সববাংলায়

৩২ জ্যৈষ্ঠ | ১৫ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ৩২ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৪ সালের ১৫ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৩২ জ্যৈষ্ঠ | ১৫ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আন্না হাজারের জন্মদিন। মুম্বাইয়ের দাদার রেলওয়ে স্টেশনে ফুল বিক্রি করতেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর ট্রাক ড্রাইভার হিসেবেও কাজ করেছেন বেশ কিছুকাল। ২০১১ সালে দেশের মানুষ তাঁকে চিনলেন দুর্নীতির বিরুদ্ধে মরণপণ লড়াইয়ের জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anna-hazare/
  • আজ নীলিমা ঘোষের জন্মদিন। তিনি ভারতের প্রথম মহিলা ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলিট যিনি ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। বাংলার এই দুরন্ত কন্যা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nilima-ghose/
  • আজ দারাশাউ নশেরওয়ান ওয়াদিয়ার মৃত্যুদিন। জাহাজ প্রস্তুতকারী সংস্থা,ঐতিহাসিক ওয়াদিয়া পরিবারের উত্তরসূরি তিনি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নন ইউরোপীয় ডিগ্রীধারী প্রথম ভারতীয় বিজ্ঞানী তিনি। ভারতবর্ষের প্রথম ভূতাত্ত্বিক মানচিত্র তাঁর হাতেই করা। শিবালিক হিমালয় থেকে ‘স্টেগোডন গানেসা’ নামক হাতির পূর্ব পুরুষের বিশালাকায় দাঁতের ফসিল আবিষ্কার তাঁরই কৃতিত্ব। তাঁর সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/darashaw-nosherwan-wadia/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-15

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজকের দিনটি আরাফাতের দিন। হিজরি বছরের দ্বাদশ এবং শেষ মাস জিলহজের নবম দিনটি আরাফাতের দিন হিসেবে পালিত হয়। এই দিন নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/day-of-arafah/
  • আজ হজের দ্বিতীয় দিন। হজ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hajj/
  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মারের নাম ধনঞ্জয় এই প্রবাদের উৎপত্তি কোথায় জেনে নেওয়া যাক। এক ব্রাহ্মণের চার জামাই ছিল। তাদের নাম-  হরি মাধব পুণ্ডরীকাক্ষ ও ধনঞ্জয়। শ্বশুরবাড়িতে  ঘর জামাই হয়ে  দীর্ঘদিন ধরে বাস করছিল তারা। বিনা পরিশ্রমে আদর-যত্নে তাদের দিন কেটে যাচ্ছিল ভালই। কিন্তু শ্যালকেরা ভগ্নিপতিদের অত্যাচার আর সহ্য করতে পারছিল না। নানা কৌশলেও বাড়িছাড়া করা যাচ্ছিল না জামাইদের। ফন্দি আঁটতে থাকে শ্যালকেরা। তারপর? সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-marer-naam-dhananjay
  • টোকিও অলিম্পিক ২০২০ সালের হার জিতের গল্পের মাঝে চুপটি করে লুকিয়ে থাকা আসল গল্পটা কি জানেন? কীভাবে তৈরি হল এই অলিম্পিকের প্রতিটা মেডেল? জানতে পড়ুন https://sobbanglay.com/sob/how-tokyo-olympic-medals-are-made/
  • অনেক দেশে বছরের কোনো বিশেষ বিশেষ সময়ে ঘড়ির সময় বদলানো হয়। বছরের কোনো এক সময়ে ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া হয় আবার অন্য এক সময়ে এসে কাঁটা পিছিয়ে দিয়ে সেই এগিয়ে যাওয়াটা পূরণ করা হয়। একে দিনের আলো সংরক্ষণ সময় বা ডে লাইট সেভিং টাইম (Day light saving) বলা হয়। কিন্তু এই ডে লাইট সেভিং করা হয় কেন বা বছরে দুবার সময় বদলানো হয় কেন? https://sobbanglay.com/sob/why-clock-changes-in-some-countries

৩২ জ্যৈষ্ঠ | ১৫ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজকের দিনটি আরাফাতের দিন। ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের কাছে বছরের একটি শ্রেষ্ঠ দিন হল আরাফাতের দিন এবং বছরের শ্রেষ্ঠ একটি রাত হল লাইলাতুল কদর। ইসলামের বর্ণনা অনুযায়ী আরাফাতের দিন আল্লাহ ইসলামকে একমাত্র ও পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসাবে ঘোষণা করেন। এই দিনটি নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/viER3xopDV4
  • আজ হজের দ্বিতীয় দিন।হজ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য অন্যতম প্রয়োজনীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। বলা হয় প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকেই তার জীবনে একবার হলেও হজ করা উচিত। তবে শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম হলে তবেই হজযাত্রা আবশ্যিক বলে বিবেচিত হয়। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/GFp8mp1nq_Y
  • আজ সত্যনারায়ণ ব্রত।। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA

৩২ জ্যৈষ্ঠ | ১৫ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৩২ জ্যৈষ্ঠ | ১৫ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading