কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৬ জুন ।
আজকের দিনে ভারত:
১৬৭৪ সালের আজকের দিনে শিবাজী মারাঠা সাম্রাজ্যের রাজা ‘ছত্রপতি’ হিসেবে মুকুট ধারণ করেন।
১৮৬৭ সালের আজকের দিনে কলকাতা হাইকোর্টের প্রথম দেশীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের মৃত্যু হয়।
১৮৭৯ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী, সাংবাদিক, সাহিত্যিক উপেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের জন্ম হয়।
১৯১১ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি লেখক নীহাররঞ্জন গুপ্তর জন্ম হয়।
১৯১৯ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও গবেষক রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মৃত্যু হয়।
১৯২৯ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক সুনীল দত্তের জন্ম হয়।
১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেটার সুনীল জোশির জন্ম হয়।
১৯৮১ সালের আজকের দিনে বিহারে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়।
২০০৪ সালের আজকের দিনে ভারতীয় সংসদ তামিল ভাষাকে প্রাচীন ভাষার (Classical Language) মর্যাদা প্রদান করে।
আজকের দিনে বাংলাদেশ:
১৯৪৯ সালের আজকের দিনে রাজনীতিবিদ, আওয়ামী লীগের সদস্য এবং জাতীয় সংসদের প্রতিনিধি নিলুফার জারাফুল্লাহ এর জন্ম হয়।
১৯৬৬ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মহিলা মেয়র সেলিনা হায়াৎ আইভীর জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর।
১৯৭৫ সালের আজকের দিনে বাংলাদেশে সকল বেসরকারী সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়।
২০১৪ সালের আজকের দিনে বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলমের মৃত্যু হয়।
২০১৭ সালের আজকের দিনে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী লতিফুর রহমানের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব:
১৭৯৯ সালের আজকের দিনে আমেরিকার অন্যতম স্বাধীনতা সংগ্রামী প্যাট্রিক হেনরির মৃত্যু হয়।
১৮৪৪ সালের আজকের দিনে লন্ডনে ‘ইয়ং মেন’স ক্রিস্চান অ্যাসোসিয়েশন’ (YMCA) প্রতিষ্ঠিত হয়।
১৮৬৮ সালেরআজকের দিনে ইংল্যান্ডের বিখ্যাত অভিযাত্রী ফ্যালকন স্কটের জন্ম হয়।
১৮৮২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরি ডব্লিউ শেলী ‘Electronic Iron’-এর পেটেন্ট নেন।
১৮৯১ সালের আজকের দিনে কানাডার প্রথম প্রধানমন্ত্রী জন এ ম্যাকডোনাল্ড এর মৃত্যু হয়।
১৯০১ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণর জন্ম হয়।
১৯৫৬ সালের আজকের দিনে পেরুতে ইনকাদের প্রাচীন শহর ‘মাচু পিচু’ খুঁজে বের করার কৃতিত্ব প্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ এবং মার্কিন সেনেটর ও গভর্নর হিরাম বিংঘাম এর মৃত্যু হয়।
১৯৫৬ সালের আজকের দিনে প্রবাদপ্রতিম সুইডিশ টেনিস প্লেয়ার বিয়ন বর্গের জন্ম হয়।
১৯৯৬ সালের আজকের দিনে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ভারতের সাথে বানিজ্যিক লেনদেনের পথ উন্মুক্ত করে দেন।
১৯৯৭ সালের আজকের দিনে মার্কিন কংগ্রেস মাদার টেরেসাকে সোনার মেডেল দিয়ে সম্মানিত করে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান