আজ বাংলা ১৪৩১ সালের ২ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৮ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ কাদম্বিনী বসু গাঙ্গুলির জন্মদিন। কাদম্বিনী বসু গাঙ্গুলি এবং আনন্দীবাঈ গোপাল রাও জোশি যুগ্মভাবে ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন। তৎকালীন রক্ষণশীল সমাজ মহিলা হিসেবে কাদম্বিনীর ডাক্তারি পড়া নিয়ে এতই ক্ষুব্ধ ছিল যে বঙ্গবাসী কাগজে তাঁকে হেয় করে কার্টুনও প্রকাশিত হয়েছিল। নিয়মিত অস্ত্রোপচারও করতেন তিনি। সেই যুগে দাঁড়িয়ে প্রাইভেট চেম্বার খুলে কাগজে নিজের বিজ্ঞাপনও দিয়েছিলেন। তাঁর অসামান্য জীবন সম্পর্কে আরো জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kadambini-basu-ganguly/
- আজ বিষ্ণু দে-এর জন্মদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি, লেখক এবং চলচ্চিত্র সমালোচক। ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের মাধ্যমে যে সাহিত্য আন্দোলনের সূচনা হয়েছিল, কবি বিষ্ণু দে তার একজন দিশারী ছিলেন। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bishnu-dey/
- আজ মেহেদী হাসানের জন্মদিন। দারিদ্র্যের মধ্যে সাইকেল সারানোর কাজও করতে হয়েছে তাঁকে। কিন্তু তার মধ্যেও সঙ্গীতচর্চা থেমে থাকেনি তাঁর। রেডিও পাকিস্তানে গান গাওয়া থেকে শুরু করে সেই তিনিই একদিন হয়ে উঠলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গজল গায়ক। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mehdi-hassan/
- আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এবং কিংবদন্তী রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন তিনি। তার অসামান্য জীবন সম্পর্কে আরো জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nelson-mandela/
- আজ মেরি ডিসুজার জন্মদিন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিকে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন তিনি। এশিয়ান গেমসে রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক, ফিল্ড হকিতে মহিলা ডাবলস্ ইন্টারন্যাশনালের সম্মান পেয়েছেন তিনি। ১৯৫৪ সালের এশিয়ান গেমসে তিনিই ছিলেন স্বর্ণপদকজয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট। ভারতীয় ক্রীড়া-ইতিহাসের এক অন্যতম কৃতী অ্যাথলিট মেরি ডিসুজার জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mary-dsouza-sequeira/
- আজ বামাক্ষ্যাপার মৃত্যুদিন। তারাপীঠ মন্দির ও মহাশ্মশানের প্রধান সাধক ছিলেন তিনি। কথিত আছে তিনি দুরারোগ্য রোগও সারিয়ে দিতে পারতেন অনায়াসে। মায়ের শ্রাদ্ধে আমন্ত্রিত অতিথিদের বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলেন তাঁদের চারপাশে গণ্ডি কেটে। তাঁর জীবনের এরকম অজস্র অলৌকিক ঘটনা আজও মানুষের মুখে মুখে ফেরে। কিংবদন্তী এই সাধকের জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bamakhepa/
- আজ রাজেশ খান্নার মৃত্যুদিন। বলিউডের অন্যতম বিখ্যাত রোম্যান্টিক সুপারস্টার ছিলেন তিনি। যেখানেই যেতেন তাঁর পিছনে লাইন লেগে থাকত অনুরাগী মহিলাদের। তাঁর একটা সই পাওয়ার জন্য মুম্বাইয়ে তাঁর বাংলো ‘আশীর্বাদ’-এর সামনে রোজ লম্বা লাইন পড়ত। আরাধনা, কাটি পতঙ্গ, হাথি মেরে সাথীর মত কালজয়ী সব ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajesh-khanna/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-18
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- জগন্নাথ দেবের নবকলেবর কথাটা অনেকের জানা। কিন্তু প্রকৃত ব্যাপারটা যে কী, সে বিষয়ে অনেকেরই বোধহয় জানা নেই।ভক্তদের বিশ্বাস অনুযায়ী, পুরীধামে শ্রীজগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন নিজেদের পুরানো রূপ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করেন। কী ভাবে জগন্নাথ দেব তাঁর পুরানো বিগ্রহ ত্যাগ করে নবকলেবর ধারণ করেন, এই উৎসবের বিস্তারিত তথ্য জানার জন্যে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nabakalebara/
- অনেক সময় আমরা শুনে থাকি কোন রোগের ক্ষেত্রে রোগীকে কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে থাকতে হবে। ২০২০ সালের শুরুতে করোনাভাইরাস সংক্রমণের সময় থেকে এই শব্দটি আরও বেশি করে মানুষের মুখে মুখে প্রচারিত হতে থাকে। কিন্তু এই কোয়ারেন্টাইন বা আইসোলেশন কি সেটা দেখে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/quarantine-and-isolation/
- বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে যখন তাঁর নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল, তখন তোলপাড় পড়ে যায় চতুর্দিকে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হয় তবে তদন্ত শুরু হলে এত সরল সিদ্ধান্ত দেওয়া সহজ হয় না। সুশান্তের তৎকালীন বান্ধবী বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামও জড়িয়ে যায় এই মামলায়। এমনকি মাদক সেবন এবং তার সঙ্গে জড়িত বহুজনের নামও উঠে আসে তদন্তে। রিয়া চক্রবর্তী সুশান্তের বোন প্রিয়াঙ্কা সম্পর্কেও অভিযোগ এনেছিলেন। বলিউডের স্বজনপোষণের দিকেও আঙুল উঠেছিল এই মামলাটি চলাকালীন। নানা বিতর্কের জন্ম দেওয়া সুশান্ত সিং রাজপুতের এই মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sushant-singh-rajput-death-mystery/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান