আজ বাংলা ১৪৩১ সালের ৪ বৈশাখ এবং ইংরাজি ২০২৪ সালের ১৭ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস। কথিত আছে, গ্রেট বৃটেনের রানী ভিক্টোরিয়ার বংশধরদের মাধ্যমে হিমোফিলিয়া রোগটি ছড়িয়ে পড়েছিল। রানী এবং তাঁর কয়েকজন কন্যা সন্তান এই রোগের বাহক ছিলেন। তাঁদের যখন অন্য দেশের রাজপরিবারে বিয়ে হয়, তখন এই রোগ সেই সমস্ত দেশে ছড়িয়ে পড়ে। এই কারণেই এই রোগকে রাজকীয় রোগ বলা হয়। হিমোফিলিয়া সম্বন্ধে সচেতনতা তৈরির জন্য ১৭ এপ্রিল দিনটি বেছে নেওয়া হয়েছে। দিনটি নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-hemophilia-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মাইকেল মধুসূদন দত্তের সমসময়ে দাঁড়িয়ে মহাকাব্য রচনার প্রয়াস করেছিলেন উনিশ শতকের জনপ্রিয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তরুণ রবীন্দ্রনাথ তাঁর ‘বৃত্রসংহার’ কাব্যের প্রশংসা করেছিলেন। আর্থিক দুরবস্থার কারণে পড়াশোনায় বারংবার ছেদ পড়লেও কখনও চাকরি করে, কখনও বা নিজের অসামান্য মেধার সাহায্যে বৃত্তি অর্জন করে লেখাপড়া করেছিলেন তিনি। আইনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে হাইকোর্টের একজন নামজাদা আইনজীবী হয়ে উঠেছিলেন। প্রতিভাবান কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hemchandra-bandyopadhyay/
আজ অমৃতলাল বসুর জন্মদিন। ব্রিটিশকে ব্যঙ্গ করে উপেন্দ্রনাথ দাসের লেখা ‘গজদানন্দ ও যুবরাজ’ নাটক মঞ্চস্থ করার কারণে কারাবাস করতে হয়েছিল নট ও নাটককার অমৃতলাল বসুকে। গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দুশেখর মুস্তাফির মতো মহান নাট্যব্যক্তিত্বদের সান্নিধ্য লাভ করেছিলেন তিনি। গ্রেট ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি। নাটক ছাড়াও কবিতা, প্রবন্ধ, উপন্যাস রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। ব্যঙ্গ ও রসিকতার জন্য বঙ্গবাসীর কাছে তিনি ‘রসরাজ’ নামে পরিচিত ছিলেন। এই প্রতিভাবান নাট্যকার অমৃতলাল বসু সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amrita-lal-basu/
আজ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের মৃত্যুদিন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটিকে ভারতবর্ষে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। তিনি ছিলেন একজন দার্শনিক, পন্ডিত, অধ্যাপক ও রাজনীতিবিদ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sarvepalli-radhakrishnan/
আজ ভি এস শ্রীনিবাস শাস্ত্রীর মৃত্যুদিন। তামিলনাড়ুর কুম্বাকনাম- এ জন্মগ্রহণ করেন এক দরিদ্র পুরোহিতের পরিবারে। ছাত্র অবস্থায় ইংরেজি গ্রামারের বাইবেল J.C.Nesfield- এর “ইংলিশ গ্রামার” নামক বইটিতে বেশ কয়েকটি ভুল ধরেছিলেন। এমন কি উইনস্টন চার্চিলকেও রেয়াত করেননি ভুল উচ্চারন দেখে। বাগ্মীতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর সম্বন্ধে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/v-s-srinivasa-shastri/
আজ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মৃত্যুদিন। ম্যাজিক রিয়ালিজম বললেই যে সাহিত্যিকের নাম সবার আগে মনে আসে, তিনি বিশ্বখ্যাত গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। দীর্ঘ আঠারো মাস গৃহবন্দী হয়ে মার্কেজ লিখেছিলেন ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসটি। পরিবার প্রতিপালনের জন্য এই সময় তিনি নিজের গাড়িটিও বেচে দিয়েছিলেন। তাঁর বর্ণময় জীবনের অনেক অজানা তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gabriel-garcia-marquez/
আজ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যুদিন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একজন প্রতিষ্ঠাতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়ায় স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ছিলেন। পেনসিলভেনিয়ায় প্রথম বিশ্ববিদ্যালয় যেমন তৈরি করেছিলেন, তেমনি ফিলাডেলফিয়ায় প্রথম ফায়ার ডিপার্টমেন্ট তৈরির নেপথ্য কান্ডারিও ছিলেন তিনি। আবিষ্কার করেছিলেন বাইফোকাল চশমা, বার্নিং স্টোভ, লাইটনিং রড প্রভৃতি। এই প্রতিভাবান বহুগুণসম্পন্ন ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/benjamin-franklin/
আজ বাসন্তী পূজার নবমী। রাজা সুরথ বসন্তকালে প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন তাই এর আরেক নাম বাসন্তী পূজা। মর্ত্যে দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চন্ডীতে রাজা সুরথের গল্প উল্লেখ করা আছে। বাসন্তী পূজা নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/basanti-puja/
আজ রামনবমী। বিশ্বাস করা হয় রাম এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন। এটিকে হিন্দুধর্মে অতি পবিত্র দিন হিসাবে মান্য করা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ram-nabami
আজ বাসন্তী পূজার নবমী। শাস্ত্রমতে এটাই দুর্গাপূজার উপযুক্ত সময়। কিন্তু শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য শরৎকালে দেবীর পূজা করে অকালে দেবীকে জাগ্রত করেন। অকালবোধন কথার অর্থ হল অসময়ে দেবীর আহ্বান করা। তবে গবেষকদের মতে রাম কখনই দুর্গাপূজা করেননি। বাল্মীকি রামায়ণে কোথাও অকালবোধনের উল্লেখ নেই। অকালবোধন নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/akalbodhon
গান্ধাররাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে হয় ধুমধামের সাথে। গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিয়েতে আপত্তি করেননি। বরং তিনি তাঁর অন্ধস্বামীকে অতিক্রম করবেন না এই সংকল্প নিয়ে বিয়ের পর একটুকরো কাপড় দিয়ে নিজের দুই চোখ বেঁধে রাখেন । বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marriage_of_dhritarashtra/
বাগবাজার নাকী বাঘ বাজার? নামকরণ নিয়ে যেমন রয়েছে নানান মত তেমনই নানান ঐতিহাসিক চরিত্র ঘটনা জড়িয়ে রয়েছে বাগবাজারকে নিয়ে – শ্রীরামকৃষ্ণ বা গিরিশ ঘোষ মায়ের মন্দির বা গিরিশ মঞ্চ এসবই বাগবাজারের ঐতিহ্যকে কলকাতার মধ্যে অন্যতম প্রধান হিসেবে তুলে ধরেছে। অথবা রবীন্দ্রনাথ যে বাড়ি থেকে শুরু করেছিলেন ‘রাখি বন্ধন’ সেই বসুবাটীও এই বাগবাজারেই। ‘কলকাতার বাজার’গুলির মধ্যে তাই বাগবাজারকে সবিস্তারে জানতেই হবে আর তার জন্যে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bagbazar/
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/wdT0V9hoIfc
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান