সববাংলায়

আজকের দিনে ।। ১৬ জানুয়ারি

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৬ জানুয়ারি ।

আজকের দিনে ভারত :

১৭৬১ সালের আজকের দিনে ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল নেয়|

১৭৬৮ সালের আজকের দিনে কলকাতায় প্রথম ঘোড়া দৌড় শুরু হয়

১৯০০ সালের আজকের দিনে বিখ্যাত বাংলা ভাষাতাত্ত্বিক ও সাহিত্যিক সুকুমার সেনের জন্ম হয়।

১৯০১ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মহাদেব গোবিন্দ রানাডের মৃত্যু হয়।

১৯৩১ সালের আজকের দিনে বাঙালি চিকিৎসক তথা ভারতে প্রথম টেস্ট-টিউব বেবির জন্মদানের কৃতিত্ব অর্জনকারী ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয়।

১৯৩৮ সালের আজকের দিনে জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়।

২০২২ সালের আজকের দিনে বিখ্যাত নাট্যকার শাঁওলী মিত্রের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯২২ সালের আজকের দিনে কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নেপাল।

১৯১৯ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোঃ মনসুর আলীর জন্ম হয়।

১৯১৫ সালের আজকের দিনে ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ’র মৃত্যু হয়।

২০১৮ সালের আজকের দিনে সঙ্গীতশিল্পী শাম্মী আখতারের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব :

৯২৯ সালের আজকের দিনে স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানি স্থাপন করেন।

১৮৪৬ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকো আক্রমণের মধ্য দিয়ে এই দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়।

১৯২০ সালের আজকের দিনে প্যারিসে লিগ অব নেশন্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৯২৯ সালের আজকের দিনে বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।

১৯৪৫ সালের আজকের দিনে জার্মান ফুয়েরার অ্যাডলফ হিটলার ব্যাঙ্কারে অবস্থান গ্রহণ করেন।

১৯৬৬ সালের আজকের দিনে নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ি ক্ষমতা গ্রহণ করেন।

১৯৭০ সালের আজকের দিনে গদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৭৩ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়।

১৯৭৯ সালের আজকের দিনে প্রচন্ড গণবিক্ষোভের মুখে পড়ে শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভী ইরান থেকে পলায়ন করেন।

১৯৮২ সালের আজকের দিনে  প্রায় সাড়ে চারশো বছর বিছিন্ন অবস্থা থাকার পর ভ্যাটিক্যান সিটি আর গ্রেট ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়|

১৯৮৭ সালের আজকের দিনে নেপালের কাঠমন্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ সালের আজকের দিনে পারস্য উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

২০০০ সালের আজকের দিনে রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২০০১ সালের আজকের দিনে কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি লরা কাবিলা রাজধানী কিনসাসায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন।

২০০১ সালের আজকের দিনে নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীর বীক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ মোট ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।

২০০২ সালের আজকের দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অন্যান্য তালিবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত গ্রহণ করে।

২০০৬ সালের আজকের দিনে আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক হয়।

আজকের দিনে

আজকের দিনে ।। ১৫ জানুয়ারি আজকের দিনে ।। ১৭ জানুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading