সববাংলায়

২৮ শ্রাবণ | ১৩ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৮ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৩ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৮ শ্রাবণ | ১৩ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অ্যালফ্রেড হিচককের জন্মদিন। সাসপেন্সের ওস্তাদ নামে পরিচিত তিনি। তাঁর ছবিতে প্রায়ই ক্যামেরার অভিনব অ্যাঙ্গেল কিংবা অপ্রচলিত শটের প্রয়োগ লক্ষ করা যায়। ছবির কাহিনীর মধ্যে মনঃসমীক্ষণের নীতি কিংবা অ্যামনেশিয়ার মত জটিল তত্ত্বের প্রয়োগও সফলভাবে ঘটিয়েছিলেন তিনি। সাইকো, রেবেকা, স্পেলবাউন্ড, স্ট্রেঞ্জারস অন এ ট্রেন ইত্যাদি তাঁর বিখ্যাত ছবি। রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবির জগতে বিশ শতক থেকে শুরু করে পঞ্চাশের দশক পর্যন্ত তাঁর খ্যাতি ছিল আকাশছোঁয়া। হিচককের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/alfred-hitchcock/
  • আজ ফিদেল কাস্ত্রোর জন্মদিন। তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতান্ত্রিক বিপ্লবী যিনি কিউবা বিপ্লবের প্রধান নেতা ছিলেন। তিনি ১৯৫৯ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী এবং ১৯৭৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কিউবার রাষ্ট্রপতি ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fidel-castro/
  • আজ রামতনু লাহিড়ীর মৃত্যুদিন। ডিরোজিও এবং ডেভিড হেয়ারের স্নেহধন্য এবং ‘আর্নল্ড অব বেঙ্গল’ নামে পরিচিত ছিলেন রামতনু লাহিড়ী। উনিশ শতকের অন্যতম একজন শিক্ষাব্রতী মানুষ ছিলেন তিনি। অত্যন্ত অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে পড়াশুনা করেছিলেন এবং অসামান্য মেধার পরিচয় দিয়ে ভর্তি হতে পেরেছিলেন হিন্দু কলেজে। সান্নিধ্য পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষেরও। ‘জ্ঞানার্জনী সভা’ স্থাপনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রামতনুর। শিবনাথ শাস্ত্রী তাঁর জীবনচরিত রচনা করেছিলেন। রামতনু লাহিড়ী সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramtanu-lahiri/
  • আজ শিশিরকুমার মিত্রের মৃত্যুদিন । তাঁর নামে চাঁদের একটি গর্তের নামকরণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের পাঠক্রমে তাঁর হাত ধরেই প্রথম বেতার প্রযুক্তি অন্তর্ভুক্ত হয় । তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sisir-kumar-mitra/
  • আজ মাদাম কামার মৃত্যুদিন। জার্মানির স্টুটগার্টে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন মাদাম কামা। ভারতের বাইরে বিপ্লববাদের প্রচেষ্টায় শ্যামজি কৃষ্ণবর্মা, সাভারকর, লালা হরদয়াল, দাদাভাই নওরোজি প্রমুখদের সঙ্গে তাঁর নামও মিশে আছে ভারতের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ হিসেবে। প্যারিসে তাঁর বাড়িটি একসময় হয়ে উঠেছিল বিপ্লবীদের আলোচনাস্থল। রুশ বিপ্লবের নেতা লেনিনও একসময় তাঁরবাড়িতে মত বিনিময়ের জন্য এসেছিলেন। মাদাম কামার বৈপ্লবিক কর্মকাণ্ডের সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/madam-cama/
  • আজ ইগনাজ ফিলিপ সেমেলওয়েজের মৃত্যুদিন। শতাধিক বছর আগে তিনিই প্রথম বলেছিলেন হাত ধুয়ে রোগী দেখতে। হেসে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন চিকিৎসকরা। শেষ পর্যন্ত পাগলাগারদে মার খেয়ে মৃত্যু হয় তাঁর। চিকিৎসাক্ষেত্রে হাত ধুয়ে চিকিৎসা করার রীতির প্রবর্তক তিনি। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ignaz-philipp-semmelweis/
  • আজ ফ্লোরেন্স নাইটেঙ্গেলের মৃত্যুদিন। আধুনিক নার্সিং পদ্ধতির স্রষ্টা আজীবন সেবাব্রতে দীক্ষিতা ফ্লোরেন্স নাইটেঙ্গেল ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ নামেই বেশি পরিচিত। তাঁর জন্মদিনেই পালন করা হয় ‘আন্তর্জাতিক নার্সিং দিবস’। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা করে সমগ্র বিশ্বে সেবাদাত্রী মহিয়সী নারী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/florence-nightingale/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-13

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজকের দিনে বিশাখা বনাম রাজস্থান মামলার রায় ঘোষণা হয়। কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা আদায়ের লড়াইতে যৌন হেনস্থা প্রতিরোধ এক অন্যতম লক্ষ্য। ১৯৯৭ সালে রাজস্থানে এমনই একটি যৌন হেনস্থার মামলাকে ঘিরে সমগ্র ভারত আলোড়িত হয়েছিল যার নাম বিশাখা বনাম রাজস্থান মামলা। এই মামলার পরেই ভারত সরকার আইন প্রণয়ন করে কর্মস্থলে নারীর যৌন হেনস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে। বিশাখা বনাম রাজস্থান মামলা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vishakha-and-other-vs-rajasthan-case/
  • আলিপুর বোমা মামলা, মুজফ্‌ফপুর বোমা মামলার পরে পরেই দক্ষিণেশ্বরের গোপন আস্তানা থেকে একটি তাজা বোমা সহ আরো নানাবিধ অস্ত্র-শস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে ব্রিটিশ পুলিশ। বীরেন ব্যানার্জি, হরিনারায়ণ চন্দ্র, অনন্তহরি মিত্র প্রমুখ সহ মোট এগারোজনকে গ্রেপ্তার করে দায়ের করা হয় দক্ষিণেশ্বর বোমা মামলা। মামলা চলাকালীনই আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে হত্যা করা হয় আই.বি অফিসার রায়বাহাদুর ভূপেন চ্যাটার্জিকে। মামলা আরো রোমহর্ষক হয়ে ওঠে। বিচারে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় তিনজন বিপ্লবীকে। জানতে চান তারা কে? জানতে চান কীভাবে সূত্রপাত ঘটলো এই মামলার? তাহলে আর দেরি কেন, এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/dakshineswar-bomb-case/
  • বাংলার লোকসংস্কৃতির ধারায় লোকনৃত্যের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। হিন্দুদের সংস্কৃতির সঙ্গে জড়িত যেমন কিছু লোকনৃত্য রয়েছে, তেমনি কয়েকটি আবার মুসলিম সংস্কৃতি থেকে উদ্ভূত। জারি নাচ তেমনই একটি লোকনৃত্য যা মূলত মুসলমানদের ধর্মীয় উৎসব মহরমের সময় পরিবেশিত হয়ে থাকে। এই জারি নাচ বিষয়ক খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/jari/

২৮ শ্রাবণ | ১৩ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি, যিনি আমেরিকাতে দাসপ্রথার অবলুপ্তি ঘটিয়েছিলেন। তিনি তাঁর ছেলেকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন। তবে এই চিঠিটি লিঙ্কনেরই লেখা কিনা, আমরা তার সত্যতা যাচাই করে দেখিনি। কিন্তু একজন শিক্ষকের কাছে চিঠিটি অনুপ্রেরনাদায়ক হওয়ার কারণে চিঠিটির বঙ্গানুবাদ করেছে সববাংলায়। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/FCPYX4a7kuY
  • চিরঞ্জিত সাহার কণ্ঠে তাঁর স্বরচিত প্রবন্ধ ‘বাহুল্যের বাহারি বুদবুদের ধাক্কায় দুর্গোৎসব কি হারাতে বসেছে তার স্বীয় সাবেকিয়ানা’ শুনুন এখানে https://youtu.be/U4bbKtMibKs

২৮ শ্রাবণ | ১৩ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৮ শ্রাবণ | ১৩ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading