সববাংলায়

২০ জ্যৈষ্ঠ | ৩ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ২০ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৪ সালের ৩ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২০ জ্যৈষ্ঠ | ৩ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব বাইসাইকেল দিবস। বাইসাইকেল ব্যবহারের উপযোগিতা এবং পরিবেশবান্ধব হিসেবে এর জনপ্রিয়তা জনসমাজে তুলে ধরার উদ্দেশ্যে প্রতিবছর ৩ জুন সারা বিশ্বে এই দিনটি পালন করা হয়। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-bicycle-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাফায়েল নাদালের জন্মদিন। তাঁকে বলা হয় ক্লে কোর্টের অবিসংবাদী সম্রাট। তিনিই বিশ্বের একমাত্র টেনিস খেলোয়াড় যিনি ক্লে কোর্টে পর পর ৮১টি ম্যাচ জিতেছেন। অলিম্পিক স্বর্ণপদক সহ আন্দ্রে আগাসির পর তিনিই একমাত্র টেনিস খেলোয়াড় যিনি কেরিয়ার গোল্ডেন স্ল্যাম সম্পূর্ণ করেছেন। তিনি রাফায়েল নাদাল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rafael-nadal/
  • আজ ত্রিভুবনদাস কিশিভাই পটেলের মৃত্যুদিন। ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর অন্যতম কাণ্ডারি তিনি। তাঁকে বলা হয়ে থাকে ‘মিল্কম্যান অফ ইণ্ডিয়া’। দুগ্ধ-উৎপাদন ও সরবরাহের জন্য বিখ্যাত ‘আমূল’ সংস্থার প্রতিষ্ঠাতাও তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tribhubandas-kishibhai-patel/
  • আজ ফ্রান্‌ৎস কাফকার মৃত্যুদিন। তিনি বিংশ শতাব্দীর সর্বাধিক প্রভাবশালী লেখক এবং সমালোচক হিসেবে খ্যাত। তাঁকে কেউ কেউ ‘বিংশ শতাব্দীর দান্তে’ আখ্যায় আখ্যায়িত করেছেন। তিনি এমনই এক ব্যক্তিত্ব যিনি তাঁর পূর্ণ দৈর্ঘ্যের কোনও উপন্যাসই শেষ করেননি এবং তাঁর প্রায় নব্বই শতাংশ কাজই নিজে হাতে পুড়িয়ে দিয়েছেন৷ তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/franz-kafka/
  • আজ বিশ্ববন্দিত কিংবদন্তি বক্সার মহম্মদ আলির মৃত্যুদিন। মাত্র ১৮ বছর বয়সে রোম অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। মোট নয়বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নিজের দখলে রেখেছিলেন তিনি। ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করে আমেরিকান সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করায় তাঁর বক্সিং লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হয়। কেবল বক্সারই নন তিনি একজন চমৎকার শিল্পীও ছিলেন। অনেকে বলেন র‍্যাপ সঙ্গীতের উত্থানের পথ প্রশস্ত করেছিলেন তিনি। তাঁর বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/muhammad-ali
  • ১৯৮৪ সালের আজকের দিনে ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে। অপারেশন ব্লু স্টার নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/operation-blue-star/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-03

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • “Dearest Max, my last request: Everything I leave behind me……in the way of notebooks, manuscripts, letters, my own and other people’s sketches and so on, is to be burned unread and to the last page as well as all writings of mine or notes……..”
    এ এমন এক চিঠির অংশ যা বিশ্বের সবচেয়ে পরিচিত চিঠিগুলোর অন্যতম। কাফকার লেখার টেবিলে অজস্র কাগজপত্রর স্তূপের নিচে ছিল ম্যাক্স ব্রডকে লেখা এই চিঠি ভাঁজ করা অবস্থায়। কিন্তু কেন এই মনোভাব? শমিতকুমার দাস তাঁর মনোজ্ঞ প্রবন্ধে খুঁজেছেন ফ্রানৎস কাফকাকে। পড়ুন – “কাফকা: সমাধানহীন প্রশ্ন” https://lekhalikhi.sobbanglay.com/essays/arts/kafka-a-question-unanswered/
  • ইলেকট্রনিক ভোটিং মেশিন হল এমন একটি যন্ত্র যেটি ভোটদানের চিরাচরিত ব্যালট পদ্ধতির বিকল্প হিসেবে গৃহীত একটি পদ্ধতি। ১৯৮২ সালের মে মাসে কেরালা বিধানসভা নির্বাচনে কমিশন প্রথম ইভিএম ব্যবহার শুরু করে। এ সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/evm/
  • পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম একটি জেলা হল পশ্চিম মেদিনীপুর। এই জেলার অন্যতম আকর্ষণ ‘পটচিত্র’ গ্রাম (পিংলা থানার নয়া)। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই জেলা জন্ম দিয়েছে ক্ষুদিরাম বসু বিদ্যাসাগরের মত ব্যক্তিত্বদের । প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-midnapore-district/

২০ জ্যৈষ্ঠ | ৩ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতীয় রেলের ম্যাসকট হল ভোলু দ্য এলিফ্যান্ট’ – Bholu The Elephant. ভারতীয় রেল তার দেড়শো বছর পুর্তিকে স্মরণীয় করে রাখতে তাদের ম্যাসকট ভোলুকে জনসাধারণের সঙ্গে পরিচয় করায়। হাতিকেই ভারতীয় রেলের ম্যাসকট হিসেবে ভাবার মধ্যে বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছেন রেল কর্তৃপক্ষ। ভোলুকে নিয়ে এই সমস্ত জানা অজানা তথ্য দেখুন এই ভিডিওতে https://youtu.be/pjMw0urWyJU

২০ জ্যৈষ্ঠ | ৩ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২০ জ্যৈষ্ঠ | ৩ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading