সববাংলায়

১৯ আশ্বিন | ৬ অক্টোবর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ১৯ আশ্বিন এবং ইংরাজি ২০২৪ সালের ৬ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৯ আশ্বিন | ৬ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মেঘনাদ সাহার জন্মদিন। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি পদার্থবিজ্ঞানী। তিনি সাহা আয়োনাইজেশন ইকুয়েশন তৈরি করেছিলেন যার দ্বারা নক্ষত্রের রাসায়নিক এবং ভৌত অবস্থা বোঝা যায়। তাঁর কাজ জ্যোতির্বিজ্ঞানশাস্ত্রে এক মাইলফলক হিসেবে মনে করা হয়। অথচ তাঁর সম্বন্ধে আমাদের অনেকেই বেশি কিছু জানি না। তাঁকে নিয়ে বিস্তারিত জেনে নিতে দেখুন https://sobbanglay.com/sob/meghnad-saha/
  • আজ বিভূতিভূষণ দত্তের মৃত্যুদিন। জীবনের মধ্যভাগ থেকে সন্ন্যাস ধর্ম পালন করেছেন আর পাশাপাশি করে গিয়েছেন গণিতচর্চার ইতিহাসে ভারতীয়দের অবদান সম্পর্কে গভীর গবেষণা। ‘হিস্ট্রি অফ হিন্দু ম্যাথমেটিক্স’ বইয়ের প্রকাশিত দুটি খণ্ডের মধ্য দিয়ে তিনি আলোচনা করেছেন আরবি সংখ্যাতত্ত্ব, বর্গমূলের ধারণার জন্ম, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পাই-এর গুরুত্ব, জৈনদের মহাকাশ চর্চা ইত্যাদি বিষয়ে যা তাঁর আগে ও পরে কোনো বাঙালি গণিতবিদের পক্ষে করা সম্ভব হয়নি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bibhutibhusan-datta/
  • আজ বি.সত্যনারায়ণ রেড্ডির মৃত্যুদিন। মাত্র চোদ্দো বছর বয়সে গান্ধীজিকে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়ে কারাবন্দি হয়েছিলেন বি. সত্যনারায়ণ রেড্ডি। জরুরি অবস্থার সময়তেও আঠারো মাস তাঁকে কারারুদ্ধ করে রাখা হয়। জনসেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখবার জন্য কখনও বিবাহ করেননি তিনি। উত্তরপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে পরিচিত মানবহিতৈষী এবং সুদক্ষ একজন রাজনীতিবিদ বি.সত্যনারায়ণ রেড্ডি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/b-satya-narayan-reddy/
  • আজ আলফ্রেড লর্ড টেনিসনের মৃত্যুদিন। ইংরাজী সাহিত্যের ইতিহাস পড়তে গেলেই চোখে পড়ে ভিক্টোরীয় যুগের এক কবির লেখা চিরকালীন শোকগাথা ‘ইন মেমোরিয়াম’। জানেন কি বিখ্যাত কবি অ্যালফ্রেড টেনিসনের লেখা এই কাব্যগ্রন্থ পড়েছিলেন রানি ভিক্টোরিয়া, তাঁর স্বামীর মৃত্যুকালীন শোক ভুলতে। এমনই টেনিসনের জীবনের সব তথ্য একবারে জেনে নিতে পড়ে ফেলুন লেখাটি – https://sobbanglay.com/sob/alfred-lord-tennyson/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-6/

ধর্মীয় অনুষ্ঠান :

  • নবরাত্রি শুরু হয়ে গেছে। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বিসর্জনের পরে দেশাত্মবোধক গান গাইতে গাইতে ফেরেন হাটখোলার দত্ত পরিবারের লোকেরা। আজও উল্টোরথের দিন কাঠামোপুজো হয় এই বাড়িতে, তারপর মাটি পড়ে কাঠামোয়। পনেরো দিন ধরে চলে দেবীর বোধন। জানেন কী? এই দত্তবাড়ির ঠাকুরদালান তৈরি হয়েছিল দ্বারকা, পুরী, কাশী, হরিদ্বার থেকে মাটি এনে। হাটখোলার দত্তবাড়ির পুজো সম্পর্কে আরো আশ্চর্য তথ্য জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hatkhola-dutta-bari-puja/
  • কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গাপুজোকে সার্বজনীন পুজোর রূপ দিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র স্বয়ং। সিংহবাহিনী দুর্গা এখানে রাজরাজেশ্বরীর যোদ্ধৃবেশে পূজিতা। সিংহের আদল অনেকটাই ঘোড়ার মতো। সন্ধিপুজোয় এখনও কৃষ্ণনগরের রাজবাড়িতে জ্বলে ওঠে একশো আটটি প্রদীপ আর সঙ্গে থাকে একশো আটটি পদ্ম। এমন মোহনীয় বনেদিয়ানার পুজোর ইতিহাস ও নানা আশ্চর্য রকমের আচার-উপাচার সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/krishnanagar-rajbari-pujo/
  • কলকাতার বিভিন্ন দুর্গাপূজার মধ্যে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যশালী পূজা। ১৭৫৭ সালে রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর শুরু করেন। সময় পেরিয়ে আজও সেই ঐতিহ্য বর্তমান। শোভাবাজার রাজবাড়ি নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/religion/shovabazar-rajbari/

১৯ আশ্বিন | ৬ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • মহা অষ্টমীতে সাধারণত কুমারী পূজা করা হয়। কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা, জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/EHseXcU-YT4
  • সত্যযুগে রাজা সুরথ করেছিলেন দেবীর বোধন। সেটা ছিল চৈত্রমাসের শুক্লপক্ষ। ত্রেতাযুগে রাম শরৎকালে করেছিলেন দেবীর বোধন। কিন্তু শরতকাল দেবীর পূজার জন্য সঠিক সময় নয় বলে তাকে বলে অকালবোধন। কিন্তু গবেষকদের মতে রাম দুর্গাপূজা করেনি, ওটা কৃত্তিবাসের মনগড়া। বোধন আর অকালবোধন নিয়ে দেখুন এখানে https://youtu.be/S9dkWJwBIDs

১৯ আশ্বিন | ৬ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৯ আশ্বিন | ৬ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1.  নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading