আজ বাংলা ১৪৩১ সালের ১৯ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ৪ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
লুই ব্রেইল এর জন্মদিন হিসেবে ৪ জানুয়ারি ইতিহাসে বিখ্যাত। তাঁর আবিষ্কৃত দৃষ্টিহীনদের পড়বার বিশেষ পদ্ধতি ‘ব্রেইল পদ্ধতি নামে পরিচিত। তাই আজকের দিনটি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি নিয়ে আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-braille-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
নতুন ক্যালেন্ডার অর্থাৎ আধুনিক বর্ষপঞ্জি অনুযায়ী ৪ জানুয়ারি সপ্তদশ শতাব্দীর বিস্ময়কর প্রতিভাধর ব্রিটিশ পদার্থবিদ এবং গণিতবিদ স্যার আইজ্যাক নিউটনের জন্মদিন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/isaac-newton
আজ লুই ব্রেইলের জন্মদিন। পৃথিবী জুড়ে আজ দৃষ্টিহীন মানুষদের পঠনপাঠনের জন্য যে ব্রেইল পদ্ধতির ব্যবহার করা হয়, তা মাত্র ১৫ বছর বয়সে উদ্ভাবন করেছিলেন লুই ব্রেইল। তিন বছর বয়সে চোখে গুরুতরভাবে আঘাত পান এবং তারফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। তবুও জীবনে কখনও পিছিয়ে আসেননি, বরং এগিয়ে গেছেন নিজের দক্ষতায়। সঙ্গীতজ্ঞ হিসেবেও নামডাক হয়েছিল তাঁর। দৃষ্টিহীনদের জন্য কীভাবে তিনি ব্রেইল পদ্ধতি তৈরি করলেন এবং সেইসঙ্গে তাঁর জীবনের আরও নানা খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/louis-braille
আজ রাহুল দেব বর্মণের মৃত্যুদিন। তাঁর গানে সারা পৃথিবীর সঙ্গীত উঠে এসেছিল। বলিউডকে লাতিন আমেরিকান মিউজিকের সঙ্গে তিনিই প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rahul-dev-burman/
আজ সাহিত্যিক আখতারুজ্জমান ইলিয়াসের মৃত্যুদিন। কবিদের রক্তের গ্রুপ নাকি ‘পি’; এমনটাই দাবি ছিল তাঁর। তাঁদের রক্তের ঘাটতি মেটানো ‘এ’, ‘বি’ দের কম্য নয়।ও হ্যাঁ ‘পি’ মানে হল, গ্রুপ পোয়েট,তাই কবিদের রক্ত অন্য কারোর সাথে মেলে না,তাঁদের জীবনটাই যে আলাদা। এই সাহিত্যিকের সৃষ্টি চিন্তাকে প্রতিহত করতে পারেনি ক্যানসারের মতো মারণরোগের থাবা, এমনকি অঙ্গহানিও।প্রবল জীবনিশক্তি তাঁকে উজ্জীবিত করেছিল সৃষ্টিসুখের উল্লাসে মেতে থাকতে,ঐতিহাসিক উপন্যাস ‘করতোয়া মাহাত্ম্য’’ এর মাধ্যমে জীবনের একেবারে শেষপ্রান্তে এসেও। ‘চিলেকোঠার সেপাই’ ও ;খোয়াবনামা’র স্রষ্টা সম্পর্কে জেনে নিন এখানে – https://sobbanglay.com/sob/akhteruzzaman-elias/
আজ সুতোমু ইয়ামাগুচির মৃত্যুদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিরোশিমা এবং নাগাসাকির ভয়ঙ্কর বিস্ফোরণ চাক্ষুষ করার পরেও যে অল্প সংখ্যক মানুষ বেঁচে ছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন জাপানের সুতোমু ইয়ামাগুচি। তাঁর জীবনের অভিজ্ঞতা নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tsutomu-yamaguchi/
আজ আরভিন শ্রোডিঙ্গারের মৃত্যুদিন। আধুনিক বিজ্ঞানচর্চার ইতিহাসে একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তিনি। বিখ্যাত ধাঁধা ‘শ্রোডিঙ্গার বিড়াল’ এর জন্য তিনি বিজ্ঞানের বাইরে অনেকের কাছে পরিচিত। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/schrodinger/
আজ টি. এস. এলিয়ট-এর মৃত্যুদিন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বসাহিত্যে নবতর চেতনার উন্মেষ ঘটিয়েছিল টি. এস. এলিয়টের ‘ওয়েস্টল্যাণ্ড’ কিংবা ‘হলো ম্যান’ ইত্যাদি কবিতাগুলি। মানবিক মূল্যবোধের অবক্ষয়, একাকিত্ব, বিচ্ছিন্নতা, ধ্বংস এসবই হয়ে উঠেছিল সেইসব কবিতার উপাদান। শুধু কবিতাই নয়, প্রবন্ধ ও নাটক রচনাতেও তাঁর খ্যাতি ছিল বিশ্বজোড়া। ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নোবেলজয়ী সাহিত্যিক এলিয়টের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/t-s-eliot/
পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হবে। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/
পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। শুধু পূজা দেওয়ার জন্যই নয়, একটি ঘোরার জায়গা হিসেবেও এই মন্দির ঘুরে আসতে পারেন। ২০২৩ সালে কিরীটেশ্বরী মন্দির পেয়েছে দেশের সেরা পর্যটন গ্রাম এর তকমা। কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে যাবেন, কী কী দর্শনীয় স্থান আছে, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/
এই শীতে কলকাতার কাছাকাছি পরিবার নিয়ে পিকনিকের জায়গা খুঁজছেন তো চলে আসুন ব্যারাকপুরের জওহরকুঞ্জ। জওহরকুঞ্জ পিকনিকের জন্য আদর্শ জায়গা। কীভাবে সব বুকিং করবেন, কি কি খরচ লাগবে, কখন আসলে সবচেয়ে ভাল হবে, পাশে আর কোন কোন জায়গা ঘুরবেন এই সমস্ত ভ্রমণের খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/trip-to-jawahar-kunj/
গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
আমরা তো প্রায়শই 2G, 3G, 4G, 5G ইত্যাদি শব্দগুলি ব্যবহার করে থাকি। কিন্তু এদের মধ্যে পার্থক্য কী কী? কিংবা এরা কীভাবে কাজ করে? কী কী প্রযুক্তি দ্বারা এরা পরিচালিত হয়? তা জানতে হলে পড়ুন এখানে- https://sobbanglay.com/sob/2g-3g-4g-5g
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ ষটপঞ্চমী ব্রত। ষটপঞ্চমী ব্রত সমস্ত বিবাহিতা নারীরা পালন করে থাকে। ব্রত পালনকারীরা বিশ্বাস করে এই ব্রত পালন করলে তার ঘরে সুখের অভাব থাকে না। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/C2tUEOhEFss
কিরীটেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটকণা গ্রামে অবস্থিত। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। মন্দিরের বিস্তারিত ইতিহাস, প্রচলিত জনশ্রুতি ইত্যাদি দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান