সববাংলায়

২৪ কার্ত্তিক | ১০ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৪ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৪ সালের ১০ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৪ কার্ত্তিক | ১০ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ এবং নেতা যিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/surendranath-bandopadhyay/
  • আজ সুদক্ষ রাজনীতিবিদ এবং ক্ষমতাবান লেখক কেশরীনাথ ত্রিপাঠীর জন্মদিন। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীকালে তিনি ভারতীয় সাংবিধানিক পদের দায়িত্বও সামলেছেন। রাজনৈতিক বন্দী হিসেবে জেল খেটেছেন। চারখানি রাজ্যের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন তিনি বেশ কয়েকদিন। বিতর্কও তাঁকে নিয়ে কম হয়নি। পাশাপাশি কবিতা লিখে মুগ্ধ করেছেন পাঠককে। এমন প্রতিভাশালী একজন রাজনীতিবিদ এবং লেখক কেশরীনাথ ত্রিপাঠী সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/keshari-nath-tripathi/
  • আজ জয় গোস্বামীর জন্মদিন। ক্রিকেটে খেলা শিখতে গিয়ে লিটল ম্যাগাজিনের প্রতি আগ্রহ জন্মেছিল তাঁর। সত্তর দশকের সময় থেকে লেখা শুরু করে আজও তাঁর কলম চলছে। ‘পাগলী তোমার সঙ্গে’, ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’, ‘উন্মাদের পাঠক্রম’ বলতে থাকলে তালিকা শেষ হবে না। বিংশ শতাব্দীর অগ্রজ প্রতিম কবি জয় গোস্বামীর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/joy-goswami
  • আজ ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ কানাইলাল দত্তের মৃত্যুদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের ইতিহাসে শহীদ হওয়ার ক্ষেত্রে ক্ষুদিরাম বোসের পরেই কানাইলাল দত্তের স্থান। তিনি ছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ। মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য শহীদ হওয়া কানাইলাল দত্তের ফাঁসির পরে জেলের ওয়ার্ডেন তাঁর অধ্যাপক চারুচন্দ্র রায়কে বলেছিলেন যে কানাইলালের মতো ১০০ জন তরুণ আপনাদের দেশে থাকলে আপনাদের দেশকে স্বাধীন হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kanailal-dutta/
  • আজ টি এন সেশান এর মৃত্যুদিন। তিনি ভারত সরকারের একজন উচ্চপদস্থ আমলা যিনি বিখ্যাত হয়ে আছেন দশম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ভারতীয় নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে তাঁর যুগান্তকারী কিছু পদক্ষেপের জন্য। প্রচারের সময় উচ্চস্বরে মাইকের ব্যবহার নিষিদ্ধ করা, প্রার্থীদের প্রচারের সময় সরকারি সম্পত্তির ব্যবহার সীমিত করা, ভোটারদের অধিকার সুরক্ষিত করতে সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড চালু সহ দীর্ঘ কর্মজীবনে সেশান বহু দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর একরোখা মনোভাবের জন্য তিনি বহু নেতা মন্ত্রীর বিরাগভাজনও হয়েছেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন বরাবর। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/t-n-seshan/
  • আজ সুনীতি দেবীর মৃত্যুদিন। তিনি ছিলেন ব্রিটিশ শাসনাধীন কোচবিহারের মহারানী। তিনি ছিলেন প্রথম ভারতীয় নারী যিনি ‘সি.আই.ই’ উপাধি পান। তিনি সম্পর্কে ছিলেন মহারানী গায়ত্রী দেবীর ঠাকুমা। তাঁর নামেই পরবর্তীকালে স্থাপিত হয় মেয়েদের বিখ্যাত স্কুল সুনীতি একাডেমি। তাঁর সম্পৰ্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunity-devi/
  • “ঐ খেপেছে পাগ্লি মায়ের দামাল ছেলে কামাল ভাই,
    অসুর-পুরে শোর উঠেছে জোর্সে সামাল সামাল তাই।
    কামাল! তু নে কামাল কিয়া ভাই!
    হো হো কামাল! তু নে কামাল কিয়া ভাই!”
    নজরুল ইসলামের লেখা কবিতায় এই “কামাল ভাই” হলেন কামাল পাশা। আজ তাঁর মৃত্যুদিনে তাঁর জীবন সম্পর্কে জানুন এখানে – https://sobbanglay.com/sob/kemal-pasha/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-10

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জগদ্ধাত্রী পূজার মহা নবমী। এই পূজা এবং দেবীর কাহিনী নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja/
  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জগদ্ধাত্রী পুজো বললেই প্রথমে চন্দননগরের কথাই মনে পড়বে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন কী ভাবে হয়েছিল, তার ইতিহাস সমেত চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে আরও অনেক অজানা তথ্য জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja-chandannagar/
  • জগদ্ধাত্রী পূজা বলতেই চন্দননগরের কথা মনে পড়লেও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা অন্য মাহাত্ম্য বহন করে। বলা হয়ে থাকে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রই বাংলার নদীয়ায় প্রথম জগদ্ধাত্রী পূজা চালু করেন। আসুন এই সুযোগে একবার জেনে নেওয়া যাক কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা সম্পর্কে নানান অজানা তথ্য https://sobbanglay.com/sob/jagadhatri-puja-krishnanagar/
  • জগদ্ধাত্রী পূজায় চন্দননগর ও কৃষ্ণনগর যতটা কৌলীন্য বহন করে গুপ্তিপাড়া তার সিকিভাগও বহন করে না। কিন্তু খুব কম মানুষই জানেন এটাই অবিভক্ত বাংলায় মায়ের প্রথম বারোয়ারি পুজো। বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guptipara-jagadhatri/

২৪ কার্ত্তিক | ১০ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ডুরাসেল বানি হল ব্যাটারির জগতে এক আইকনিক চরিত্র। সারা পৃথিবীতে যত বিজ্ঞাপনী ম্যাসকট বহুল সমাদৃত হয়েছে ‘ডুরাসেল বানি’ তাদের মধ্যে অন্যতম। বিশ্বের স্বীকৃত ব্র্যান্ড আইকনগুলির মধ্যে অন্যতম হল ডুরাসেল বানি। আরও জানতে দেখুন এখানে https://youtu.be/W7pfPUG1ujk

২৪ কার্ত্তিক | ১০ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৪ কার্ত্তিক | ১০ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading