কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩ মে ।
বিশেষ দিবস :
৩ মে – বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজকের দিনে ভারত :
১৭৬৫ সালের আজকের দিনে রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে কলকাতায় পৌঁছন।
১৭৬৫ সালের আজকের দিনে ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।
১৮৯৬ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী ভি কে কৃষ্ণমেননের জন্ম হয়।
১৯১৩ সালের আজকের দিনে প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দাদাসাহেব ফালকে পরিচালিত ‘রাজা হরিশ্চন্দ্র’ মুক্তি পায়।
১৯৩৯ সালের আজকের দিনে নেতাজী সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন।
১৯৬৯ সালের আজকের দিনে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হুসেইনের মৃত্যু হয়।
১৯৭৩ সালের আজকের দিনে বাঙালি স্থাপত্যবিদ এফ আর খান-এর নকশায় নির্মিত তৎকালীন বিশ্বের সর্বোচ্চ ভবন ‘সিয়ার্স টাওয়ার’ (বর্তমান ‘উইলিস টাওয়ার’)-এর নির্মাণকার্য সম্পন্ন হয়।
১৯৮১ সালের আজকের দিনে চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস দত্তের মৃত্যু হয়।
১৯৮৮ সালের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক, লেখক ও কবি প্রেমেন্দ্র মিত্রের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯২৯ সালের আজকের দিনে লেখিকা জাহানারা ইমামের জন্ম হয়।
১৯৫১ সালের আজকের দিনে লেখক, চলচ্চিত্র পরিচালক এবং ফিল্ম এডিটর আওকাত হোসেনের জন্ম হয়।
১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযোদ্ধা সাইফ মিজানুর রহমানের মৃত্যু হয়। তিনি ২০১৪ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন।
১৯৭১ সালের আজকের দিনে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পিতা ফায়জুর রহমান আহমেদের মৃত্যু হয়।
১৯৭৬ সালের আজকের দিনে বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে ৷
আজকের দিনে বিশ্ব :
১৪৬৯ সালের আজকের দিনে ইতালীয় দার্শনিক, কূটনীতিক এবং লেখক নিকোলো ম্যাকিয়াভেলির জন্ম হয়।
১৮৩৭ সালের আজকের দিনে গ্রীসে অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৯২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী জর্জ প্যাগেট থমসনের জন্ম হয়।
১৯০২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ আলফ্রেড কাস্টলারের জন্ম হয়।
১৯১৯ সালের আজকের দিনে আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক পিট সিগারের জন্ম হয়।
১৯৩৭ সালের আজকের দিনে মার্গারেট মিচেল তার “গন উইথ দ্যা উইন্ড-এর জন্য পুলিৎজার পুরুস্কার পান।
১৯৫৫ সালের আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড হুকসের জন্ম হয়।
১৯৭৫ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী ক্রিস্টিনা হেনড্রিক্সের জন্ম হয়।
১৯৯৯ সালের আজকের দিনে ইংরেজ উইকেটরক্ষক টমাস গডফ্রি ইভানের মৃত্যু হয়।
২০০৭ সালের আজকের দিনে আমেরিকার মহাকাশচারী ওয়ালি সচিরার মৃত্যু হয়।
২০১৪ সালের আজকের দিনে আমেরিকার নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্যারি স্ট্যানলি বেকারের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান