সববাংলায়

২৩ ভাদ্র | ৯ সেপ্টেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২৩ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সরলা দেবী চৌধুরানীর জন্মদিন। ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা তাঁর হাত ধরেই হয়েছিল। সম্ভবত বাংলা থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগদানকারী প্রথম মহিলা ছিলেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত “বন্দেমাতরম” গানটির সুর তিনিই তৈরি করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarala-devi-chaudhurani/
  • আজ বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক লিও টলস্টয়ের জন্মদিন। মহাকাব্যিক উপন্যাস ‘ওয়ার অ্যাণ্ড পিস্‌’ কিংবা ‘আন্না কারেনিনা’ বিশ্বের সর্বকালের সেরা উপন্যাসগুলির মধ্যে প্রথম সারিতে থাকবে। কিন্তু কি দুর্ভাগ্য! এমন অসামান্য রচনা যার নোবেল পুরস্কারের জন্য বহুবার মনোনীত হলেও তিনি তা অর্জন করতে পারেননি। সাহিত্যিক হিসেবে এত লেখা লিখেছেন তিনি যে সমগ্র তাঁর সমগ্র রচনাবলী প্রায় একশোটি খণ্ডে সংকলিত হয়েছে। তাঁকে নিয়ে লেখা হয়েছে তেইশ হাজার বই, রয়েছে তাঁর সম্পর্কিত ছাপ্পান্ন হাজার প্রবন্ধ। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/leo-tolstoy/
  • আজ বিক্রম বাত্রার জন্মদিন। ভারতের অন্যতম বীর শহীদ তিনি। কার্গিল যুদ্ধে অনবদ্য সাহসিকতার পরিচয় দান এবং আহত সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে শত্রুর গুলিতে তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার তাঁকে মরণোত্তর পরমবীর চক্র পুরস্কারে সম্মানিত করে। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vikram-batra/
  • আজ ভার্গিস কুরিয়েনের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় সামাজিক উদ্যোগপতি যিনি ভারতীয় ইতিহাসে ‘শ্বেতবিপ্লব’-এর জনক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তাঁর চেষ্টাতেই আজ ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/verghese-kurien/
  • আজ মাও সে তুং-এর মৃত্যুদিন। গণপ্রজাতন্ত্রী চিনের প্রতিষ্ঠার মূল কাণ্ডারি ছিলেন কমিউনিস্ট বিপ্লবী নেতা মাও সে তুং। ইতিহাসখ্যাত ‘লং মার্চ’-এ নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চিনের অর্থনৈতিক উন্নয়ন এবং চিনকে শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা করেছিলেন মাও। চিনের ভয়ংকর দুর্ভিক্ষের জন্যও দায়ী ছিলেন তিনি। সক্রিয় রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চাও করতেন তিনি। এই প্রতিভাবান এবং বিতর্কিত রাষ্ট্রনায়ক মাও সে তুং সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mao-ze-dong/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-9

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ইন্টারনেটের দ্রুত গতিকে হাতিয়ার করে পর্ণোগ্রাফি আজকাল অধিকাংশ মোবাইলেই প্রায় উঁকি মারে। আর তার হাতছানিতে সাড়া দেন কিশোর থেকে প্রাপ্তবয়স্ক অনেকেই। সমীক্ষা জানাচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড হওয়া মোট কনটেন্টের ৩৫% পর্ণোগ্রাফি। ১৮ থেকে ২৪ বছর বয়সী ৭০% পুরুষরা মাসে অন্তত একবার হলেও পর্ণসাইট দেখেন। এখন প্রশ্ন এই পর্ণোগ্রাফি আমাদের মস্তিষ্কের উপর আদেও কি প্রভাব ফেলে? কিছুদিন আগেই প্রকাশিত জার্মান গবেষণাপত্রে পর্নোগ্রাফিতে আসক্তি স্মৃতিশক্তিকে দুর্বল করে বলে দাবি করা হয়েছে। কিভাবে? জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/how-does-pornograpy-affect-brain
  • ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা দক্ষিণ চব্বিশ পরগণা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবনের কর্দমাক্ত বাদাবন যা রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি। চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যার্থীর ঢল, বকখালির মনোরম সূর্যাস্ত। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/south-24-parganas/
  • ঋষি গৌতম ষড়যন্ত্রের শিকার হয়ে, শিবের তপস্যা করে বহুকষ্টে ব্রহ্মগিরি পর্বতে গঙ্গার আগমন সম্ভব করলেন, সেখান থেকে গোদাবরী নদীর উদ্ভব হল এবং প্রতিষ্ঠা হল ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। আবার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে ত্র্যম্বকেশ্বরের বর্তমান মন্দিরটি নির্মাণে পেশোয়া বাজিরাওয়ের কৃতিত্ব কতখানি ছিল৷ ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং তার মন্দিরের নেপথ্যে থাকা এইসব কিংবদন্তি, ইতিহাস, এই মন্দিরে উদযাপিত বিভিন্ন উৎসব ইত্যাদি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirlinga-trimbakeshwar

২৩ ভাদ্র | ৯ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সরলা দেবী চৌধুরানীর জন্মদিন। তিনি ছিলেন প্রথম বাঙালি নারী স্বাধীনতা সংগ্রামী।  ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা তাঁর হাত ধরেই হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত “বন্দেমাতরম” গানটির সুর সরলা দেবীই তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথের অনেক গানের সুরের খসড়া তিনি তৈরি করে দিয়েছিলেন। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/ISU7oelqwHg

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • কল্পনার জগতের প্রেম আর সমাজের বাস্তব চিত্রের সংঘাত নিয়ে রুবাই শুভজিৎ ঘোষের কলমে “জ্যোৎস্না মাখা যামিনী” গল্পটি সঠিকভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন। https://youtu.be/6fPe-V4QHmI

২৩ ভাদ্র | ৯ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৩ ভাদ্র | ৯ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading