সববাংলায়

আজকের দিনে | ২৬ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৬ জুলাই ।

বিশেষ দিবস

২৬ জুলাই – কার্গিল বিজয় দিবস

আজকের দিনে ভারত:

১৮৫৬ সালের আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়।

১৮৬৫ সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি কবি এবং সুরকার রজনীকান্ত সেনের জন্ম হয়।

১৮৯১ সালের আজকের দিনে ঐতিহাসিক, পুরাতত্ত্ববিদ ও প্রাবন্ধিক রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যু হয়।

১৯৫‌২ সালের আজকের দিনে বাঙালি কবি মোহিতলাল মজুমদারের মৃত্যু হয়।

১৯৮৭ সালের আজকের দিনে রবীন্দ্রসংগীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়।

১৯৯৯ সালের আজকের দিনে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে হারিয়ে জয়লাভ করে। এই জয়কে স্মরণীয় করে রাখতে এই দিনে কার্গিল বিজয় দিবস পালন করা হয়।

২০০১ সালের আজকের দিনে দস্যুরানী ফুলন দেবীকে হত্যা করা হয়।

২০০৫ সালের আজকের দিনে মুম্বাইয়ে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং প্রায় ৫০০০ মানুষের মৃত্যু হয়।

২০২২ সালের আজকের দিনে বিশিষ্ট চিকিৎসক ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৮৭৬ সালের আজকের দিনে ঢাকা নবাব পরিবারের সদস্য খাজা আতিকুল্লাহের জন্ম হয়।

১৯৫১ সালের আজকের দিনে বিশিষ্ট পণ্ডিত, অর্থনীতিবিদ, নীতি নির্ধারক হোসেন জিল্লুর রহমানের জন্ম হয়।

১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশী ক্রিকেটার খালেদ মাহমুদের জন্ম হয়।

১৯৭৭ সালের আজকের দিনে বাংলাদেশ আইসিসি (ICC) এর অ্যাসোসিয়েট সদস্য হয়।

২০০০ সালের আজকের দিনে ফরাসি-বাংলাদেশি দাবাড়ু ফাহিম মোহাম্মদের জন্ম হয়।

আজকের দিনে বিশ্ব:

১৮৩৫ সালের আজকের দিনে হাওয়াইয়ে প্রথম আখ চাষ শুরু হয়।

১৮৪৭ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।

১৮৭৫ সালের আজকের দিনে সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাফ ইয়ুং এর জন্ম হয়।

১৯০৮ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেসটিগেশন বা এফবিআই গঠন করা হয়েছিলো।

১৯০৮ সালের আজকের দিনে চিলির রাষ্ট্রপতি সালবাদোর আইয়েন্দের জন্ম হয়।

১৯২৮ সালের আজকের দিনে একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্ট্যানলি কুব্রিকের জন্ম হয়।

১৯৪৪ সালে আজকের দিনে মিশরের রাজধানী কায়রোতে ইরানের শেষ শাহ মুহাম্মদ রেজা খানের মৃত্যু হয়।

১৯৫০ সালের আজকের দিনে ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।

১৯৫৫ সালের আজকের দিনে পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির জন্ম হয়।

১৯৫৬ সালের আজকের দিনে মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।

১৯৬৫ সালের আজকের দিনে যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।

১৯৬৯ সালের আজকের দিনে এপোলো ১১ অভিযানের অংশ হিসাবে নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র চাঁদে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

২০০০ সালে আজকের দিনে মার্কিন পরিসংখ্যানবিদ জন টুকির মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২৫ জুলাই আজকের দিনে | ২৭ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading