আজ বাংলা ১৪৩১ সালের ২০ বৈশাখ এবং ইংরাজি ২০২৪ সালের ৩ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ জাহানারা ইমামের জন্মদিন। বড় ছেলে রুমীকে মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর থেকেই শহীদ জননী নামে বিখ্যাত হয়ে ওঠেন জাহানারা ইমাম। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা তিনি। মুক্তিযুদ্ধকে একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা, তাঁর স্বামী ও বড় ছেলেকে হারানোর যন্ত্রণা থেকেই তিনি লিখেছিলেন ‘একাত্তরের দিনগুলি’ নামের ভ্রমণকাহিনীটি। মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থাও করেছিলেন তিনি। জাহানারা ইমামের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jahanara-imam/
- আজ নিকোলো ম্যাকিয়াভেলির জন্মদিন। পৃথিবী বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে বেশ কিছু প্রকল্পে কাজ করেছিলেন ইতালীয় দার্শনিক, কূটনীতিক এবং লেখক নিকোলো ম্যাকিয়াভেলি। রাজনৈতিক কারণে কারাবন্দীও থাকতে হয়েছিল তাঁকে। ফ্লোরেন্সের নিজস্ব সেনাবাহিনী গঠনের মূল কান্ডারি ছিলেন তিনি। চোদ্দ বছর ফ্লোরেন্সের কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পঞ্চদশ-ষোড়শ শতকের প্রতিভাশালী ব্যক্তিত্ব নিকোলো ম্যাকিয়াভেলি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/machiavelli/
- আজ প্রেমেন্দ্র মিত্রের মৃত্যুদিন। প্রেমেন্দ্র মিত্র ছিলেন একাধারে কবি সাহিত্যিক ঔপ্যনাসিক চিত্র পরিচালক গীতিকার সম্পাদক এবং বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের পুরোধা। প্রেমেন্দ্র মিত্রের সুদীর্ঘ কর্মপ্রয়াস বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। ঘনাদা মামাবাবু মেজোকর্তার মত চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র তাঁর পেশাগত বিভিন্নতার মত লেখনীতেও আছে বিভিন্নতা বা ভার্সেলিটি। তিনি বাংলার গর্বতিনি বাঙালির গর্ব। তাকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/premendra-mitra/
- আজ ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুদিন। তিনি ভারতের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতিত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই কর্মস্থলে মারা যান৷ তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/zakir-husain/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-03
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- কথায় বলে রাগলে নাকি মানুষের জ্ঞান থাকে না।রেগে অগ্নিশর্মা হয়ে এমন অনেক কাজ অনেকেই করে ফেলেন যার জন্য পরে আফসোস করতে হয়। এখন বিজ্ঞানীরা বলছেন রেগে মেগে হাত কেটে ফেলবার আগে সাবধান- আপনার এই রেগে যাওয়ার জন্যই ঐ কাটা জায়গা সহজে সারবে না। রাগের সাথে আবার ক্ষত স্থানের কি সম্পর্ক ভাবছেন? পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/the-influence-of-anger-expression-on-wound-healing
- পাণ্ডুর বিয়ের কিছুদিনের মধ্যেই দু’স্ত্রীকে রাজধানীতে রেখে তিনি দিগ্বিজয়ে বেরোলেন। দিগ্বিজয় থেকে ফিরে স্ত্রী দের নিয়ে বনে গেলেন। একদিন মৃগয়া গিয়ে তীর দিয়ে মৈথুনরত দুটি হরিণ-হরিণী কে বিদ্ধ করলেন। আসলে হরিণ দুটি প্রকৃত হরিণ ছিল নাতারা ছিলেন মহাতেজস্বী ঋষি কুমার কিমিন্দম এবং তার স্ত্রী। পান্ডুর এই কাজের জন্য ঋষি কুমার তাকে অভিশাপ দেন যে মিলনকালে তাঁরও মৃত্যু হবে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/curse_of_pandu/
- কল্পকাহিনী নয় ভারত কেন ১৯৫০ ফুটবলে অংশ নেয়নি সেটি জানুন আর সেই সময় ফুটবল বিশ্বের অবস্থাই বা কি ছিল তাও জেনে নিন – https://sobbanglay.com/sob/india-in-1950-fifa-worldcup/

আজ কী দেখবেন :
- আজ প্রেমেন্দ্র মিত্রের মৃত্যুদিন। বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র । তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, ঔপ্যনাসিক, চিত্র পরিচালক, গীতিকার, সম্পাদক এবং বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের পুরোধা। ঘনাদা, মামাবাবু, মেজোকর্তার মত চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রের পেশাগত বৈচিত্র্যের মত তাঁর লেখনীও অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। তাঁকে নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/oO7xJrVs_jc

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান