সববাংলায়

৪ চৈত্র | ১৮ মার্চ | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ৪ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ১৮ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৪ চৈত্র | ১৮ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিমল মিত্রের জন্মদিন। তাঁর মত বাংলায় এত সহজ করে আর কারও লেখায় ইতিহাসকে কথা বলতে দেখা যায়নি। দেখা যায়নি শরৎচন্দ্রের পর বাংলার বাইরে বাঙালি সাহিত্যিক হিসাবে তাঁর মত জনপ্রিয় হতে। প্রায় পাঁচশোটি ছোট গল্প ও শতাধিক উপন্যাসের লেখক তিনি। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bimal-mitra/
  • আজ পূর্ণদাস বাউলের জন্মদিন। বব ডিলান আপেলের খিচুড়ি খেয়েছিলেন পূর্ণদাস বাউলের স্ত্রীর হাতে। এমনকি তাঁর সঙ্গে এক মঞ্চে বাউল গান গেয়ে বিশ্বের দরবারে বাউল সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন পূর্ণদাস বাউল, ভারতের বাউল সম্রাট। তেতাল্লিশের মন্বন্তরে অভাবের তাড়নায় ট্রেনে, প্ল্যাটফর্মে গান গেয়ে জীবন শুরু হয় পূর্ণদাস বাউলের। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বয়ে চলা তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/purnadas-baul/
  • টুল টুল্ টুলটি / নীল কাগজের ফুলটি / ঘেরাটোপে ঝুলছে / খুকু কেঁদে ফুলছে – এই মধুর ছড়া আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি মা-ঠাকুমাদের মুখে মুখে। বইতে কবির নামের জায়গায় লেখা থাকত মৌমাছি। কিন্তু কে এই মৌমাছি? বাংলার অন্যতম শিশু সাহিত্যিক বিমল ঘোষ। তাঁর শিশু-কিশোরদের সংগঠন মণিমেলার হয়ে বক্তৃতা দিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টেও পাড়ি দিয়েছিলেন তিনি। আজ বিমল ঘোষের জন্মদিনে তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/bimal-ghosh/
  • আজ রুডলফ ডিজেলের জন্মদিন। পৃথিবীর ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক হিসেবে। ঠেলাগাড়িতে করে বাবার তৈরি চামড়ার বা কাঠের জিনিসপত্র বিক্রি করে জীবন শুরু করা ছোট্ট ছেলেটি পরবর্তীকালে প্রযুক্তির দুনিয়ায় তাঁর উদ্ভাবনের জোরে প্রভূত অর্থ উপার্জন করার পরেও মনে প্রাণে বিশ্বাস করতেন যে কোনও কর্মশালার বা ফ্যাক্টরির মালিকানা সব সময় থাকা উচিত তার কর্মচারীদের হাতে। অথচ সাধারণ পরিবহন ব্যবস্থাতেও তাঁর ইঞ্জিনের সাফল্য নিজের জীবিতাবস্থায় দেখে যাওয়া হয়নি এই কালজয়ী প্রযুক্তিবিদের। তিনি রুডলফ ডিজেল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rudolf-diesel/
  • আজ বুদ্ধদেব বসুর মৃত্যুদিন। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রপরবর্তী যুগের একজন কবি, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার এবং অনুবাদক। এছাড়াও অনবদ্য একজন সাহিত্য সমালোচক হিসেবে বাংলাসাহিত্যে তাঁর গুরুত্ব চিরকালীন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/buddhadeb-bose/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-18

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বেলজিয়াম দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে তার জগত বিখ্যাত চকলেট বেলজিয়ামের চার্চে করা অসাধারণ সুন্দর রঙিন কাঁচের কাজের জন্য।এর বাইরেও  বেলজিয়ামকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/belgium/
  • এটা কি জানেন রামায়ণের যে বংশে রামের জন্ম, সেই বংশের একজন রাজা পুনর্জন্ম নিয়েছিল মহাভারতে। সেই রাজার নাম শান্তনু। শান্তনু আর গঙ্গা স্বর্গেই বাস করছিলেন। কিন্তু একটি ঘটনার পর ব্রহ্মার শাপে স্বর্গচ্যুত হয়ে মর্ত্যে আসতে বাধ্য হয়েছিলেন। মর্ত্যে তারা স্বামী-স্ত্রী রূপে বেশ কিছুকাল জীবনযাপন করেছিলেন। কি হয়েছিল তাঁর ? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shantanu-and-ganga/
  • রেডিওলজি বর্তমানে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। চোট আঘাত লাগলে যে এক্স -রে করতে হয়, পেটের সমস্যায় আল্ট্রা সোনোগ্রাফি এ এখন আমরা নিজেরাই জেনে গেছি। কিন্তু যেটা হয়ত জানিনা এগুলো সবই একটিই শাখার অন্তর্গত যাকে রেডিওলজি বলে। এই রেডিওলজি ব্যাপারটা কি সেটা নিয়ে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/radiology/

৪ চৈত্র | ১৮ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নাম। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস “আলালের ঘরের দুলাল” স্রষ্টা হলেন প্যারীচাঁদ মিত্র। জেমস লং সাহেব প্যারীচাঁদ মিত্রকে বলেছিলেন ‘বাংলার চার্লস ডিকেন্স’। তাঁর জীবনী দেখুন এখানে https://youtu.be/GxC5-CxsFxQ
  • আর্কিওলজি গ্যালারি বা পুরাতত্ত্ব বীথিকাটি ভারতীয় জাদুঘর বা কলকাতা জাদুঘর বা ভারতীয় সংগ্রহালয়ের একটি গুরুত্বপূর্ণ গ্যালারি । এখানে বিভিন্ন যুগের শিল্পনমুনাগুলিকে প্রদর্শিত করে তার মধ্য দিয়ে ভারতীয় শিল্পকলার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষতাকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে https://youtu.be/4iKP4tuBplY

৪ চৈত্র | ১৮ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৪ চৈত্র | ১৮ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading