কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৯ ফেব্রুয়ারি ।
আজকের দিনে ভারত :
১৩৮৯ সালের আজকের দিনে দ্বিতীয় গিয়াসউদ্দিন তুঘলক দিল্লিতে নিহত হন।
১৬৩০ সালের আজকের দিনে শিবাজীর জন্ম হয়।
১৮৬১ সালের আজকের দিনে রানী রাসমণির মৃত্যু হয়।
১৮৯১ সালের আজকের দিনে ‘ অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়।
১৯০৪ সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
১৯১৫ সালের আজকের দিনে রাজনীতিবিদ গোপালকৃষ্ণ গোখলের মৃত্যু হয়।
১৯৭৮ সালের আজকের দিনে খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিকের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪৭ সালের আজকের দিনে বাংলাদেশি ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম হয়।
১৯২৯ সালের আজকের দিনে বাংলাদেশি সাংবাদিক, শিক্ষক ও ভাষা সৈনিক আবদুল গফুরের জন্ম হয়। ভাষা আন্দোলনে তাঁর অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০০৫ সালে একুশে পদক প্রদান করে।
আজকের দিনে বিশ্ব :
১৪৭৩ সালের আজকের দিনে বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাসের জন্ম হয়।
১৬১৮ সালের আজকের দিনে ডেনিস – অষ্ট্রেলিয়া যুদ্ধের অবসান হয়।
১৭৩২ সালের আজকের দিনে ইংরেজ নাট্যকার রিচার্ড কাম্বারল্যান্ড জন্মগ্রহণ করেন।
১৮০৩ সালের আজকের দিনে সুইজারল্যান্ডে মধ্যস্থতা আইন পাশ হয়।( যার ফলে ক্যান্টনস পুনরায় স্বাধীন হয়।)
১৮৫৫ সালের আজকের দিনে লিভারপুলে খাদ্য দাঙ্গা শুরু হয়।
১৮৭৮ সালের আজকের দিনে টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ পেটেন্ট করেন।
১৯২৪ সালের আজকের দিনে জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষরিত হয়।
১৯৪১ সালের এই দিনে কেনিয়ায় অবস্থানরত ব্রিটিশ বাহিনী ইতালীয় সোমালিল্যান্ড দখল করে নেয়।
১৯৪২ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান অষ্ট্রেলিয়ার মূল ভূখন্ডে প্রথম বিমান হামলা হানে।
১৯৫১ সালের আজকের দিনে নেপালে গণঅভ্যুত্থানে ১০৪ বছরের পুরানো রানা শাসনামলের পতন এবং রাজপরিবারের ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা।
১৯৫১ সালের আজকের দিনে বিখ্যাত ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক আন্দ্রে জিঁদ পরলোক গমন করেন।
১৯৬৩ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন, কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়।
১৯৯৭ সালের আজকের দিনে চীনের শীর্ষ নেতা দেন শিয়াও পিং পরলোক গমন করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান