আজ বাংলা ১৪৩২ সালের ২৫ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ১০ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ সুনীল গাভাস্কারের জন্মদিন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তিনি একজন প্রবাদ প্রতিম ব্যাটসম্যান৷ আজ অবধি একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি একই টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি করেছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করার বিরল কৃতিত্ব তাঁর। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunil-gavaskar/
- আজ কেশব চন্দ্র নাগের জন্মদিন। মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে কারাবাস করেছিলেন মিত্র ইন্সটিটিউশনের এই বিখ্যাত গণিত শিক্ষক। একদিকে উত্তম-সুচিত্রার চলচ্চিত্রের প্রতি প্রেম, অন্যদিকে ফুটবলে মোহনবাগান-প্রীতি, সর্বোপরি মা সারদার ভক্ত তিনি বাঙালি গণিত-ভীরু পড়ুয়াদের মনে চিরস্মরণীয়। তাঁর বর্ণময় জীবনের নানা তথ্য বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/keshab-chandra-nag/
- আজ মতি নন্দীর জন্মদিন। ‘ফাইট কোনি, ফাইট!’ এই একটা সংলাপই ক্রীড়াসাহিত্যিক হিসেবে অমর করে রেখেছে তাঁকে। কোনি তাঁর অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস যা নিয়ে পরবর্তীকালে নির্মিত হয়েছে চলচ্চিত্র। তবে শুধুই আনন্দবাজার পত্রিকার ক্রীড়াসাংবাদিকতা কিংবা শিশু-কিশোরদের উপযোগী ক্রীড়াসাহিত্য রচনা নয়, বাংলা আধুনিক কথাসাহিত্যে বিংশ শতাব্দীর ভাঙা সমাজের-ফাঁপা মানুষের অস্তিত্বের সংকট ফুটে উঠেছিল তাঁর লেখায়। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/moti-nandi/
- আজ মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন। বাংলাদেশের ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। সুপন্ডিত এই ব্যক্তির অনায়াস বিচরণ ছিল দেশি-বিদেশি সাহিত্যের আঁকেবাঁকে। ২৪টি ভাষা জানতেন তিনি। ভারতীয় মুসলিম সমাজের মধ্যে তিনিই প্রথম ‘ডক্টরেট’ উপাধি পেয়েছিলেন। রক্ষণশীল পরিবারের সন্তান হয়েও ছিলেন অত্যন্ত উদার ও পরধর্ম সহিষ্ণু। নিজের জাতি ও মাতৃভাষার প্রতি ছিল তাঁর অগাধ ভালবাসা। তিনি মনে করতেন, মাতৃভাষাকে অবহেলা করে কোনো জাতি বড় হতে পারে না। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/muhammad-shahidullah/
- আজ নিকোলা টেসলার জন্মদিন। তিনি একা হাতেই পারতপক্ষে বিংশ শতাব্দীর খোল বদলে দিয়েছেন। অথচ সাধারণ মানুষ থেকে বিজ্ঞানের পাঠ্যপুস্তক – কোন আলোচনাতেই তিনি প্রায় নেই। আজকের অল্টারনেটিং কারেন্টকে তিনিই জনপ্রিয় ও সহজলভ্য করেন। রেডিও কন্ট্রোল, ওয়ারল্যেস পাওয়ার ট্রান্সফার, ওয়ার্ল্ড ওয়ারল্যেস সিস্টেম, টেসলা কয়েল, ইন্ডাক্সন মোটর যুগান্তকারী সব আবিষ্কার তাঁর হাত ধরেই হয়েছে। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nikola-tesla/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-10
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ গুরুপূর্ণিমা। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/guru-purnima
- আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ১৯৯০ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। এই বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখনো অবধি একমাত্র বিশ্বকাপ যেখানে সব থেকে কম গোল হয়েছিল। এছাড়াও এযাবৎ একমাত্র বিশ্বকাপ এটি যেখানে সমগ্র টুর্নামেন্টে মোট ১৬টি লাল কার্ড দেখানো হয়। এই বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fifa-world-cup-1990/
- পোশাক দেখে কোন মানুষের বৈশিষ্টের অনেকটাই জানা যায়। বিভিন্ন সমাজ ও স্থানে আবার বিভিন্ন রকম পোশাক বা তার আদব কায়দা আছে। আবার পোশাকের উপর পরিবেশের একটা প্রভাব ছিল এবং আছেও। সেই সব মিলিয়ে পোশাকের একটা সংস্কৃতিও গড়ে উঠেছে। সময়ের সাথে সাথে সেই পোশাকের সংস্কৃতিও বদলেছে – বাঙালির পোশাকের বিবর্তন কী রকম ভাবে হয়েছে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/transformation-of-bengali-dress/
- পরমাণু বিস্ফোরণের দুদিন পর ম্যানহাটন প্রকল্পের চিকিৎসক হ্যারল্ড জ্যাকবসন ঘোষণা করেন আগামী ৭০ বছর হিরোশিমাতে কোন উদ্ভিদ জন্মাবে না। মাটি এখানকার এতই তেজস্ক্রিয় হয়ে আছে যে সবুজের লেশ পর্যন্ত থাকবে না হিরোশিমাতে । জ্যাকবসনের এই বক্তব্যের ঠিক একমাসের মধ্যে বিস্ফোরণস্থলের এক কিলোমিটারের মধ্যে যেখানে অবস্থিত সবকিছু বিস্ফোরণের সাথে সাথে ধ্বংস হয়ে গেছিল ঠিক সেখানেই দেখা যায় ওই তপ্ত মাটি ভেদ করে একটি লাল ক্যানা ইন্ডিকা(Canna Indica) ফুলের চারা মাটি ভেদ করে জন্ম নিয়েছে। বাকিটা পড়তে জানুন এখানে https://sobbanglay.com/sob/hibakujumoku/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ গুরুপূর্ণিমা। আজ মহাভারতের রচয়িতা গুরু মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জন্মদিন। তিনি হিন্দুদের কাছে মহাভারত ‘বেদ ব্যাস’ নামে পরিচিত। তাঁর স্মরণে এই দিনটি হিন্দু সন্ন্যাসীরা তাঁকে সর্বশ্রেষ্ঠ গুরু মেনে ২১৬ স্তোত্রের ‘গুরুগীতা’ থেকে স্তোত্র পাঠের মাধ্যমে বেদব্যাস এর পুজো করেন যা ‘ব্যাস পূজা’ নামে পরিচিত। তাঁর জন্মকথা নিয়ে বিস্তারিত জানুন https://youtu.be/q8lrTsVPM2g
- আজ সত্যনারায়ণ ব্রত। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান