সববাংলায়

আজকের দিনে ।। ২৫ আগস্ট

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৫ আগস্ট।

আজকের দিনে ভারতঃ

১৮৭২ সালের আজকের দিনে বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী স্যার আবদুল করিম গজনভির জন্ম হয়।

১৮৭৩ সালের আজকের দিনে লেখক, স্বাধীনতা সংগ্রামী জে. এ ন্যাটসনের জন্ম হয়।

১৯০০ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম হয়।

১৯৬৫ সালের আজকের দিনে ক্রিকেটার সঞ্জীব শর্মার জন্ম হয়।

২০১৩ সালের আজকের দিনে সঙ্গীতশিল্পী ও গীতিকার রঘুনাথ পাণিগ্রাহীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯৩৩ সালের আজকের দিনে লেখিকা, শিক্ষাবিদ হালিমা খাতুনের জন্ম হয়।

১৯৬২ সালের আজকের দিনে বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক তসলিমা নাসরিনের জন্ম হয়।

১৯৭৫ সালের আজকের দিনে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

১৯৮০ সালের আজকের দিনে ক্রিকেটার মনিরুল ইসলামের জন্ম হয়।

আজকের দিনে বিশ্বঃ

১২২৭ সালের আজকের দিনে মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেতা চেঙ্গিজ খানের মৃত্যু হয়।

১৮১৯ সালের আজকের দিনে বাষ্প ইঞ্জিনের উদ্ভাবক জেমস ওয়াটের মৃত্যু হয়।

১৮২৫ সালের আজকের দিনে উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩০ সালের আজকের দিনে বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৮৬৭ সালের আজকের দিনে ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডের মৃত্যু হয়।

১৯০০ সালের আজকের দিনে জার্মান ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও সমালোচক ফ্রেডরিক নিৎসের মৃত্যু হয়।।

১৯০৩ সালের আজকের দিনে হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান দাবা খেলোয়াড় আরপদ এমরিক এলোর জন্ম হয়।

১৯০৬ সালের আজকের দিনে ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথের জন্ম হয়।

১৯০৮ সালের আজকের দিনে ফরাসি পদার্থবিদ হেনরি বেকারেলের মৃত্যু হয়।

১৯০৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী অঁতোয়ান অঁরি বেক্যরেলের মৃত্যু হয়।

১৯১১ সালের আজকের দিনে ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর ভো নগুয়েন গিয়াপের জন্ম হয়।

১৯১৬ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শিশুরোগ বিশেষজ্ঞ ও ভাইরাসবিদ ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্‌সের জন্ম হয়।

১৯১৮ সালের আজকের দিনে আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাকটর লিওনার্ড বার্নস্টেনের জন্ম হয়।

১৯১৯ সালের আজকের দিনে আমেরিকান সার্জেন্ট, আইনজীবী ও রাজনীতিবিদ জর্জ করলে ওয়ালেস জুনিয়রের জন্ম হয়।

১৯১৯ সালের আজকের দিনে লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।

১৯২০ সালের আজকের দিনে এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।

১৯২১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।

১৯২৮ সালের আজকের দিনে জার্মান নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী হার্বার্ট ক্রোয়েমারের জন্ম হয়।

১৯৩০ সালের আজকের দিনে বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক স্যার থমাস শন কনারির জন্ম হয়।

১৯৩৩ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ও পরিচালক টম স্কেরিটের জন্ম হয়।

১৯৩৮ সালের আজকের দিনে রাশিয়ান পাইলট, এক্সপ্লোরার ও লেখক আলেকজান্ডার কুপরিনের মৃত্যু হয়।

১৯৪৪ সালের আজকের দিনে জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।

১৯৬০ সালের আজকের দিনে রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।

১৯৬৬ সালের আজকের দিনে মিশরীয় ইসলামী চিন্তাবিদ ও বিপ্লবী রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব শহীদের মৃত্যু হয়।

১৯৭০ সালের আজকের দিনে জার্মান মডেল ও ফ্যাশন ডিজাইনার ব্রিজিট বার্ডো ক্লডিয়া শিফারের জন্ম হয়।

১৯৭৩ সালের আজকের দিনে জার্মান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ফাতিহ আকিনে জন্ম হয়।

১৯৭৬ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ইয়ভিন্ড জনসনের মৃত্যু হয়।

১৯৮৪ সালের আজকের দিনে আমেরিকান ঔপন্যাসিক, নাট্যকার ও চিত্রনাট্যকার ট্রুম্যান ক্যাপোটির মৃত্যু হয়।

১৯৮৭ সালের আজকের দিনে আমেরিকান মডেল ও অভিনেত্রী ব্লাকে লিভেলির জন্ম হয়।

২০০১ সালের আজকের দিনে আমেরিকান গায়িকা ও অভিনেত্রী আলিয়াহের মৃত্যু হয়।

২০১২ সালে আজকের দিনে মার্কিন নভোচারী ও চাঁদে অবতরনকারী প্রথম মানুষ নীল আর্মস্ট্রং এর মৃত্যু হয়।  ।

আজকের দিনে

আজকের দিনে | ২৪ আগস্ট আজকের দিনে ।। ২৬ আগস্ট

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading