সববাংলায়

২৩ জ্যৈষ্ঠ | ৬ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ২৩ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৪ সালের ৬ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৩ জ্যৈষ্ঠ | ৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের সঙ্গে উপেন্দ্রনাথ ধরা পড়েন। বারো বছর কারাদণ্ড ভোগের পর মুক্তি পেয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ‘নারায়ণ’ পত্রিকার সঙ্গে যুক্ত হন। পরে বারীন্দ্রকুমার ঘোষের সঙ্গে ‘বিজলী’ পত্রিকা প্রকাশ করেন। জীবনের শেষ পাঁচ বছর তিনি দৈনিক বসুমতীর সম্পাদক ছিলেন। অগ্নিযুগের এই মহান বিপ্লবী সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/upendranath-bandyopadhyay/
  • আজ বিয়ন বর্গের জন্মদিন। বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে তিনিই প্রথম ৬ বার ফ্রেঞ্চ ওপেন সিঙ্গলসে বিজয়ী হয়েছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bjorn-borg/
  • আজ দুঃসাহসিক অভিযানের বীর ফ্যালকন স্কটের জন্মদিন। সামনে নিশ্চিত মৃত্যু জেনেও সম্পূর্ণ বরফে ঢাকা আন্টার্টিকার দক্ষিণ মেরু জয় করতে অগ্রসর হন। বরফে ঢাকা তাঁবুর মধ্যে ১১ দিন আটকে পড়ে থাকা এই যোদ্ধার কাহিনী অনুপ্রেরণা যোগাবে যুবসমাজকে। তাঁর সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/falcon-scott
  • আজ রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মৃত্যুদিন। অক্ষয়কুমার দত্তের দেখানো পথে অগ্রসর হয়ে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের মেলবন্ধন ঘটিয়ে তিনি এক অসাধ্য সাধন করেছিলেন। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramendra-sundar-tribedi/
  • আজ শম্ভুনাথ পন্ডিতের মৃত্যুদিন। কৈশোরে অসম সাহসী শম্ভুনাথ একবার মদ্যপ সাহেবের হাত থেকে কৌশলে খোলা তলোয়ার মাটিতে ফেলে বাঁচিয়েছিলেন ওরিয়েন্টাল সেমিনারির ছাত্র ও শিক্ষকদের। পরে বড় হয়ে তিনিই কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি হলেন। তাঁর নামেই কলকাতার ভবানীপুর অঞ্চলে বিখ্যাত সরকারি হাসপাতাল রয়েছে। শম্ভুনাথ পণ্ডিতের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sambhunath-pandit/
  • আজ লতিফুর রহমানের মৃত্যুদিন। ইংরেজি এবং আইন নিয়ে পড়াশোনা করে প্রথমে শিক্ষকতা করেন, পরে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন, আরও পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এখানেই তাঁর যাত্রা শেষ হয় না। তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবেও নিযুক্ত হয়েছিলেন তিনি। সমস্ত কাজেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। প্রতিভাবান এই ব্যক্তি লতিফুর রহমানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/latifur-rahman
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-06

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • যুধিষ্ঠিরের জন্মের পর পাণ্ডুর মনে হল ধর্মের পথে চলবে এরম পুত্র তো পেলাম কিন্তু ক্ষত্রিয়ের ঘরে ক্ষত্রিয়ের মত উপযুক্ত শক্তিশালী এক বীর পুত্র চাই। অথচ পাণ্ডুর শাপের জন্য সে পিতাও হতে পারবে না। স্বামীস্ত্রীতে আলোচনা করে তারা স্থির করল বায়ুদেবতাকে ডাকবেন এবার। রামায়ণে এই বায়ুদেবতার পুত্রই হল হনুমান। অতএব বোঝাই যায় পাণ্ডুরা শক্তিশালী বীরপুত্রের জন্য কেন বায়ুদেবতাকে স্মরণ করেছিল। বায়ুর ঔরসে জন্ম নিল ভীম। ভীমের জন্মের অলৌকিক কাহিনী বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/birth_of_bhima/
  • পশ্চিমবঙ্গের মালদা বিভাগের একটি জেলা হল মালদহ বা মালদা। গঙ্গার পললমৃৃত্তিকা সমৃদ্ধ এই জেলার অন্যতম আকর্ষণ ‘শহর থেকে ১২ কিমি দূরত্বে অবস্থিত গৌড়, গম্ভীরা ও ‘আম’। প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। মালদা জেলা নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/maldah/
  • শিবরাম চক্রবর্তী মানেই সরল হাস্যরসের গল্প। তাঁর জীবনও ছিল গল্পের মতই। তাঁর জীবনের কিছু ঘটনা এখানে তুলে ধরা হল https://sobbanglay.com/sob/shibram-chakraborty-life-style/

২৩ জ্যৈষ্ঠ | ৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জৈন ধর্মাবলম্বীদের বট সাবিত্রী ব্রত। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/Ya0G5E-2dK8

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • কলকাতা থেকে মাত্র ২ ঘণ্টার দুরত্বে ইছামতী নদীর পাড়ে টাকি শহরে একদিনের ভ্রমণের জন্য আসাই যায় আবার এখানে এসে থাকাও যায়। এখানে খুব কাছ থেকে বাংলাদেশকে দেখা যায় কারণ ইছামতীর অন্যপাড়েই ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। টাকির সবচেয়ে আকর্ষণীয় বা দর্শনীয় স্থান হল গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। এটি ইছামতীর ধারে মানুষের দ্বারা তৈরি করা ছোট্ট ম্যানগ্রোভ জঙ্গল। এছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানের পাশাপাশি ইছামতীতে নৌকা নিয়ে নদী ভ্রমণ করা যায় যাওয়া যায়। টাকি নিয়ে সুন্দর এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/MFYXRRt_FRA

২৩ জ্যৈষ্ঠ | ৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৩ জ্যৈষ্ঠ | ৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading