সববাংলায়

২১ পৌষ | ৬ জানুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২১ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ৬ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২১ পৌষ | ৬ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ৬ জানুয়ারি সারা বিশ্বজুড়ে বিশ্ব যুদ্ধজনিত অনাথ শিশুদের দিবস পালিত হয়। যুদ্ধজনিত কারণে অনাথ শিশুদের মানসিক সংকট ও দুর্দশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ও এই সংকট জনিত সমস্যা থেকে তাদের মুক্তির উদ্দেশ্যেই এই দিবস পালন করা হয়। এই দিবসের গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-day-for-war-orphans/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কপিল দেবের জন্মদিন। ২০০২ সালে উইজডেন তাঁকে শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সম্মানিত করে। ১৯৯৪ সালে তাঁর অবসর গ্রহণের সময় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার রেকর্ড ছিল তাঁরই। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kapil-dev/
  • আজ এ আর রহমানের জন্মদিন। সঙ্গীতে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘মোৎজার্ট অফ মাদ্রাজ’ আখ্যা পেয়েছিলেন তিনি। এগারো বছর বয়স থেকেই পেশাদার পিয়ানোবাদক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সঙ্গীত নির্মাণের ক্ষেত্রে বিবিধ পরীক্ষা-নিরীক্ষা করেছেন আজীবন। অস্কারের জন্য মনোনয়নের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা খেতাব অর্জন করেছেন তিনি। কমনওয়েলথ গেমসের জন্যও গান তৈরি করেছেন রহমান। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/a-r-rahaman/
  • আজ দিলীপকুমার রায়ের মৃত্যুদিন। দিলীপকুমার রায় একজন বিখ্যাত বাঙালি যিনি সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সমালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক হওয়ার পাশাপাশি সাহিত্যের নানান শাখায় নিজের উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dilip-kumar-roy/
  • আজ জাদুকর প্রতুল চন্দ্র সরকারের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত জাদুশিল্পী যিনি ভারতীয় জাদুবিদ্যাকে এক আধুনিক রূপ দিয়েছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন https://sobbanglay.com/sob/p-c-sorcar/
  • আজ গ্রেগর জোহান মেন্ডেলের মৃত্যুদিন। তিনি বংশগতিবিদ্যার জনক। পেশায় ধর্মযাজক, নেশায় আবহাওয়াবিজ্ঞানী। এই দুইয়ের মাঝে যেটুকু সময় পেয়েছিলেন জেনেটিক্সের জগতটাকে একেবারে তোলপাড় করে দিয়েছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gregor-johann-mendel/
  • আজ থিওডোর রুজভেল্টের মৃত্যুদিন। ৪২ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি হন তিনি। এর পূর্বে তিনি ‘রাফ রাইডার্স’ নামক অশ্বারোহী বাহিনী প্রতিষ্ঠা করে যেমন যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তেমনি নিউইয়র্কের গভর্নর হিসেবে, এমনকি মেয়র এবং পুলিশ কমিশনার বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কেবল রাজনীতি নয়, একজন প্রকৃতিবিদ ও পক্ষীবিদ হিসেবেও পরিচিত ছিলেন রুজভেল্ট। নয় বছর বয়সে পোকামাকড় সম্পর্কে একটি গবেষণা পত্র রচনা করেছিলেন রুজভেল্ট। গবাদি পশুর ব্যবসার জন্য খামারবাড়িতে দিনযাপন করেছেন, আবার আফ্রিকা ভ্রমণ করে বহু প্রাণী শিকারও করেছেন তিনি। জীবদ্দশায় প্রায় পঁচিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল তাঁর। পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। এমন বহুমুখী প্রতিভাশালী রাজনীতিবিদ থিওডোর রুজভেল্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/theodore-roosevelt/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-6

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
  • বঙ্গভঙ্গের মূল কান্ডারি লর্ড কার্জনের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ। একসময় জাপানিদের বোমাবর্ষণের ভয়ে এই সৌধকে ঢেকে ফেলা হয়েছিল বিশেষ উপায়ে। সুদৃশ্য মার্বেল পাথরে তৈরি এই সৌধের চূড়ায় রয়েছে একটি ব্রোঞ্জের পরী। হ্যাঁ ঠিকই ধরেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কলকাতার অন্যতম বিখ্যাত এই দর্শনীয় স্থান প্রেমিক-প্রেমিকাদের কাছে বেশি জনপ্রিয় হলেও আম বাঙালিরাও শীতের ছুটিতে একটা দিন ভিক্টোরিয়ায় কাটাতে পছন্দ করেন। ভিক্টোরিয়া মেমোরয়াল ঘুরতে যাওয়ার আগে এখানে ভ্রমণের খুঁটিনাটি অনেক তথ্য জেনে নিতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-victoria-memorial/

২১ পৌষ | ৬ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • কলকাতা শহরে স্বাধীনতা-পরবর্তী সবথেকে নৃশংস ঘটনা ছিল বেলারানী দত্ত হত্যা মামলা। সন্তানসম্ভবা স্ত্রীকে দা-এর কোপ মেরে খুন এবং শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে কেটে ফেলার মত নৃশংসতা এই মামলা ছাড়া অন্য কোনও মামলায় খুব কমই দেখা গিয়েছে। মৃতদেহের উপর প্লাস্টিক সার্জারি! কোন সি সি টি ভি ক্যামেরা নেই, নেই কোন ডি এন টেস্ট‌ও। কারণ সেই সময় এসব কিছুর বালাই ছিল না। কিন্তু তা সত্ত্বেও ধরা পড়ল খুনী। ফাঁসি হল তার। দেখুন বেলারানী দত্ত হত্যা মামলার হাড়হিম করা কাহিনী https://youtu.be/2his8nI6iSg

২১ পৌষ | ৬ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২১ পৌষ | ৬ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading