সববাংলায়

ইতিহাসে আজকের দিনে ৯ নভেম্বর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে আজকের দিনে ৯ নভেম্বর ।

বিশেষ দিবস :

আজকের দিনে ৯ নভেম্বর – বিশ্ব স্বাধীনতা দিবস।

আজকের দিনে ৯ নভেম্বর – জাতীয় আইনি পরিষেবা দিবস।

আজকের দিনে ভারত :

১৭৯৮ সালের আজকের দিনে ব্রিটিশ গভর্নর লর্ড ওয়েলেসলির আদেশে কলকাতায় ঘোড়দৌড় নিষিদ্ধ বলে ঘোষিত হয়।

১৮৭৭ সালের আজকের দিনে বিশিষ্ট কবি, দার্শনিক ও রাজনীতিবিদ মুহাম্মদ ইকবালের জন্ম হয়।

১৯০৪ সালের আজকের দিনে বিজ্ঞানী পঞ্চানন মাহেশ্বরীর জন্ম হয়।

১৯৬২ সালের আজকের দিনে বিশিষ্ট শিক্ষাবিদ ধন্দ কেশভ কারভে পরলোক গমন করেন।

১৯৮০ সালের আজকের দিনে ভারতের বিশিষ্ট কমিউনিস্ট নেতা পি. সি. যোশী পরলোক গমন করেন।

২০০০ সালের আজকের দিনে উত্তর প্রদেশ রাজ্যকে খণ্ডিত করে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়।

২০০২ সালের আজকের দিনে বিশিষ্ট ছৌ নৃত্যশিল্পী গম্ভীর সিং মুড়ার মৃত্যু হয়।

২০০৫ সালের আজকের দিনে ভারতের দশম রাষ্ট্রপতি এবং নবম উপরাষ্ট্রপতি কে আর নারায়ণনের মৃত্যু হয়।

২০১১ সালের আজকের দিনে হরগোবিন্দ খোরানার মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৫০ সালের আজকের দিনে বাংলাদেশী রাজনীতিবিদ আহসানউল্লাহ ওরফে আহসানউল্লাহ মাস্টারের জন্ম হয়।

১৯৮৩ সালের আজকের দিনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি অভিনেতা অরুণ কুমার সাহার জন্ম হয়।

আজকের দিনে বিশ্ব :

৯৫৯ সালের আজকের দিনে বাইজেন্টাইনের বিশিষ্ট সম্রাট সপ্তম কনস্টান্টটাইন পরলোক গমন করেন।

১৭৭৮ সাকের আজকের দিনে ইতালির বিশিষ্ট ভাস্কর ও চিত্রকর গিওভানি পিরানেসি পরলোক গমন করেন।

১৮১৮ সালের আজকের দিনে রাশিয়ার বিখ্যাত ঔপন্যাসিক ইভান তুরগেনেভ জন্মগ্রহণ করেন।

১৮৪১ সালের আজকের দিনে ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ড জন্মগ্রহণ করেন।

১৮৯৭ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক রোনালড নোরিশ জন্মগ্রহণ করেন।

১৯১৭ সালের আজকের দিনে রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে প্রথম শ্রমিক-কৃষকের সরকার গঠিত হয়।

১৯১৮ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর কাছে জার্মান বাহিনীর একের পর এক পরাজয়ের পরিপ্রেক্ষিতে সেদেশে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং সর্বশেষ সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়ম পদত্যাগ করেন।

১৯২৯ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীর বিশিষ্ট লেখক ইমরে কারতেজ জন্মগ্রহণ করেন।

১৯৩৬ সালের আজকের দিনে বিশিষ্ট দাবা বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তাল জন্মগ্রহণ করেন।

১৯৪৮ সালের আজকের দিনে ব্রাজিলের বিশিষ্ট ফুটবল খেলোয়াড় ও ফুটবল দলের ম্যানেজার ফেলিপে স্কলারি জন্মগ্রহণ করেন।

১৯৫৩ সালের আজকের দিনে কম্বোডিয়া, ফ্রান্সের অধীনতা থেকে মুক্তিলাভ করে।

১৯৬৫ সালের আজকের দিনে ব্রিটেনে হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদন্ড আইন রহিত বলে ঘোষণা করা হয়।

১৯৮৯ সালের আজকের দিনে পূর্ব ও পশ্চিম জার্মানীকে বিভক্তকারী বার্লিন প্রাচীর নির্মাণের প্রায় আঠাশ বছর পর ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়।

১৯৯০ সালের আজকের দিনে নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান প্রণয়ন করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান।

২০০৪ সালের আজকের দিনে বিশিষ্ট ইতিহাসবিদ, সাংবাদিক ও লেখক আইরিস চ্যাং আত্মহত্যা করেন।

২০০৮ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ার কুখ্যাত সন্ত্রাসবাদী নেতা ইমাম সামডুরা-কে হত্যা করা হয়।

আজকের দিনে

ইতিহাসে আজকের দিনে ৮ নভেম্বর ইতিহাসে আজকের দিনে ১০ নভেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading