সববাংলায়

২৭ আষাঢ় | ১২ জুলাই | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৭ আষাঢ় এবং ইংরাজি ২০২৪ সালের ১২ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৭ আষাঢ় | ১২ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিমল রায়ের জন্মদিন। ভারতীয় সিনেমা জগতের অন্যতম খ্যাতনামা পরিচালক ও প্রযোজক ছিলেন তিনি। ‘সাইলেন্ট মাস্টার অফ ইন্ডিয়ান সিনেমা’ নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর পরিচালিত ‘দো বিঘা জমিন’ ছবিটি সর্বকালের সেরা দশটি ভারতীয় সিনেমার মধ্যে একটি বলে গণ্য হয়ে থাকে। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bimal-roy/
  • আজ ছবি বিশ্বাসের জন্মদিন (মতান্তরে ১৩ জুলাই)। বাংলা চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম ছবি বিশ্বাস। বিভিন্ন সিনেমায় নানা রকম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ফুটিয়ে তুলেছেন তাঁর নিখুঁত অভিনয় দক্ষতা। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকল দর্শক। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন এখানে – https://sobbanglay.com/sob/chhabi-biswas
  • আজ পাবলো নেরুদার জন্মদিন। প্রেমের কবিতা বলতেই চোখের সামনে ভেসে ওঠে তাঁর ‘টোয়েন্টি লাভ পোয়েমস অ্যাণ্ড এ সং অফ ডেসপেয়ার’। এই একটা বই সারা পৃথিবীর প্রেমিক-প্রেমিকাদের বাইবেল হয়ে উঠেছিল। বিখ্যাত বিপ্লবী চে গুয়েভারা তাঁর প্রথম প্রেমিকাকে এই কবির কবিতাই শুনিয়েছিলেন। অথচ তাঁকেই কিনা বাবার অমতে লেখালেখি করায় নিছক আত্মরক্ষার তাগিদে পিতৃপ্রদত্ত নাম পালটে ফেলতে হয়। নোবেলজয়ী এই কবির জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pablo-neruda/
  • আজ জর্জ ইস্টম্যানের জন্মদিন। একসময় ছবি তুলতে গেলেই লাগত ক্যামেরার ফিল্ম রোল। আর এই ফিল্ম রোল তৈরির জন্যেই বিখ্যাত হয়েছিল ‘কোডাক’ কোম্পানি। এই কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন জর্জ ইস্টম্যান। ক্যামেরার ফিল্ম রোল তৈরির পাশাপাশি ছবি তোলার পদ্ধতিকেও আরও সরলীকৃত করার চেষ্টা করেছিলেন তিনি। ইস্টম্যান কোডাক কোম্পানির ‘কোডাক ক্যামেরা’ একটা সময় ফটোগ্রাফির জগতে বিপ্লব এনে দিয়েছিল। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/george-eastman/
  • আজ জুলিয়াস সিজারের জন্মদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত রোমান রাজনীতিবিদ, সেনাপতি ও জনপ্রিয় রোমান সম্রাট। রোম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ও রোম সাম্রাজ্যের বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/julius-caesar/
  • আজ দারা সিং-এর মৃত্যুদিন। তিনি ছিলেন প্রথম ভারতীয় খেলোয়াড়, যিনি রাজ্যসভার সদস্যপদ পেয়েছিলেন। পাঞ্জাবের এক সাধারণ কৃষক পরিবারে জন্মেও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। মল্লযুদ্ধ থেকে অভিনয়, চিত্রপরিচালনা থেকে রাজনীতি প্রতিটি ক্ষেত্রে রেখেছিলেন নিজের প্রতিভার স্বাক্ষর। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dara-singh/
  • আজ অমর গোপাল বসুর মৃত্যুদিন। সাউন্ড স্পিকারের জগতে বিশ্বখ্যাত ‘বোস’ কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি। তাঁর কোম্পানির তৈরী স্পিকার সাউন্ড সিস্টেমের জগতে বিপ্লব এনেছিল। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amar-gopal-bose/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-12

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আদর্শ নির্বাচন বিধি হল ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রকাশিত নির্দেশিকা যেখানে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের প্রার্থীদের উদ্দেশ্যে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। এই বিধি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/model-code-of-conduct/
  • ১৯৯৪ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। মূলত দিয়েগো মারাদোনা এবং আন্দ্রে এস্কোবার এই দুটি নাম এই বিশ্বকাপের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। মারাদোনা এই বিশ্বকাপে এফিড্রিন নামক নিষিদ্ধ মাদক ব্যবহার করে বিশ্বকাপ থেকে নির্বাসিত হন। অন্যদিকে কলম্বিয়ার ফুটবলার আন্দ্রে এস্কোবার আমেরিকার সাথে ম্যাচ চলাকালীন আত্মঘাতী গোল করায় দেশে ফেরার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই বিশ্বকাপ সম্পর্কে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/fifa-world-cup-1994/
  • ২০১৪ সালের নভেম্বর মাসে কোচিতে একটি আন্দোলন চালু হয়। কিস অফ লাভ আন্দোলন। বেশ কয়েক বছর  ধরে কেরালার মত শিক্ষিত একটি রাজ্যে বেশ কিছু নীতি পুলিশের ঘটনা ঘটে ছলে। এইসব নীতি পুলিশদের হাতে বহু বিবাহিত-অবিবাহিত যুগলেরা রীতিমত হেনস্থার শিকার হচ্ছিল। তার বিরুদ্ধেই জন্ম নেয় এক অভিনব প্রতিবাদ। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kiss_of_love_protest/

২৭ আষাঢ় | ১২ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বিদ্যাসাগরের একমাত্র পুত্র শ্রী নারায়ণ বন্দ্যোপাধ্যায় এর বিয়ে দিয়েছিলেন ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়রা বিয়েতে না এলেও বিদ্যাসাগরের সংগ্রাম সফল ও সার্থক হয়েছিল। কিন্তু নিজের মৃত্যুর প্রায় ষোল বছর আগে তিনি যে উইল তৈরি করেছিলেন, সে উইলে তিনি ছেলেকে ত্যাজ্যপুত্র বলে দাবি করেছেন। এই উইল যে তাঁর হঠকারী সিদ্ধান্ত নয় তা বোঝা যায় মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ পরবর্তী ষোল বছরে উইলের একটি শব্দও পরিবর্তন না করায়। কিন্তু কি এমন হয়েছিল তাঁদের মধ্যে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন https://youtu.be/M1BR5bQOE-Y
  • দীপঙ্কর বেরার কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘পড়া পড়া খেলা’ শুনুন এখানে https://youtu.be/R_MB7DohURQ

২৭ আষাঢ় | ১২ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৭ আষাঢ় | ১২ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading