি নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্ভব করেছিলেন সঙ্গীতজ্ঞ সুধীন দাশ। তিনিই সর্বপ্রথম লালনের গানের স্বরলিপি নির্মাণ করেন। রেডিওতে গান গেয়ে সঙ্গীত জীবন শুরু করেন তিনি, পরে সুরকার হিসেবেও কাজ করেন সেখানে। নজরুলের গান ছাড়াও রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্তের গান গেয়েও জনপ্রিয় হয়েছিলেন তিনি। অসংরক্ষিত নজরুলের গানের বিকৃতি বন্ধ করবার জন্য নজরুলগীতির সঠিক স্বরলিপি নির্মাণের মতো কাজ করে সুধীন সঙ্গীতানুরাগী এবং পন্ডিতমহলেরও প্রশংসা লাভ করেছিলেন। এই মহান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত গবেষক সুধীন দাশ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sudhin-das/
  • আজ কার্ল ফ্রেডরিক গাউসের জন্মদিন। গণিত শাস্ত্রে তাঁর যুগান্তকারী অবদানের কারণে তাঁকে ‘গণিতের রাজপুত্র, ‘ ‘সর্বকালের সেরা গণিতবিদ’ ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয়। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর বাবার করা একটি অংকের ভুল বের করেছিলেন। তাঁর যখন সাত বছর বয়স তিনি ক্লাসের একশো জন ছাত্রের মধ্যে একমাত্র ছাত্র ছিলেন যিনি তাঁর স্কুল শিক্ষকের দেওয়া একটি পাটিগাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলেন একমাত্র ছাত্র হিসেবে। তিনি কার্ল ফ্রেডরিক গাউস। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/carl-friedrich-gauss/
  • আজ চুনী গোস্বামীর মৃত্যুদিন। দুর্দান্ত ফুটবলার, সীমিত দক্ষতা নিয়েও নিজেকে ছাপিয়ে যাওয়া এক ক্রিকেটার। ১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজ-বধের নায়ক তিনি। তাঁকে বলা হত ‘ময়দানের উত্তম কুমার’। বিষেণ সিং বেদী ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া-প্রতিভা বলেছেন তাঁকে। ভারতীয় খেলাধুলোর ইতিহাসে এক বিরল ‘অলরাউন্ডার’ তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chuni-goswami/
  • আজ অ্যাডলফ হিটলারের মৃত্যুদিন। ইতিহাস তাঁকে চেনে নরমেধ যজ্ঞের নায়ক হিসেবে। পৃথিবীর ইতিহাসে তাঁর নৃশংসতার তুলনা তিনি নিজেই। গ্যাস চেম্বার, নাৎসি এই নামগুলো শুনলেই তাঁর ছবি আমাদের চোখে ভেসে ওঠে। সেই তিনিই কিন্তু ছেলেবেলায় একটাই স্বপ্ন বুকে নিয়ে বাঁচতেন, তিনি একজন শ্রেষ্ঠ ছবি আঁকিয়ে হবেন। তাঁর বাবার এতে প্রবল আপত্তি ছিল। সেদিন যদি বাবা ছেলের স্বপ্নের দাম দিতেন আজ পৃথিবীর ইতিহাস অন্যরকম হতে পারত। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adolf-hitler/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-30

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯৯৯ সালের আজকের দিনেই খুন হয়েছিলেন বারটেন্ডার জেসিকা লাল। খুন করেছিলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা বিনোদ শর্মার ছেলে মনু শর্মা। সারা দেশ তোলপাড় করে দেওয়া জেসিকা লাল হত্যা মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/jessica-lal-murder-case/
  • ভারতীয় নির্বাচন কমিশন একটি স্থায়ী সাংবিধানিক এবং স্বশাসিত সংস্থা যার প্রধান কাজ দেশ তথা রাজ্যের নির্বাচন জনিত সমস্ত প্রক্রিয়া পরিচালনা করা। স্বাধীনতার পরে ১৯৫০ সালে ২৫শে জানুয়ারি ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/the-election-commission-of-india/
  • প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে কিংবা রেললাইন পেরোতে গিয়ে আমরা সবাই লক্ষ্য করেছি দুটো লাইনের মধ্যে অসংখ্য পাথর টুকরো ফেলা থাকে।কেবল লাইনের মধ্যেই নয় রেল লাইনটাই এই পাথর টুকরোর বিছানার ওপর পাতা রয়েছে।খেয়াল করেছি সবাই কিন্তু ভেবে দেখেছি কি রেললাইনে গ্রানাইট পাথর ফেলা থাকে কেন? জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/why-you-always-see-crushed-stones-alongside-railroad-track
  • এই বাজার আজও প্রসিদ্ধ তার বাঙালী বনেদীয়ানার জন্য। এখানকার গলিতে গলিতে এখনও ইতিহাস নিশ্চুপে কথা বলে। আসুন আপনাকে পরিচয় করিয়ে দিই কলকাতার অন্যতম প্রসিদ্ধ ঐতিহ্যশালী বাজার ‘ শোভাবাজার‘-এর সাথে। শোভাবাজার-এর ইতিহাস জানতে আপনাকে পড়তেই হবে এখানে https://sobbanglay.com/sob/sobhabazar/

১৭ বৈশাখ | ৩০ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • বাংলা সাহিত্যভান্ডার বিপুল এক ভান্ডার। সেই কোন কাল থেকে আজও নিরন্তর লেখা চলছে বাংলায়। রোজই জন্ম হচ্ছে নতুন লেখার, জন্ম নিচ্ছে লেখক। কিন্তু এই লেখা কী শুধুই শখে নাকি লিখে নিয়মিত আয় করছে লেখকেরা ? বাংলায় লিখে কি পেট চালানো যায় ? https://youtu.be/n_1bQSvGBK4

১৭ বৈশাখ | ৩০ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৭ বৈশাখ | ৩০ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading