আজ বাংলা ১৪৩১ সালের ৫ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ২১ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ মহাভারতের রচয়িতা গুরু মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জন্মদিন। হিন্দুদের প্রাচীন মহাকাব্য মহাভারতের রচনাকার হিসেবেই পরিচিত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বা বেদব্যাস। বেদকে চারটি ভাগে বিভক্ত করবার কৃতিত্বও কিন্তু তাঁরই। এই ব্যাসকেই আবার অষ্টাদশ মহাপুরাণের রচয়িতা বলা হয়ে থাকে। মহাভারত ছাড়াও ব্যাসের জীবনের উল্লেখ পাওয়া যায় কয়েকটি পুরাণ গ্রন্থেও। শিখ এবং বৌদ্ধধর্মের রচনাতেও ব্যাসদেবের উল্লেখ লক্ষণীয়। ইতিহাস, পুরাণ ও কিংবদন্তির মিশেলে গড়ে ওঠা ভারতবর্ষের প্রাচীন এই ঋষি বেদব্যাসের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/krishna-dvaipayana-vyasa
- আজ আনন্দ বক্সীর জন্মদিন। গায়ক ও গীতিকার উভয় ক্ষেত্রেই আশাতীত সাফল্য পেয়েছিলেন তিনি। ৬০০-এরও বেশি চলচ্চিত্রে ৩৫০০-এরও বেশি গান লিখেছিলেন তিনি। সেই সঙ্গে অনেক ছবিতে গানও গেয়েছিলেন। প্রথম জীবনে নৌবাহিনীতে কর্মরত এই মানুষটির লেখা গান আজও আমাদের মুগ্ধ করে। আসুন জেনে নিই তাঁর সৈনিক থেকে গীতিকার হয়ে ওঠার কাহিনী https://sobbanglay.com/sob/anand-bakshi/
- আজ আর্নেস্ট মিলার হেমিংওয়ের জন্মদিন। সর্বকালের শ্রেষ্ঠ আমেরিকান সাহিত্যিকদের মধ্যে তিনি একজন অগ্রগণ্য সাহিত্যিক। তাঁর আবিষ্কৃত লেখনী কৌশল ‘হিমশৈল তত্ত্ব’ বিংশ শতকের সাহিত্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল। তাঁর জীবনের শেষ রচনা ‘ ওল্ড ম্যান এন্ড দ্য সি’ ইংরেজি ভাষায় লেখা সর্বকালের শ্রেষ্ঠ উপন্যাসগুলির একটি হিসেবে পরিগণিত হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ernest-hemingway/
- আজ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় ব্যারিস্টার যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/womesh-chandra-bonnerjee/
- আজ কায়কোবাদের মৃত্যুদিন। ‘মহাশ্মশান’ নামের একটি কাব্য লিখে বিখ্যাত হয়েছিলেন বাংলা আধুনিক সাহিত্যের অন্যতম মুসলমান কবি কায়কোবাদ ওরফে কাজেম আল কুরেশি। বাংলা মহাকাব্য ধারার শেষ মুসলমান কবি ছিলেন তিনি। বহু কাব্য রচনা করলেও আজও মূলধারার সাহিত্য-আলোচনায় তিনি অনালোচিতই থেকে যান। কায়কোবাদ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kaykobad/
- আজ চিন্নাস্বামী রাজমের মৃত্যুদিন। চিন্নাস্বামী রাজম আধুনিক ভারতের একজন প্রথিতযশা উদ্যোগপতি এবং শিল্পপতি। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণের মাধ্যমে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপন করেন তিনি। তিনি ‘আধুনিক শিল্পক্ষেত্রের একজন অগ্রপথিক’ হিসেবে পরিচিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chinnaswami-rajam/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-21
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ গুরুপূর্ণিমা। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/guru-purnima
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- মহাভারতের রচয়িতা গুরু মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের অদ্ভুত অলৌকিক জন্মকথা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/birth_of_vyasa/
- ব্যাকটেরিয়ার প্রভাব জীবজগতে অপরিসীম। প্রাথমিকভাবে ব্যাকটেরিয়াকে ক্ষতিকর মনে করা হলেও পরবর্তীকালে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়ার কথাও জানা গেছে। ব্যাকটেরিয়া সম্বন্ধে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/bacteria
- কিভাবে এমন পরিস্থিতি তৈরী হল যখন মানুষ মানুষেরই মাংস খেতে বাধ্য হল? এমন কিছু সত্যি ঘটনা যা মানুষের ভেতরের পশু প্রবৃত্তিটার কথাই তুলে ধরবে জানাবে মানুষ যখন মানুষ খেতে বাধ্য হয়েছিল সেই কথা। সেই বীভৎস রোমাঞ্চকর কাহিনি বিস্তারিত পড়ুন এইখানে https://sobbanglay.com/sob/list_of_incidents_of_cannibalism/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhi
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান