আজ বাংলা ১৪৩১ সালের ১০ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ২৬ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ রজনীকান্ত সেনের জন্মদিন। তিনি একজন প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার যিনি তাঁর অসামান্য কিছু দেশাত্মবোধক গান রচনার জন্য বাঙালি সমাজে বিখ্যাত হয়ে আছেন। ‘কান্ত কবি ‘ হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajanikanta-sen/
- আজ স্ট্যানলি কুব্রিকের জন্মদিন। সিনেমায় স্পেশাল এফেক্টসের ব্যবহারের জন্য অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন আমেরিকান চিত্রপরিচালক স্ট্যানলি কুব্রিক। কল্পবিজ্ঞান ঘরানার ছবির জন্য নাসা তাঁকে তাদের একটি মহাকাশযান পর্যবেক্ষণেরও অনুমতি দিয়েছিল। যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত তাঁর সিনেমাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই মহান চিত্রপরিচালক স্ট্যানলি কুব্রিক সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/stanley-kubrick/
- আজ মোহিতলাল মজুমদারের মৃত্যুদিন। তিনি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক যিনি জনমানসে ‘দেহবাদী’ কবি হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mohitlal-majumdar/
- আজ ফুলন দেবীর মৃত্যুদিন। ইতিহাসে তিনি ‘দস্যু রানী’ নামেই পরিচিত। বেহেমাই গ্রামে তাঁর আদেশেই বাইশ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয় যার ফলে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভি পি সিং পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীকালে নির্বাচনে জিতে লোকসভার সদস্য হয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/phoolan-devi/
- আজ রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুদিন। তিনি ছিলেন প্রকৃত অর্থে প্রথম আধুনিক ভারততত্ত্ববিদ। তিনিই প্রথম ভারতীয় যিনি বৈজ্ঞানিক দৃষ্টিতে ভারতীয় ভাষাগুলির ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব বিষয়ে গভীরভাবে গবেষণা করেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajendra-lal-mitra/
- আজ ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি সমগ্র শান্তিনিকেতনের জনসাধারণের কাছে ‘এক টাকার ডাক্তার’ নামেই পরিচিত। ইংল্যাণ্ডের শেফিল্ডের ভালো বেতনের নিশ্চিন্ত চাকরির মায়া ত্যাগ করে দরিদ্র মানুষের সেবায় নিজের সারাজীবন উৎসর্গ করেছেন তিনি। মাত্র এক টাকা ভিজিটের বিনিময়ে রোজ প্রায় দেড়শো জন করে রোগী দেখে তৈরি করেছেন ‘গিনেস ওয়ার্ল্ড রের্কড’। ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sushovan-bandopadhyay/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-26
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ কার্গিল বিজয় দিবসে আসুন জেনে নিই গুঞ্জন সাক্সেনার কথা। তিনি হলেন ভারতীয় বিমানবাহিনীর প্রথম মহিলা অফিসার যিনি সহযোদ্ধা লেফটেন্যান্ট শ্রীবিদ্যা রাজনের সঙ্গে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে হেলিকপ্টার নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে প্রবল সাহসীকতার সঙ্গে পাকিস্তানি সৈন্যদের গুলিবর্ষণের মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে আহত ভারতীয় সৈন্যদের উদ্ধার করেছিলেন৷ তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gunjan-saxena/
- দস্যুরাণী’ ফুলন দেবী লোকসভার সদস্য থাকাকালীন আজকের দিনেই দিল্লির বাড়িতে তিন আততায়ীর হাতে নিহত হয়েছিলেন৷ নিজের ওপর ঘটে যাওয়া অমানুষিক যৌন নির্যাতনের প্রতিবাদে নিজস্ব দস্যুদলের সহযোগিতায় বেহমাই গ্রামে এক হত্যাকান্ড চালান তিনি। এই হত্যাকান্ডের প্রতিশোধ নিতেই প্রায় কুড়ি বছর পর শের সিং রানা নামে এক ব্যক্তি ফুলন দেবীকে হত্যা করেন । দীর্ঘ তেরো বছর ধরে বিচার চলবার পর রানার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। যদিও দুবছরের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। ফুলন দেবীর সেই রোমহর্ষক হত্যাকান্ড সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/phoolan-devi-2/
- ৩০শে ডিসেম্বর ২০১৫ তে বিশ্বের রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির সর্বোচ্চ প্রতিষ্ঠান ইউপ্যাক যে চারটি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছেতাতে পর্যায় সারণীর সপ্তম সারি সম্পূর্ণ হয়েছে। পর্যায় সারণীটি দেখলে দেখা যাবে এর সপ্তম যে সারি তাতে এর আগে এই চারটি পদার্থ ছিল না। কারন সেগুলো আবিষ্কার হয়নি তখনও। যে চারটি পদার্থের অস্তিত্ব ঘোষণা করা হয়েছে তাদের পরমাণুতে প্রোটন সংখ্যা হল ১১৩, ১১৫, ১১৭ এবং ১১৮। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/periodic_table_seventh_column

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhim/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান