কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে সালের আজকের দিনে ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সালের আজকের দিনে ইতিহাসে ২৬ এপ্রিল ।
সাম্প্রতিক পোস্ট
বিশেষ দিবস :
২৬ এপ্রিল – বিশ্ব মেধা সম্পদ দিবস ৷
আজকের দিনে ভারত :
১৫৮৯ সালের আজকের দিনে হিন্দুস্তানী উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম স্রষ্টা তানসেনের মৃত্যু হয়।
১৮৮৪ সালের আজকের দিনে আয়েত আলী খাঁর জন্ম হয়। তিনি প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক ছিলেন।
১৮৯২ সালের আজকের দিনে ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রী ক্রুশ্নচন্দ্র গজপতির জন্ম হয়।
১৮৯৭ সালের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক নীতিন বসুর জন্ম হয়।
১৯২০ সালের আজকের দিনে গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের মৃত্যু হয়।
১৯২৪ সালের আজকের দিনে বাঙালি কথাসাহিত্যিক নারায়ণ সান্যালের জন্ম হয়।
১৯৩৬ সালের আজকের দিনে ওড়িশার প্রখ্যাত সাহিত্যিক জগন্নাথ প্রসাদ দাসের জন্ম হয়
১৯৩৭ সালের আজকের দিনে বিশিষ্ট মানবাধিকার কর্মী স্ট্যান স্বামীর জন্ম হয়।
১৯৫৩ সালের আজকের দিনে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৮৯৪ সালের আজকের দিনে বিশিষ্ট সমালোচক, নাট্যকার কাজী আবদুল ওদুদের জন্ম হয়।
১৮৯৫ সালের আজকের দিনে ঢাকার শেষ নবাব খাজা হাবিবুল্লাহের জন্ম হয়।
১৯৪৯ সালের আজকের দিনে মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের জন্ম হয়।
১৯৫২ সালের আজকের দিনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন স্থাপন হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া।
১৯৯২ সালের আজকের দিনে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৫ সালের আজকের দিনে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
আজকের দিনে বিশ্ব :
১৭১৭ সালের আজকের দিনে ইংরেজ জলদস্যু ক্যাপ্টেন স্যামুয়েল বেল্লামির মৃত্যু হয়।
১৭৯৮ সালের আজকের দিনে ওজেন দ্যলাক্রোয়া জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি চিত্রকর ছিলেন।
১৯৩৩ সালের আজকের দিনে নাৎসি জার্মানির গোপন পুলিশ সংস্থা ‘গোস্টাপো’ স্থাপিত হয়।
১৯৫১ সালের আজকের দিনে মিউনিখে সড়ক দুর্ঘটনায় পদার্থবিদ আর্নল্ড সোমারফিল্ডের মৃত্যু হয়।
১৯৬১ সালের আজকের দিনে ফরাসি সেনাবিদ্রোহ ব্যর্থ হয়।
১৯৬২ সালের আজকের দিনে ‘নাসা’র রেঞ্জার-৪ মহাশূন্যযান চন্দ্রপৃষ্ঠে ধ্বংস হয়।
১৯৬৩ সালের আজকের দিনে লিবিয়ার সংবিধানে নারীরা ভোটাধিকার পায়।
১৯৮৬ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন-এ চেরনোবিল নিউক্লীয় শক্তি উৎপাদন কেন্দ্রে দূর্ঘটনার কবলে ঘটে।
১৯৯১ সালের আজকের দিনে ফুটবল তারকা দিয়াগো মারাদোনাকে মাদকাশক্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
১৯৯৪ সালের আজকের দিনে প্রথমবার বর্ণ নির্বিশেষে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়।
২০০৪ সালের আজকের দিনে সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করা হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান